রয়টার্সের রিপোর্ট ইসরাইলি যুদ্ধাপরাধের তদন্ত ঠেকাতে আইসিসি’র সকল কর্মকর্তার ওপর নিষেধাজ্ঞা দিতে পারে যুক্তরাষ্ট্র

প্রথম পাতা » আন্তর্জাতিক » রয়টার্সের রিপোর্ট ইসরাইলি যুদ্ধাপরাধের তদন্ত ঠেকাতে আইসিসি’র সকল কর্মকর্তার ওপর নিষেধাজ্ঞা দিতে পারে যুক্তরাষ্ট্র
মঙ্গলবার, ২৩ সেপ্টেম্বর ২০২৫



ইসরাইলি যুদ্ধাপরাধের তদন্ত ঠেকাতে আইসিসি’র সকল কর্মকর্তার ওপর নিষেধাজ্ঞা দিতে পারে যুক্তরাষ্ট্র

শীঘ্রই আন্তর্জাতিক অপরাধ আদালতের (আইসিসি) সকল প্রসিকিউটর এবং কর্মকর্তাদের ওপর নিষেধাজ্ঞা দিতে পারে যুক্তরাষ্ট্র। ইসরাইলের বিরুদ্ধে যুদ্ধাপরাধের তদন্ত ঠেকাতে এ সপ্তাহেই এমন সিদ্ধান্ত জানাতে পারে দেশটি। এ বিষয়ে জ্ঞাত একাধিক সূত্র বার্তা সংস্থা রয়টার্সকে এ তথ্য নিশ্চিত করেছে। সংবাদমাধ্যমটি বলছে, ইতিমধ্যেই আসিসি’র একাধিক প্রসিকিউটর এবং আইনজীবীর বিরুদ্ধে নিষেধাজ্ঞা দিয়েছে ওয়াশিংটন। তবে এবার পুরো আদালতের বিরুদ্ধে নিষেধাজ্ঞা জারির সিদ্ধান্ত নেয়া হয়েছে বলে জানিয়েছে ওয়াকিবহাল ছয়টি সূত্র। যারা এই স্পর্শকাতর কূটনৈতিক বিষয়টি নিয়ে কথা বলার জন্য নাম প্রকাশে অনিচ্ছা প্রকাশ করেছে। সূত্রগুলো বলছে, শিগগিরই আন্তর্জাতিক অপরাধ আদালতের বিরুদ্ধে নিষেধাজ্ঞা আরোপের সিদ্ধান্ত আসতে পারে। একটি সূত্র জানিয়েছে, আদালতের কর্মকর্তারা ইতিমধ্যেই সম্ভাব্য বৃহৎ এই নিষেধাজ্ঞার প্রভাব নিয়ে অভ্যন্তরীণভাবে জরুরি বৈঠক করেছেন। অন্যান্য সূত্র থেকে জানা গেছে আদালতের সদস্য রাষ্ট্রগুলোর কূটনীতিকদের মধ্যেও এ বিষয়ে বৈঠক হয়েছে।

মার্কিন এক কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে এ বিষয়ে কথা বলেছেন। নিশ্চিত করেছেন যে আইসিসি’র ওপর নিষেধাজ্ঞা আরোপের বিষয়টি বিবেচনা করা হচ্ছে, তবে এর সম্ভাব্য সময় সম্পর্কে বিস্তারিত কিছু জানাননি। মার্কিন পররাষ্ট্র দপ্তরের এক মুখপাত্র আইসিসির বিরুদ্ধে যুক্তরাষ্ট্র ও ইসরাইলি কর্মকর্তাদের ওপর কথিত এখতিয়ার প্রয়োগের অভিযোগ এনেছেন এবং বলেছেন, ওয়াশিংটন এ বিষয়ে আরও পদক্ষেপ নেবে। যদিও তিনি নির্দিষ্ট করে কিছু বলেননি। মুখপাত্রটি আরও বলেন, আইসিসি’র কাছে গুরুত্বপূর্ণ ও উপযুক্ত কাঠামোগত পরিবর্তন আনার সুযোগ রয়েছে। যতক্ষণ পর্যন্ত আইসিসি আমাদের জাতীয় স্বার্থের জন্য হুমকি হিসেবে থাকবে, ততক্ষণ পর্যন্ত যুক্তরাষ্ট্র আমাদের সাহসী সামরিক সদস্য এবং অন্যান্যদের সুরক্ষার জন্য অতিরিক্ত পদক্ষেপ নিতে থাকবে।

