চীনের নির্দিষ্ট ভ্রমণকারীদের জন্য রাশিয়ার ভিসামুক্ত প্রবেশাধিকার

প্রথম পাতা » আন্তর্জাতিক » চীনের নির্দিষ্ট ভ্রমণকারীদের জন্য রাশিয়ার ভিসামুক্ত প্রবেশাধিকার
মঙ্গলবার, ২ ডিসেম্বর ২০২৫



চীনের নির্দিষ্ট ভ্রমণকারীদের জন্য রাশিয়ার ভিসামুক্ত প্রবেশাধিকার

এখন থেকে চীনের নির্দিষ্ট কিছু নাগরিক রাশিয়ায় ৩০ দিন মেয়াদি ভিসামুক্ত প্রবেশের অনুমতি পাবেন। এ বিষয়ক এক আদেশে সোমবার স্বাক্ষর করেছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। সরকারি পোর্টালে প্রকাশিত এই আদেশ অনুযায়ী, ব্যবসা, পর্যটন বা বৈজ্ঞানিক, সাংস্কৃতিক ও ক্রীড়া ইভেন্টে অংশগ্রহণের উদ্দেশ্যে রাশিয়ায় আগত চীনা নাগরিকরা ভিসামুক্ত প্রবেশাধিকার পাবেন। এ খবর দিয়েছে অনলাইন এক্সপ্রেস ট্রিবিউন।

আদেশে বলা হয়েছে, এই ব্যবস্থা ২০২৬ সালের ১৪ই সেপ্টেম্বর পর্যন্ত কার্যকর থাকবে। তবে এটি কিছু নির্দিষ্ট শ্রেণির ক্ষেত্রে প্রযোজ্য নয়, যেমন কর্মসংস্থান বা শিক্ষার উদ্দেশ্যে আগত ব্যক্তিরা। চীন এর আগেই ঘোষণা করেছিল যে, ১৫ই সেপ্টেম্বর ২০২৫ থেকে ১৪ই সেপ্টেম্বর ২০২৬ পর্যন্ত রুশ নাগরিকরা চীনে ভিসামুক্ত প্রবেশাধিকার পাবেন। এ মাসের শুরুর দিকে মস্কোতে চীনের প্রধানমন্ত্রী লি চিয়াং-এর সঙ্গে বৈঠকে পুতিন বলেন, চীনের এই সিদ্ধান্ত দুই দেশের জনগণের মধ্যে দ্বিপাক্ষিক যোগাযোগ আরও জোরদার করবে এবং রাশিয়ার তরফ থেকেও খুব শিগগিরই অনুরূপ সিদ্ধান্ত কার্যকর হবে।

পুতিন আরও বলেন, আমি নিশ্চিত যে এটি অর্থনৈতিক ও মানবিক উভয় ক্ষেত্রে খুব গুরুত্বপূর্ণ প্রভাব ফেলবে। আমার মতে, এটি আমাদের সম্পর্কের উন্নয়নে ইতিবাচক গতি যোগ করবে। ঘোষণার পরপরই চীনা ভ্রমণ প্ল্যাটফর্ম ফ্লিগিতে রাশিয়াগামী বিমানের টিকিট অনুসন্ধান একদিনের ব্যবধানে আটগুণের বেশি বেড়ে যায়। সোমবার গ্লোবাল টাইমসকে এ তথ্য জানায় প্রতিষ্ঠানটি। প্ল্যাটফর্মটির তথ্য অনুযায়ী, রাশিয়ার মস্কো, মুরমানস্ক, সেন্ট পিটার্সবার্গ, ভ্লাদিভস্তক এবং ইরকুত্স্ক শহরগুলো চীনা পর্যটকদের কাছে সবচেয়ে আগ্রহের জায়গা। আরেকটি চীনা ভ্রমণ প্ল্যাটফর্ম টংচেং ট্রাভেল গ্লোবাল টাইমসকে জানায়, ভিসামুক্ত ঘোষণা প্রকাশের পর অল্প সময়ের মধ্যেই রাশিয়া সম্পর্কিত অনুসন্ধান দ্বিগুণেরও বেশি বৃদ্ধি পেয়েছে।

বাংলাদেশ সময়: ২৩:২০:২৪   ৮৪ বার পঠিত  




আন্তর্জাতিক’র আরও খবর


ইসরাইলি বাহিনীর অতর্কিত হামলায় দুই ইরানি সেনা নিহত
ইসরাইলের বিরুদ্ধে অভিযান স্থগিতের ঘোষণা ইরানের
ফের যুদ্ধের শঙ্কা ইসরাইলে ২৪টি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছুড়েছে ইরান
বিয়ের আগে শারীরিক সম্পর্ককে চরিত্রের দোষ হিসেবে দেখা যাবে না: ভারতের সুপ্রিম কোর্ট
সাবেক এমপি আনার হত্যা মামলার আসামি শিমুল জামিন পেলেন হাইকোর্টে
ইসরাইলের কেন্দ্রে বন্দুকধারীর সিরিজ হামলা, বহু হতাহত
আল জাজিরার প্রতিবেদন অস্ত্র সমর্পণ করবে না হামাস
ইরানি জাহাজে হামলার জবাবে মার্কিন-ইসরায়েলি পণ্যবাহী জাহাজে ক্ষেপণাস্ত্র হামলা
বিল পুলটেকে ভারপ্রাপ্ত জাতীয় গোয়েন্দা প্রধান হিসেবে নিয়োগ ট্রাম্পের
রয়টার্স এক্সক্লুসিভ চীনের মরুভূমিতে ‘রহস্যময় সামরিক নগরী’, টার্গেট যুক্তরাষ্ট্র?

Law News24.com News Archive

আর্কাইভ