ভেনিস চলচ্চিত্র উৎসবে ‘আফটার দ্য হান্ট’

প্রথম পাতা » প্রধান সংবাদ » ভেনিস চলচ্চিত্র উৎসবে ‘আফটার দ্য হান্ট’
শনিবার, ৩০ আগস্ট ২০২৫



ইয়েল বিশ্ববিদ্যালয়ের এক ছাত্রী। তিনি একজন কলেজ অধ্যাপকের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ তোলেন। কিন্তু তাদের কারো বক্তব্যই পুরোপুরি বিশ্বাসযোগ্য হিসেবে উপস্থাপন করা হয়নি। এ নিয়ে উভয় দিক থেকেই সন্দেহ তৈরি হয়েছে। এই ছাত্রী আর কেউ নন। তিনি আমেরিকান অভিনেত্রী জুলিয়া রবার্টস। এমনই এক পটভূমিতে তৈরি ‘আফটার দ্য হান্ট’ ছবি। ভেনিস চলচ্চিত্র উৎসবে প্রিমিয়ার হয়েছে এই ছবি। এ সম্পর্কে আমেরিকান অভিনেত্রী জুলিয়া রবার্টস বলেছেন, মানবজাতির মধ্যে আমরা আলাপচারিতার শিল্প হারাচ্ছি। উৎসবে তিনি তার নতুন এ ছবির প্রিমিয়ারে এসব কথা বলেন। ছবিটি যৌন নির্যাতন নিয়ে তৈরি, যা দর্শকদের মধ্যে বিভাজন তৈরি করতে পারে।

জুলিয়া রবার্টস স্বীকার করেন, ছবিটি বিতর্ক উসকে দেবে। তিনি বলেন, আমরা মানুষকে আলাপচারিতায় চ্যালেঞ্জ করছি। কেউ তাতে আনন্দিত হবে। কেউ ক্ষুব্ধ হবে। সেটা প্রত্যেকের নিজের ব্যাপার। তিনি আরও যোগ করেন, এ ছবিতে অনেক পুরোনো বিতর্ক নতুনভাবে ফিরে এসেছে। আর সেখান থেকেই আলাপ শুরু হয়। ছবিতে রবার্টস অভিনয় করেছেন অধ্যাপিকা আলমা চরিত্রে। তিনি একদিকে তার মেধাবী ছাত্রী ম্যাগি (আয়ো এদেবিরি) আর অন্যদিকে সহকর্মী ও বন্ধু হ্যাঙ্কের (অ্যানড্রু গারফিল্ড) মধ্যে সম্পর্কে আটকে পড়েন। প্রেস প্রদর্শনী শেষে কয়েকজন নারী সাংবাদিক ছবির নৈতিকতা নিয়ে প্রশ্ন তোলেন।

এ প্রসঙ্গে জুলিয়া রবার্টস বলেন, এমনটাই আমরা চেয়েছিলাম। সবাই ভিন্ন ভিন্ন অনুভূতি ও মতামত নিয়ে বের হবে। এতে মানুষ বুঝতে পারবে তারা আসলে কী বিশ্বাস করে, তাদের দৃঢ় অবস্থান কী। আমরা সেসব নাড়িয়ে দিতে চাই। এ বছর পরের দিকে অনলাইন অ্যামাজন ছবিটি মুক্তি দেবে বলে ধারণা করা হচ্ছে। শিক্ষার্থীর সাক্ষ্যের অস্পষ্টতা নিয়ে তৈরি দ্ব্যর্থতার কারণে ছবিটি বিতর্কিত হতে পারে। রবার্টস বলেন, ছবিটি কোনো পক্ষ নেয়নি। তার ভাষায়, আমরা কোনো চূড়ান্ত বক্তব্য দিচ্ছি না। কেবল জীবনের কিছু মুহূর্ত ভাগ করে নিচ্ছি। তারপর চাইছি সবাই একে অপরের সাথে কথা বলুক।

তিনি বলেন, এটাই আমার কাছে সবচেয়ে রোমাঞ্চকর অংশ। কারণ আমরা এখন মানবজাতি হিসেবে আলাপচারিতার শিল্পটাই হারাতে বসেছি। যদি এই সিনেমা মানুষকে একে অপরের সাথে কথা বলতে বাধ্য করে। তবে সেটাই আমাদের সবচেয়ে বড় অর্জন। ছবিটি পরিচালনা করেছেন ইতালির পরিচালক লুকা গুয়াডাগ্নিনো। চিত্রনাট্য লিখেছেন অভিনেত্রী নোরা গ্যারেট। এটাই তার প্রথম স্ক্রিপ্ট।

বাংলাদেশ সময়: ১৭:০৩:০৫   ২৭৮ বার পঠিত  




প্রধান সংবাদ’র আরও খবর


২৫ লাখ টাকার হেরোইনসহ গ্রেপ্তার মহিউদ্দিনের যাবজ্জীবন কারাদণ্ড
আইনি সেবা সহজ করতে প্যারালিগ্যাল সেবাকে প্রাতিষ্ঠানিক রূপ দেওয়ার আহ্বান আইনমন্ত্রীর
বাংলাদেশে কোনো সংখ্যালঘু নেই, ধর্ম যার যার রাষ্ট্র সবার: চিফ হুইপ
সৌদি আরবের রিয়াদগামী ফ্লাইট অনির্দিষ্টকালের জন্য স্থগিত
দুই বছর পর নতুন প্রধান তথ্য কমিশনার ও দুই কমিশনার পেল তথ্য কমিশন
ফ্রান্সে জীবনযাত্রার ব্যয় ও সরকারি পরিষেবার অবনতির প্রতিবাদে ব্যাপক বিক্ষোভ
রাজস্থানের কোটায় তীর্থযাত্রীবাহী বাস খাদে পড়ে নিহত ৮
শাহ আমানত বিমানবন্দরকে আঞ্চলিক এভিয়েশন হাব হিসেবে গড়ে তোলার উদ্যোগ
কক্সবাজারে রিসোর্টে নিহত ১০ কক্সবাজারে রিসোর্টে অগ্নিকাণ্ডে ১০ জনের মৃত্যু
জলাবদ্ধতা সমস্যার স্থায়ী সমাধানে সামষ্টিক পরিকল্পনা গ্রহণ করতে হবে: অর্থমন্ত্রী

Law News24.com News Archive

আর্কাইভ