আইসিসি’র ওপর এমন নিষেধাজ্ঞা আরোপ করা হলে এর নিয়মিত কার্যক্রমে মারাত্মক প্রভাব পড়তে পারে। এর ফলে কর্মীদের বেতন প্রদান, ব্যাংক অ্যাকাউন্টে প্রবেশ এবং কম্পিউটার সফটওয়্যার ব্যবহারের মতো মৌলিক কার্যক্রম ব্যাহত হতে পারে। সম্ভাব্য ক্ষতি কমানোর লক্ষ্যে আইসিসি’র কর্মীরা এই মাসে ২০২৩ সালের বাকি সময়ের জন্য অগ্রিম বেতন পেয়েছেন। এর আগেও আদালতের ওপর নিষেধাজ্ঞার শঙ্কায় কর্মকর্তাদের আগাম বেতন দেয়া হয়েছে। আদালত ব্যাংকিং পরিষেবা এবং সফটওয়্যারের জন্য বিকল্প সরবরাহকারীও খুঁজছে বলে জানিয়েছে তিনটি সূত্র। হেগ-ভিত্তিক আইসিসি গাজা যুদ্ধের সময় সংঘটিত অপরাধের জন্য ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু এবং সাবেক প্রতিরক্ষামন্ত্রী ইয়োভ গ্যালান্টের পাশাপাশি হামাস নেতাদের বিরুদ্ধেও অভিযোগ গঠন করেছে।

তিনটি কূটনৈতিক সূত্র জানিয়েছে, আইসিসির ১২৫টি সদস্য রাষ্ট্রের কিছু সংখ্যক দেশ নিউইয়র্কে চলমান জাতিসংঘের সাধারণ অধিবেশনে যুক্তরাষ্ট্রের অতিরিক্ত নিষেধাজ্ঞার বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলার চেষ্টা করবে। তবে চারটি কূটনৈতিক সূত্রের দাবি ওয়াশিংটন আইসিসির ওপর তাদের আক্রমণ আরও জোরালো করবে। মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও আদালতকে জাতীয় নিরাপত্তার জন্য হুমকি বলে অভিহিত করেছেন।

আইসিসি ২০০২ সালে একটি চুক্তির অধীনে প্রতিষ্ঠিত হয়। গণহত্যা, মানবতাবিরোধী অপরাধ এবং যুদ্ধাপরাধের বিচারের এখতিয়ার রয়েছে বিশেষ এই আদালতের। এসব অপরাধ যদি কোনো সদস্য রাষ্ট্রের নাগরিক দ্বারা সংঘটিত হয় বা কোনো সদস্য রাষ্ট্রের ভূখণ্ডে ঘটে তাহলে আইসিসি সেগুলোর বিচার করতে পারে। ইসরাইল এবং যুক্তরাষ্ট্র আইসিসির সদস্য নয়। তবে আদালত ফিলিস্তিন রাষ্ট্রকে সদস্য হিসেবে স্বীকৃতি দেয়। ফিলিস্তিনি ভূখণ্ডের ওপর সংঘটিত অপরাধের বিচার করার এখতিয়ার রাখে আইসিসি। যদিও ইসরাইল এবং যুক্তরাষ্ট্র এই এখতিয়ারকে প্রত্যাখ্যান করে। গত ফেব্রুয়ারিতে হোয়াইট হাউস আদালতের প্রধান প্রসিকিউটর করিম খানের ওপর নিষেধাজ্ঞা দেয়। আইসিসির এই কুশলী নেতানিয়াহু এবং গ্যালান্টের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানার অনুরোধ করেছিলেন। বর্তমানে করিম খান যৌন অসদাচরণের অভিযোগের তদন্ত চলাকালীন ছুটিতে আছেন। যদিও এই অভিযোগ অস্বীকার করেছেন তিনি।

বাংলাদেশ সময়: ২৩:০৭:০৯   ৬১ বার পঠিত  




আন্তর্জাতিক’র আরও খবর


‘জখম বা হাড় না ভাঙা’ পর্যন্ত স্ত্রীকে প্রহার বৈধ করেছে তালেবান
ভঙ্গুর যুদ্ধবিরতি ও অনিশ্চয়তা রমজানের আনন্দ খুঁজে ফিরছে গাজাবাসী
পবিত্র আল-আকসার ইমামকে গ্রেপ্তার করল ইসরাইলের পুলিশ
বাংলাদেশের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করার অঙ্গীকার যুক্তরাজ্যের
শান্তিপূর্ণ দেশ গড়তে পূর্ণ সমর্থন দেবে জাতিসংঘ
তারেক রহমানের বিজয়কে যেভাবে দেখছে ভারতীয় মিডিয়া
বিশ্বগণমাধ্যমে বাংলাদেশের নির্বাচন নিয়ে যা বলা হলো
তারেক রহমানকে ঐতিহাসিক বিজয়ের শুভেচ্ছা, কাজ করতে আগ্রহী যুক্তরাষ্ট্র
ভারতের মিডিয়ায় বাংলাদেশের নির্বাচনের লাইভ সম্প্রচার চলছে
বাংলাদেশ নিয়ে মার্কিন রাষ্ট্রদূতের বক্তব্যের কড়া নিন্দা চীনের

Law News24.com News Archive

আর্কাইভ