ঘুষ নেওয়ার অভিযোগে বিআইডব্লিউটিএ’র ২ কর্মকর্তা বরখাস্ত

প্রথম পাতা » অপরাধ » ঘুষ নেওয়ার অভিযোগে বিআইডব্লিউটিএ’র ২ কর্মকর্তা বরখাস্ত
বুধবার, ১০ সেপ্টেম্বর ২০২৫



ঘুষ নেওয়ার অভিযোগে বিআইডব্লিউটিএ’র ২ কর্মকর্তা বরখাস্ত

বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষ (বিআইডব্লিউটিএ) এর নৌ সংরক্ষণ এবং পরিচালন বিভাগের জ্বালানি তেলের ঠিকাদারি কাজ দেয়ার বিনিময়ে উৎকোচ লেনদেনের ঘটনায় দুইজন কর্মকর্তাকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।

বুধবার (১০ সেপ্টেম্বর) নৌ পরিবহন মন্ত্রণালয়ের এক বিজ্ঞপ্তিতে বলা হয়, বিআইডব্লিউটিএ’র নৌসংরক্ষণ এবং পরিচালন বিভাগের জ্বালানি তেলের ঠিকাদারি কাজ দেওয়ার বিনিময়ে উৎকোচ লেনদেন সংক্রান্ত একটি ঘটনা নৌপরিবহন মন্ত্রণালয়ের নজরে এসেছে।

এর প্রেক্ষিতে নৌপরিবহন মন্ত্রণালয়ের উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) ড. এম সাখাওয়াত হোসেনের নির্দেশে বিআইডব্লিউটিএ’র নৌসংরক্ষণ এবং পরিচালন বিভাগের অতিরিক্ত পরিচালক (মেরিন) মো. আব্দুর রহিম এবং উপপরিচালক মো. ওবায়দুল করিম খানকে সাময়িকভাবে বরখাস্ত করা হয়েছে বলেও জানানো হয়।

একইসঙ্গে উক্ত ঘটনা তদন্তের মাধ্যমে প্রকৃত সত্য উদঘাটনের জন্য তদন্ত কমিটি গঠন করা হয়েছে এবং জড়িত কর্মকর্তাদের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা গ্রহণের সিদ্ধান্ত হয়েছে। জড়িত অন্যান্য ব্যক্তিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করার নির্দেশনা দেয়া হয়েছে।

বাংলাদেশ সময়: ২১:০৭:৪৩   ১৮৩ বার পঠিত  




অপরাধ’র আরও খবর


চুয়াডাঙ্গায় পুলিশ-ম্যাজিস্ট্রেসি কনফারেন্স অনুষ্ঠিত; দ্রুত বিচার, মাদক দমন ও তদন্ত জোরদারের ওপর গুরুত্বারোপ
চিৎকার শুনেছি, সেটা যে ওর ছিল বুঝতে পারি নাই: রামিসার মা
কোথাও মৃত্যুদণ্ড, কোথাও রাসায়নিক খোজাকরণ-কোন দেশে ধর্ষকের কেমন শাস্তি
রাজবাড়ীর গোয়ালন্দে র‍্যাবের অভিযানে ২২০ বোতল ফেনসিডিলসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার
সাবেক বিক্রয়কর্মীকে রিমান্ডে চায় পুলিশ কর্মস্থলের ৭ হাজার ৫৫০ ভরি স্বর্ণালঙ্কার আত্মসাত করে জুয়েলারি দোকান, বাড়ি-গাড়ির মালিক
৬ চীনাসহ অনলাইন জুয়া ও সাইবার প্রতারণা চক্রের ৯ সদস্য গ্রেপ্তার
দুই বছরেও মেলেনি এমপি আনার হত্যার রহস্য, হয়নি জানাজা-দাফন
গৃহবধূকে হত্যার পর ঘরের মেঝেতে বালুচাপা
গাঁজাসহ আটক যুবককে কোস্টগার্ডের মারধরের অভিযোগ, তদন্তের নির্দেশ
কুমিল্লায় চুরি হওয়া পিকআপ মিললো ফেনীতে, গ্রেপ্তার ২

Law News24.com News Archive

আর্কাইভ