মাইলস্টোন ট্র্যাজেডি নিহতের পরিবারকে ৫ কোটি টাকা ক্ষতিপূরণসহ ৮ দাবি

প্রথম পাতা » প্রধান সংবাদ » মাইলস্টোন ট্র্যাজেডি নিহতের পরিবারকে ৫ কোটি টাকা ক্ষতিপূরণসহ ৮ দাবি
মঙ্গলবার, ২৩ সেপ্টেম্বর ২০২৫



নিহতের পরিবারকে ৫ কোটি টাকা ক্ষতিপূরণসহ ৮ দাবি

মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমান দুর্ঘটনায় নিহত ও আহতদের ক্ষতিপূরণসহ আট দফা দাবি জানিয়েছেন হতাহতদের পরিবারবর্গ। মঙ্গলবার জাতীয় প্রেসক্লাবে এক সংবাদ সম্মেলনে হতাহত পরিবারের পক্ষ থেকে দেশবাসি ও সরকারের উদ্দেশ্যে এ দাবি জানানো হয়। এসময়  প্রত্যেক নিহতদের ৫ কোটি এবং আহতদের ২ কোটি টাকা করে ক্ষতিপূরণ প্রদানের দাবি জানানো হয়।

সংবাদ সম্মেলনে মূল বক্তব্য উপস্থাপন করেন বিমান দুর্ঘটনায় নিহত তাসনিয়া হকের বাবা নাজমুল হক। পরিবারের পক্ষে দাবিগুলো তুলে ধরেন বিমান দুর্ঘটনায় নিহত নাজিয়া এবং নাফির বাবা আশরাফুল ইসলাম।

দাবিগুলোর মধ্যে রয়েছে- দুর্ঘটনার সঠিক তদন্ত ও দায়ীদের বিচার করা, প্রত্যেক নিহতদের ৫ কোটি এবং আহতদের ২ কোটি টাকা করে ক্ষতিপূরণ প্রদান, সরকারি ব্যবস্থাপনায় হেলথ কার্ডের ব্যবস্থা, দুর্ঘটনায় আহতদের পুনর্বাসনের ব্যবস্থা করা, ২১শে জুলাই দিনটিকে শিক্ষাপ্রতিষ্ঠানে শোক দিবস হিসেবে পালন, নিহতদের কবর সংরক্ষণ, রাষ্ট্রীয়ভাবে শহীদী মর্যাদা প্রদান এবং মাইলস্টোন ট্র্যাজেডিতে নিহতদের স্মরণে রাজধানীর উত্তরায় একটি মসজিদ নির্মাণ।

সংবাদ সম্মেলনে হতাহতদের পরিবারবর্গের সদস্যরা বলেন, দুর্ঘটনার সময় থেকে আমাদের প্রত্যেকটা দিন নির্মম কষ্টের ভেতর অতিবাহিত হচ্ছে। মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ কর্তৃপক্ষ ছাড়া কেউ আমাদের পাশে নেই। আমরা চাই, সরকার আমাদের দাবিগুলো বিবেচনা করে ব্যবস্থা গ্রহণ করুক। তাতে আমাদের আগামী দিনের কষ্টগুলো কিছুটা হলেও লাগব হবে।

সংবাদ সম্মেলনে হতাহতদের পরিবারের সদস্যদের মধ্যে নিজেদের কষ্টের কথা জানিয়ে বক্তব্য রাখেন আহত জাইয়ানা মাহবুবের মা সানজিদা বেলায়েত, তৌফিকের বাবা সুমন, নিহত সামিউলের বাবা রেজাউল করিম প্রমুখ।

বাংলাদেশ সময়: ২৩:০৫:৩৬   ২৭৮ বার পঠিত  




প্রধান সংবাদ’র আরও খবর


হাইকোর্টে রায়ে পুরনো ল্যান্ড সার্ভে মামলা নিষ্পত্তির পথ খুলল
সাংবাদিক পরিচয়ে চাঁদাবাজির অভিযোগ, আলমডাঙ্গায় ভূয়া সাংবাদিককে ১৫ দিনের কারাদণ্ড
রাজনৈতিক হয়রানিমূলক মামলাসমূহ প্রত্যাহারে সুপারিশের লক্ষ্যে জেলা পর্যায়ে কমিটি গঠন
বেনজীর আহমেদকে দেশে ফেরাতে কতদিন লাগবে?
বাংলাদেশের প্রধানমন্ত্রী ইস্যুতে প্রশ্ন এড়িয়ে গেলেন ভারতের মুখপাত্র
১২ বছরের সেই শিশুর গর্ভে জন্ম নেওয়া নবজাতকের ডিএনএ নমুনা সংগ্রহ
রাষ্ট্র হারলেও সাধারণ নাগরিকের ন্যায়বিচার নিশ্চিত হওয়াই স্বস্তি: অ্যাটর্নি জেনারেল
নিজে গাড়ি চালিয়ে রাজধানীর পরিস্থিতি দেখলেন প্রধানমন্ত্রী
বিশ্বকাপে ‘ঘৃণা’ ছড়ানো বিদেশিদের বহিষ্কার করবে আর্জেন্টিনা!
হাম ও উপসর্গে ৮৩৭ শিশুর মৃত্যু

Law News24.com News Archive

আর্কাইভ