জেন-জি বিক্ষোভে দেশ ছেড়ে পালালেন মাদাগাস্কারের প্রেসিডেন্ট

প্রথম পাতা » আন্তর্জাতিক » জেন-জি বিক্ষোভে দেশ ছেড়ে পালালেন মাদাগাস্কারের প্রেসিডেন্ট
সোমবার, ১৩ অক্টোবর ২০২৫



জেন-জি বিক্ষোভে দেশ ছেড়ে পালালেন মাদাগাস্কারের প্রেসিডেন্ট

জেন-জি তথা তরুণ প্রজন্মের বিক্ষোভে এবার দেশ ছেড়ে পালিয়েছেন মাদাগাস্কারের প্রেসিডেন্ট আন্দ্রি রাজোয়েলিনা। সোমবার বিরোধী দলীয় প্রধান ও অন্য কর্মকর্তারা বিষয়টি নিশ্চিত করেছেন। এ খবর দিয়েছে বার্তা সংস্থা রয়টার্স। এতে বলা হয়েছে, এ নিয়ে এক সপ্তাহে বিশ্বে জেন-জি বিক্ষোভে দুই দেশের সরকার পতন হয়েছে। সোমবার মাদাগাস্কারের রাজধানী আন্তানানারিভোয় হাজার হাজার বিক্ষোভকারী জড়ো হয়ে প্রেসিডেন্টের পদত্যাগের দাবি জানান। এখনই প্রেসিডেন্টকে পদত্যাগ করতে হবে বলে স্লোগান দিতে থাকেন। এর আগে দক্ষিণ এশিয়ার দেশ নেপালেও তুমুল আন্দোলন করেন জেন-জি প্রজন্ম। তাদের আন্দোলনেও পদ ছাড়তে বাধ্য হন প্রধামন্ত্রী কেপি শর্মা ওলি।

মাদাগাস্কারের বিরোধী দলীয় নেতা সিতেনি রান্দ্রিয়ানাসোলোনিয়াই বলেন, সেনাবাহিনী বিক্ষোভকারীদের সঙ্গে যোগ দিলে রোববার মাদাগাস্কার ছাড়েন প্রেসিডেন্ট। এর আগে প্রেসিডেন্টের কার্যালয় থেকে বলা হয়, স্থানীয় সময় সন্ধ্যা ৭ টায় জাতির উদ্দেশে ভাষণ দেবেন রাজোয়েলিনা। একটি সূত্র জানিয়েছে, রাজোয়েলিনা ফরাসি এক সামরিক বিমানে করে দেশ ছেড়েছেন। ওই সূত্রের দাবি, রোববার ফরাসি আর্মির এক বিমান মাদাগাস্কারের সেইন্ট ম্যারি বিমানবন্দরে অবতরণ করে। এর পাঁচ মিনিট পর একটি হেলিকপ্টার রাজোয়েলিনাকে কাসায় নিয়ে যায়।

ক্যাপসাট নামের সশস্ত্র এলিট ইউনিটের সহায়তায় ২০০৯ সালে ক্ষমতায় এসেছিলেন ক্ষমতাচ্যুত ওই প্রেসিডেন্ট। তবে সম্প্রতি এই বাহিনী তাকে সমর্থন দেয়া বন্ধ করে দেয়। এতে প্রথমে অত্মগোপনে চলে যান রাজোয়েলিনা। এর মধ্যেই তার বিরুদ্ধে বিক্ষোভে নামেন দেশটির জেনজিরা। বিক্ষোভ দমনে ক্যাপসাটকে কঠোর নির্দেশ দেয়া হয়। কিন্তু বিক্ষোভকারীদের ওপর গুলি চালাতে অস্বীকৃতি জানিয়ে তাদের আন্দোলনকে সমর্থন দিয়েছে সশস্ত্র এই বাহিনী। পাশাপাশি দেশের সামরিক বাহিনীর নিয়ন্ত্রণ নিয়ে নতুন সেনাপ্রধান নিয়োগেরও ঘোষণা দিয়েছে তারা।

দেশটির সংসদীয় একটি দলও জেনজিদের বিক্ষোভকে সমর্থন জানিয়েছে। সিনেটের এক বিবৃতিতে বলা হয়েছে, জনরোষের কেন্দ্রে থাকা সিনেটের সভাপতিকে তার দায়িত্ব থেকে অব্যাহতি দেয়া হয়েছে এবং আন্দ্রে ন্দ্রেমাঞ্জারিকে অস্থায়ীভাবে তার স্থলাভিষিক্ত করা হয়েছে। প্রেসিডেন্টের অবর্তমানে পরবর্তী নির্বাচন পর্যন্ত দেশের শাসন ভার সিনেট প্রধানের হাতে থাকবে বলে জানানো হয়েছে।

বাংলাদেশ সময়: ২৩:৫৭:৩৬   ১৮৩ বার পঠিত  




আন্তর্জাতিক’র আরও খবর


বাংলাদেশের প্রধানমন্ত্রী ইস্যুতে প্রশ্ন এড়িয়ে গেলেন ভারতের মুখপাত্র
বাংলাদেশ থেকে ৩ লাখ রোহিঙ্গাকে ফেরত নিতে সম্মত হয়েছে মিয়ানমার: মালয়েশিয়ার প্রধানমন্ত্রী
ভারতের সংসদীয় কমিটির প্রতিবেদন বিএনপি’র বিজয় ও তারেক রহমানের দায়িত্ব গ্রহণকে ইতিবাচক হিসেবে নিয়েছে নয়া দিল্লি
মিশরে ভয়াবহ বিস্ফোরণ
ইরানের বিভিন্ন শহরে দফায় দফায় বিস্ফোরণ
আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে ন্যায়বিচারের মান নিয়ে প্রশ্ন তুলল এইচআরডব্লিউ
ভারতে বাংলাদেশি দম্পতিকে রাস্তায় ফেলে পেটালেন এক চিকিৎসক
কেন্দ্রের আশ্বাসের পর আন্দোলন স্থগিত করল ককরোচ জনতা পার্টি
ইরানের ক্ষেপণাস্ত্র হামলা তেহরানের নির্ভুল লক্ষ্যভেদের সক্ষমতার প্রমাণ: নিউইয়র্ক টাইমস
ট্রাম্পের নতুন শুল্কে বিশ্বজুড়ে মিশ্র প্রতিক্রিয়া, অভিযোগ প্রত্যাখ্যান বহু দেশের

Law News24.com News Archive

আর্কাইভ