ইউক্রেনীকে আরও ১০০০ সৈন্যের মৃতদেহ ফেরত দিলো রাশিয়া

প্রথম পাতা » আন্তর্জাতিক » ইউক্রেনীকে আরও ১০০০ সৈন্যের মৃতদেহ ফেরত দিলো রাশিয়া
বুধবার, ২০ আগস্ট ২০২৫



ইউক্রেনীকে আরও ১০০০ সৈন্যের মৃতদেহ ফেরত দিলো রাশিয়া

যুদ্ধে নিহত ইউক্রেনের আরও এক হাজার সৈন্যের মৃতদেহ ফেরত দিয়েছে রাশিয়া। এদের মধ্যে পাঁচজন রাশিয়ার হাতে গ্রেপ্তার হওয়ার পর মারা গেছেন বলে দাবি করেছে কিয়েভ। সম্প্রতি তুরস্কে রাশিয়া-ইউক্রেন শান্তি চুক্তি আলোচনার অংশ হিসেবে এই মৃতদেহ হস্তান্তর প্রক্রিয়া বাস্তবায়ন করা হচ্ছে বলে জানিয়েছে কিয়েভের যুদ্ধকালীন বন্দী সমন্বয়কারী সংস্থার সদর দপ্তর। ইউক্রেনের দোনেৎস্ক, লুহানস্ক এবং ঝাপেরিঝঝিয়ায় প্রাণ হারিয়েছেন এসব সৈন্য। এছাড়া গত আগস্টে রাশিয়ার সীমান্তবর্তী এলাকা কুরস্কে নিহত হওয়া সৈন্যদের মৃতদেহও ফেরত দেয়া হয়েছে। যদিও মস্কো এখনও এ বিষয়ে কোনো মন্তব্য করেনি। অজ্ঞাত সূত্রের বরাত দিয়ে রাশিয়ার রাষ্ট্রীয় সংবাদ সংস্থা তাস জানিয়েছে, মঙ্গলবার ১৯ জন সৈন্যের মৃতদেহ ফেরত পেয়েছে মস্কো। এর আগে ১৭ জুলাই একইভাবে ১,০০০ সৈন্যের বিনিময় করে দুই দেশ। চুক্তি অনুযায়ী রাশিয়া বাধ্যবাধকতা লঙ্ঘন করছে বলে অভিযোগ করেছে ইউক্রেন। এর আগে জুনে তুরস্কের আলোচনায় বন্দী ও মৃতদেহ বিনিময়ের বিষয়ে একমত হয় উভয় পক্ষ।

বাংলাদেশ সময়: ৭:৪৭:০৩   ১৬৮ বার পঠিত  




আন্তর্জাতিক’র আরও খবর


মিশরে ভয়াবহ বিস্ফোরণ
ইরানের বিভিন্ন শহরে দফায় দফায় বিস্ফোরণ
আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে ন্যায়বিচারের মান নিয়ে প্রশ্ন তুলল এইচআরডব্লিউ
ভারতে বাংলাদেশি দম্পতিকে রাস্তায় ফেলে পেটালেন এক চিকিৎসক
কেন্দ্রের আশ্বাসের পর আন্দোলন স্থগিত করল ককরোচ জনতা পার্টি
ইরানের ক্ষেপণাস্ত্র হামলা তেহরানের নির্ভুল লক্ষ্যভেদের সক্ষমতার প্রমাণ: নিউইয়র্ক টাইমস
ট্রাম্পের নতুন শুল্কে বিশ্বজুড়ে মিশ্র প্রতিক্রিয়া, অভিযোগ প্রত্যাখ্যান বহু দেশের
লন্ডনের বিলাসবহুল হোটেলে অতিরিক্ত মাদক সেবনে সৌদি প্রিন্সের মৃত্যু
ফ্রিজ না থাকায় গাজায় পচছে খাবার ও ওষুধ
দাবি আদায়ে অনড় ‘ককরোচ’ পার্টি দিল্লির রাজনীতিতে নয়া সমীকরণ

Law News24.com News Archive

আর্কাইভ