ইসরাইলি পার্লামেন্টে ভাষণ দেয়ার সময় সমালোচনার মুখে ট্রাম্প

প্রথম পাতা » আন্তর্জাতিক » ইসরাইলি পার্লামেন্টে ভাষণ দেয়ার সময় সমালোচনার মুখে ট্রাম্প
সোমবার, ১৩ অক্টোবর ২০২৫



ইসরাইলি পার্লামেন্টে ভাষণ দেয়ার সময় সমালোচনার মুখে ট্রাম্প

ইসরাইলের পার্লামেন্ট নেসেটে ভাষণ দেয়ার সময় সমালোচনার মুখে পড়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প। এসময় সমালোচনাকারীদের হাত থেকে ব্যানার ছিনিয়ে নিয়ে তাদেরকে পার্লামেন্ট হল থেকে জোরপূর্বক বের করে নিয়ে যায় নিরাপত্তা কর্মীরা। এ খবর দিয়েছে অনলাইন আল জাজিরা। এতে বলা হয়েছে, আয়মান ওদেহ নামের এক পার্লামেন্ট সদস্য ট্রাম্পকে বাধা দেন। এর আগে ওদেহ এক্সে এক পোস্টে বলেন, ভণ্ডামির একটা সীমা থাকা দরকার। বলেন, কোনো সুপরিকল্পিত গোষ্ঠীর মাধ্যমে নেতানিয়াহু বা তার সরকারকে মানবতাবিরোধী অপরাধের দায় থেকে মুক্তি দেয়া যায়না। তবে যুদ্ধবিরতি ও অন্য সকল চুক্তির জন্যই আমি এখানে এসেছি। কেবল মাত্র দখলদারিত্বের অবসান ও ফিলিস্তিনি রাষ্ট্রকে স্বীকৃতি দেয়ার মাধ্যমে সঠিক বিচার, শান্তি, ও নিরাপত্তা আনা সম্ভব হবে। এদিকে গাজা চুক্তির জন্য আরব ও মুসলিম বিশ্বের প্রশংসা করেছেন ট্রাম্প। বলেন, আমাদেরকে অনেকে সাহায্য করেছে তারা। এটি ইসরাইল ও বিশ্বের জন্য একটি অবিশ্বাস্য বিজয় যে এই সমস্ত দেশ শান্তিতে এক সঙ্গে কাজ করছে।

বাংলাদেশ সময়: ২৩:৫৬:৪৪   ২০৯ বার পঠিত  




আন্তর্জাতিক’র আরও খবর


২৮ অক্টোবরের মধ্যে ভারত ছাড়ার নোটিশ পেলেন আমির খানের ভাগ্নে ইমরান খান
হুতিদের হামলার জেরে সৌদিগামী যাত্রীদের বিকল্প রুটে জেদ্দা ও মদিনা ব্যবহারের পরামর্শ
হরমুজ প্রণালীতে উত্তেজনা: ট্রাম্পের দাবি ইরান যুদ্ধ শিগগিরই শেষ হবে
বিশ্বে ৮০ কোটি তরুণ কর্মসংস্থানহীন ভবিষ্যতের ঝুঁকিতে: ইউএনডিপি
ইয়েমেনে সংঘাত: খাদ্যসহায়তা ব্যাহত, ঝুঁকিতে ৮ লাখ মানুষ
যুক্তরাষ্ট্রে কাজের অনুমতি নিয়ে নতুন নিয়ম, বিপাকে অভিবাসীরা
সৌদি আরবের পাশে থাকার অঙ্গীকার তুরস্কের
সৌদি আরবে ফ্লাইট জটিলতায় বিপাকে বাংলাদেশি কর্মীরা
ইয়েমেন যুদ্ধে জড়ালে যুক্তরাষ্ট্রকে বেদনাদায়ক জবাবের হুঁশিয়ারি হুতিদের
নিউইয়র্কের বিমানবন্দরে হেনস্তার শিকার ড. মুহাম্মদ ইউনূস

Law News24.com News Archive

আর্কাইভ