অবকাশে হাইকোর্টে বিচারকাজ পরিচালনায় ৯ বেঞ্চ গঠন

প্রথম পাতা » প্রধান সংবাদ » অবকাশে হাইকোর্টে বিচারকাজ পরিচালনায় ৯ বেঞ্চ গঠন
বুধবার, ৬ ডিসেম্বর ২০২৩



---

অবকাশে হাইকোর্ট বিভাগের মামলা সংক্রান্ত জরুরী বিষয়াদি নিষ্পত্তির জন্য ৯টি অবকাশকালীন বেঞ্চ গঠন করে দিয়েছেন প্রধান বিচারপতি ওবায়দুল হাসান।

সুপ্রিম কোর্ট প্রশাসন সূত্রে এ তথ্য জানা গেছে। অবকাশকালীন বেঞ্চ গঠন সংক্রান্ত প্রধান বিচারপতি স্বাক্ষরিত বিজ্ঞপ্তি সুপ্রিম কোর্টের ওয়েবসাইটেও প্রকাশ করা হয়েছে।

বিজ্ঞপ্তির তথ্যানুযায়ী, আগামী ১৯ ডিসেম্বর থেকে ১ জানুয়ারি পর্যন্ত হাইকোর্ট বিভাগের বিচারকার্য পরিচালনার জন্য এসব বেঞ্চ গঠন করা হয়েছে। ভিন্ন ভিন্ন বিচারিক এখতিয়ার সম্পন্ন এসব বেঞ্চের মধ্যে ৫টি দ্বৈত এবং ৪টি একক বেঞ্চ রয়েছে।

বিচারিক এখতিয়ারসহ অবকাশকালীন ৯টি বেঞ্চ সম্পর্কে বিস্তারিত জানতে বিজ্ঞপ্তি দেখুন

প্রসঙ্গত, সাপ্তাহিক ছুটি ও সরকার ঘোষিত ছুটিসহ কোর্টের শীতকালীন অবকাশকালে দেশের সর্বোচ্চ আদালত সুপ্রিম কোর্টের উভয় (হাইকোর্ট ও আপিল) বিভাগের নিয়মিত বিচারকাজ আগামী ১৫ ডিসেম্বর থেকে ৩১ জানুয়ারি পর্যন্ত বন্ধ থাকবে।

 

বাংলাদেশ সময়: ১৩:২৮:২৮   ৪৫০ বার পঠিত  




প্রধান সংবাদ’র আরও খবর


মন্ত্রীকে না জানিয়ে সরকারি সফরে এপিএস, গুদাম পরিদর্শনের পর অব্যাহতি
হারমোনিয়ামের ভেতরে বিদেশি পিস্তল, অস্ত্রসহ আটক ৩
সেভেন-আপে মানহীন উপাদান পাওয়ার অভিযোগে ঢাকার বিশুদ্ধ খাদ্য আদালতে মামলা
যুক্তরাষ্ট্রে কাজের অনুমতি নিয়ে নতুন নিয়ম, বিপাকে অভিবাসীরা
চালের ড্রামে মিলল ৩৪ হাজার ইয়াবা, মা-ছেলে গ্রেপ্তার
বিএনপি কর্মী হত্যাচেষ্টা মামলায় মৌলভীবাজারের সাবেক এমপি সুলতান মনসুর গ্রেপ্তার
সাংস্কৃতিক অনুষ্ঠানে বাধা ও হুমকি রোধে হাইকোর্টে রিট
নেত্রকোনায় ধর্ষণের মিথ্যা মামলা করায় নারীর কারাদণ্ড
শহর ও গ্রামের স্কুলশিক্ষার্থীদের মধ্যে এআই ব্যবহারে বড় বৈষম্য
১০ বছরের সাজা থেকে খালাস চেয়ে আপিল ইনুর

Law News24.com News Archive

আর্কাইভ