ভোলা -৩ আসনে ৫ প্রার্থীর মনোনয়নপত্র বৈধ ঘোষণা

প্রথম পাতা » জাতীয় সংসদ নির্বাচন ২০২৬ » ভোলা -৩ আসনে ৫ প্রার্থীর মনোনয়নপত্র বৈধ ঘোষণা
সোমবার, ৪ ডিসেম্বর ২০২৩



---

 এম রিয়াজ উদ্দিন

লালমোহন  (ভোলা) প্রতিনিধি:

      দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোলা -৩ আসনে ৫ প্রার্থীর মনোনয়নপত্র বৈধ ঘোষণা করেছেন জেলা রিটার্নিং কর্মকর্তা। 

এ আসনের ৫ প্রার্থীর মধ্যে ৪ জনই দলীয় প্রতীকে এবং একজন সতন্ত্র হিসাবে নির্বাচনে লড়বেন।

আসনটিতে মনোনয়নপত্র বৈধ ঘোষণা হওয়া প্রার্থীরা হচ্ছেন বাংলাদেশ আওয়ামী লীগ (নৌকা) থেকে নুরুন্নবী চৌধুরী শাওন, জাতীয় পার্টি-জেপি(সাইকেল) ফারজানা চৌধুরী, জাতীয় পার্টি-এরশাদ(লাঙ্গল) মাওলানা কামাল উদ্দিন, বাংলাদেশ কংগ্রেস (ডাব) মো. আলমগীর ও সতন্ত্র পার্থী হিসাবে রয়েছেন মেজর(অবঃ) জসীম উদ্দিন।                    বাংলাদেশ আওয়ামী লীগ থেকে মনোনীত প্রার্থী নুরুন্নবী চৌধুরী শাওন এর নেতা কর্মীরা বলেন, টানা ১৪ বছর লালমোহন- তজুমদ্দিনে নুরুন্নবী চৌধুরী শাওন বহুমাত্রিক উন্নয়ন করেছেন, তাই নেতাকর্মী ও সাধারণ ভোটারদের প্রথম পছন্দই তিনি, তারা নুরুন্নবী চৌধুরী শাওন এর বিজয় নিয়ে শতভাগ আশাবাদী বলে জানিয়েছেন।।

বাংলাদেশ সময়: ১৮:১৬:১৮   ২৬০ বার পঠিত  




জাতীয় সংসদ নির্বাচন ২০২৬’র আরও খবর


সংরক্ষিত আসনের গেজেট স্থগিতের অনুরোধ এনসিপি নেত্রী মনিরার
বিরোধী দল থেকে মনোনয়ন পেলেন ১৩ প্রার্থী
অনিয়মের অভিযোগ : ৩ আসনের ব্যালট পেপারসহ সব নথি হেফাজতে নেওয়ার নির্দেশ
বগুড়া-৬ ও শেরপুর-৩ আসনের ভোট ৯ এপ্রিল
প্রতিমন্ত্রী হলেন রাজবাড়ী-১ আসনের এমপি আলী নেওয়াজ মাহমুদ খৈয়ম
প্রথমবার এমপি হয়েই মন্ত্রী আসাদুজ্জামান, পেলেন যে গুরুত্বপূর্ণ মন্ত্রণালয়
তারেক রহমানের ছেড়ে দেওয়া বগুড়া-৬ আসন শূন্য ঘোষণা
জাল ভোট, বুথ দখলসহ নির্বাচনে যেসব অনিয়ম পেয়েছে টিআইবি
ঢাকায় আসছেন ভুটানের প্রধানমন্ত্রী
শপথ অনুষ্ঠানে যোগ দিতে ঢাকায় আসছেন মালদ্বীপের প্রেসিডেন্ট

Law News24.com News Archive

আর্কাইভ