যুক্তরাষ্ট্র থেকে শত শত কোটি ডলারের যুদ্ধবিমান কিনবে সৌদি, ইসরাইলের তদ্বির

প্রথম পাতা » আন্তর্জাতিক » যুক্তরাষ্ট্র থেকে শত শত কোটি ডলারের যুদ্ধবিমান কিনবে সৌদি, ইসরাইলের তদ্বির
রবিবার, ১৬ নভেম্বর ২০২৫



যুক্তরাষ্ট্র থেকে শত শত কোটি ডলারের যুদ্ধবিমান কিনবে সৌদি, ইসরাইলের তদ্বির

সৌদি আরবের কাছে এফ-৩৫ যুদ্ধবিমান বিক্রির চুক্তি হতে পারে। এ ঘটনাকে কেন্দ্র করে রাজনীতির প্যাচ আঁটছে ইসরাইল। তারা এরই মধ্যে তদ্বির শুরু করেছে। যুক্তরাষ্ট্রের কাছে তারা চাইছে, এই যুদ্ধবিমান বিক্রির জন্য যুক্তরাষ্ট্র যেন শর্ত দেয়। সেই শর্ত হবে ইসরাইল-সৌদি আরব কূটনৈতিক সম্পর্ক স্বাভাবিককরণ। ইসরাইল জোর দিয়ে বলছে, ওয়াশিংটনকে অবশ্যই এই চুক্তিকে রিয়াদ-জেরুজালেমের কূটনৈতিক অগ্রগতির সঙ্গে শর্তযুক্ত করতে হবে। এ খবর দিয়েছে অনলাইন নিউ ইয়র্ক পোস্ট।

একজন ইসরাইলি কর্মকর্তা অ্যাক্সিওজ’কে বলেন,  ট্রাম্প প্রশাসনকে আমরা জানিয়েছি সৌদি আরবকে এফ-৩৫ সরবরাহ কেবল তখনই হওয়া উচিত, যখন সৌদি-ইসরাইল সম্পর্ক স্বাভাবিক হবে। তুরস্ককে এফ-৩৫ সরবরাহে ইসরাইল যেভাবে কঠোর আপত্তি জানায়, সৌদি আরবের ক্ষেত্রে তারা ততটা উদ্বিগ্ন নয়। ওই কর্মকর্তা বলেন, সংযুক্ত আরব আমিরাতের মতো আব্রাহাম অ্যাকর্ডসের আঞ্চলিক নিরাপত্তা কাঠামোর অংশ হিসেবে সৌদির হাতে এই অস্ত্র ব্যবস্থা গেলে আমাদের উদ্বেগ অনেক কম।

মঙ্গলবার যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প এবং সৌদি ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন সালমান হোয়াইট হাউসে বৈঠকে বসবেন। সেখানে একটি যুক্তরাষ্ট্র-সৌদি পারস্পরিক প্রতিরক্ষা চুক্তি নিয়ে আলোচনা হওয়ার কথা। এর অংশ হিসেবে সুপারসনিক এফ-৩৫ বিক্রিও থাকতে পারে। এক ইসরাইলি কর্মকর্তা বলেন, সৌদি আরব থেকে ইসরাইলে এফ-৩৫ পৌঁছাতে মাত্র কয়েক মিনিট লাগে। জেরুজালেম চাইছে সৌদি এফ-৩৫ বিমানের পশ্চিমাঞ্চলে ঘাঁটি স্থাপন নিষিদ্ধ থাকুক। আরেকজন কর্মকর্তা বলেন, সম্পর্ক স্বাভাবিকীকরণের শর্ত ছাড়া এই বিক্রি উল্টো ফল বয়ে আনবে। প্রায় ১২০০ মাইল প্রতি ঘণ্টা গতিসম্পন্ন স্টেলথ এফ-৩৫ তিনটি মডেলে পাওয়া যায়। তা হলো- এফ-৩৫এ। এটি প্রচলিত উড্ডয়ন ও অবতরণের জন্য ব্যবহার করা হয়। এফ-৩৫বি উল্লম্বভাবে অবতরণের সুবিধা দেয় এবং এফ-৩৫সি বিমানবাহী রণতরী উপযোগী।  প্রতিটি জেটের দাম কমপক্ষে ১০ কোটি ১৫ লাখ ডলার। মধ্যপ্রাচ্যে বর্তমানে কেবল ইসরাইলের কাছেই এফ-৩৫ আছে। তাদের বহরে আছে ৪৫টি এবং আরও ৩০টি অর্ডার দেয়া আছে।

