ট্রাম্পের গাজা পরিকল্পনা অস্পষ্ট: রুশ পররাষ্ট্রমন্ত্রী

প্রথম পাতা » আন্তর্জাতিক » ট্রাম্পের গাজা পরিকল্পনা অস্পষ্ট: রুশ পররাষ্ট্রমন্ত্রী
সোমবার, ১৩ অক্টোবর ২০২৫



ট্রাম্পের গাজা পরিকল্পনা অস্পষ্ট: রুশ পররাষ্ট্রমন্ত্রী

ইসরাইল-ফিলিস্তিন সংঘাত নিরসনে মার্কিন প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প যে পরিকল্পনা দিয়েছেন তার সমালোচনা করেছেন রুশ পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ। তিনি মনে করেন ওই পরিকল্পনায় যথেষ্ট অস্পষ্টতা রয়েছে। ল্যাভরভ বলেন, ইসরাইল-ফিলিস্তিন সংঘাত নিরসনে ট্রাম্প যে পরিকল্পনা দিয়েছেন তাতে কেবল গাজা নিয়েই কথা বলা হয়েছে, সেখানে ফিলিস্তিন রাষ্ট্রের বিষয়ে নির্দিষ্ট করে কিছু বলা হয়নি। এ খবর দিয়েছে অনলাইন আল জাজিরা। এতে বলা হয়, রুশ পররাষ্ট্রমন্ত্রী বলেছেন- আমরা লক্ষ্য করছি যে ট্রাম্প তার শান্তি পরিকল্পনায় শুধু গাজার বিষয়টি উল্লেখ করেছেন। পশ্চিম তীরে কি হবে- পরিকল্পনায় তা স্পষ্ট করার আহ্বান জানান তিনি। রাশিয়ার পক্ষ থেকে ট্রাম্পের পরিকল্পনা সম্পর্কে এখন পর্যন্ত দেয়া সবচেয়ে স্পষ্ট বিবৃতি এটি। যেখানে ওই পরিকল্পনাকে সুদূরপ্রসারী বলে মনে করে না মস্কো। যদিও ল্যাভরভ বলেছেন, রাশিয়ার আশা হচ্ছে ট্রাম্পের পরিকল্পনার অধীনে হামাস ও ইসরাইলের মধ্যে সম্পাদিত সকল চুক্তি বাস্তবায়ন করা হবে।

বাংলাদেশ সময়: ২৩:৫৭:১১   ১৫২ বার পঠিত  




আন্তর্জাতিক’র আরও খবর


২৮ অক্টোবরের মধ্যে ভারত ছাড়ার নোটিশ পেলেন আমির খানের ভাগ্নে ইমরান খান
হুতিদের হামলার জেরে সৌদিগামী যাত্রীদের বিকল্প রুটে জেদ্দা ও মদিনা ব্যবহারের পরামর্শ
হরমুজ প্রণালীতে উত্তেজনা: ট্রাম্পের দাবি ইরান যুদ্ধ শিগগিরই শেষ হবে
বিশ্বে ৮০ কোটি তরুণ কর্মসংস্থানহীন ভবিষ্যতের ঝুঁকিতে: ইউএনডিপি
ইয়েমেনে সংঘাত: খাদ্যসহায়তা ব্যাহত, ঝুঁকিতে ৮ লাখ মানুষ
যুক্তরাষ্ট্রে কাজের অনুমতি নিয়ে নতুন নিয়ম, বিপাকে অভিবাসীরা
সৌদি আরবের পাশে থাকার অঙ্গীকার তুরস্কের
সৌদি আরবে ফ্লাইট জটিলতায় বিপাকে বাংলাদেশি কর্মীরা
ইয়েমেন যুদ্ধে জড়ালে যুক্তরাষ্ট্রকে বেদনাদায়ক জবাবের হুঁশিয়ারি হুতিদের
নিউইয়র্কের বিমানবন্দরে হেনস্তার শিকার ড. মুহাম্মদ ইউনূস

Law News24.com News Archive

আর্কাইভ