ট্রাম্প জানান সৌদি আরব অনেক ফাইটার জেট চায়। ধারণা করা হচ্ছে তারা ৪৮টি এফ-৩৫ কিনতে পারে। এর মূল্য বিলিয়ন ডলার ছাড়িয়ে যাবে। গত মে মাসে প্রেসিডেন্ট ট্রাম্প সৌদি আরবের সঙ্গে ১৪২০০ কোটি ডলারের ইতিহাসের সবচেয়ে বড় প্রতিরক্ষা চুক্তিতে সই করেন। হোয়াইট হাউস জানায়, এই চুক্তির মাধ্যমে এক ডজনের বেশি মার্কিন প্রতিরক্ষা কোম্পানি সৌদিকে অত্যাধুনিক সামরিক সরঞ্জাম ও সেবা দেবে। তখন ট্রাম্প বলেন, আমার দৃঢ় আশা, ইচ্ছা এবং স্বপ্ন সৌদি আরব আব্রাহাম অ্যাকর্ডসে যোগ দেবে।

সৌদি আরব আবার বলেছে- তারা আব্রাহাম অ্যাকর্ডসে যোগ দেবে কেবল তখনই, যখন ইসরাইল ফিলিস্তিনি রাষ্ট্র প্রতিষ্ঠার নিশ্চয়তা দেবে। বুধবার ক্রাউন প্রিন্স বিন সালমান কেনেডি সেন্টারে ইউএস-সৌদি বিজনেস কাউন্সিল বৈঠকে অংশ নেবেন। সেখানে তিনি যুক্তরাষ্ট্রজুড়ে বিভিন্ন কোম্পানির সিইওদের সঙ্গে আলোচনা করবেন। ২০১৮ সালে ইস্তাম্বুলের সৌদি কনস্যুলেটে ওয়াশিংটন পোস্টের সাংবাদিক জামাল খাশোগিকে হত্যার অনুমোদন দেয়ার পর এটি তার প্রথম যুক্তরাষ্ট্র সফর।

বাংলাদেশ সময়: ২৩:২৫:৫৮   ৮৪ বার পঠিত  




আন্তর্জাতিক’র আরও খবর


‘জখম বা হাড় না ভাঙা’ পর্যন্ত স্ত্রীকে প্রহার বৈধ করেছে তালেবান
ভঙ্গুর যুদ্ধবিরতি ও অনিশ্চয়তা রমজানের আনন্দ খুঁজে ফিরছে গাজাবাসী
পবিত্র আল-আকসার ইমামকে গ্রেপ্তার করল ইসরাইলের পুলিশ
বাংলাদেশের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করার অঙ্গীকার যুক্তরাজ্যের
শান্তিপূর্ণ দেশ গড়তে পূর্ণ সমর্থন দেবে জাতিসংঘ
তারেক রহমানের বিজয়কে যেভাবে দেখছে ভারতীয় মিডিয়া
বিশ্বগণমাধ্যমে বাংলাদেশের নির্বাচন নিয়ে যা বলা হলো
তারেক রহমানকে ঐতিহাসিক বিজয়ের শুভেচ্ছা, কাজ করতে আগ্রহী যুক্তরাষ্ট্র
ভারতের মিডিয়ায় বাংলাদেশের নির্বাচনের লাইভ সম্প্রচার চলছে
বাংলাদেশ নিয়ে মার্কিন রাষ্ট্রদূতের বক্তব্যের কড়া নিন্দা চীনের

Law News24.com News Archive

আর্কাইভ