শেখ হাসিনার বিচার সঠিক গতিতেই এগোচ্ছে: তাজুল ইসলাম

প্রথম পাতা » জাতীয় » শেখ হাসিনার বিচার সঠিক গতিতেই এগোচ্ছে: তাজুল ইসলাম
সোমবার, ৩০ জুন ২০২৫



শেখ হাসিনার বিচার সঠিক গতিতেই এগোচ্ছে: তাজুল ইসলাম

ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে জুলাইয়ের মানবতাবিরোধী অপরাধের বিচারে যতটুকু সময় প্রয়োজন সেই গতিতেই বিচার এগোচ্ছে বলে মন্তব্য করেছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম।

সোমবার (৩০ জুন( আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে সাংবাদিকদের এক প্রশ্নের উত্তরে তিনি এ কথা বলেন।

তাজুল ইসলাম বলেন, ‘বিচারের জন্য যতটুকু সময় প্রয়োজন বিচার সেই গতিতে আগাচ্ছে। এটাকে দ্রুততম সময়ের মধ্যে নিষ্পত্তি করা এবং পাশাপাশি ন্যায় বিচারের সকল স্ট্যান্ডার্ড মেইনটেইন করা এ দুটোকে মেইনটেইন করে আমরা চলছি।’

এতে কতদিন সময় লাগছে এ বিষয়ে উদ্বিগ্ন হওয়ার কোন কারণ নেই বলে মন্তব্য করেছেন তিনি। ‘কারণ বিচারকে ন্যায়বিচারের মাধ্যমে সমাপ্ত করতে হবে। সেজন্য আমি তাড়াহুড়ো করে মোবাইল কোর্টের মত মামলার বিচার শেষ করা এখানে সম্ভব নয়’ বলেন চিফ প্রসিকিউটর।

তিনি বলেন, ‘বাকি বিচার প্রক্রিয়া কতটা দ্রুত এগোবে এইটা আদালত নির্ধারণ করবেন। আমরা একদিনও বেশি সময় নিচ্ছি না, নেবোওনা। যথাসময়ে বিচার শেষ করার জন্য যা করা দরকার আমরা সেটা করবো। বাকিটা নির্ভর করবে আদালতের কার্যধারার ওপর।’

প্রসঙ্গত, আগামীকাল পহেলা জুলাই শেখ হাসিনার বিরুদ্ধে জুলাইয়ের মানবতাবিরোধী অপরাধের অভিযোগ গঠন করা হবে কিনা সে বিষয়ে শুনানি অনুষ্ঠিত হবে।

বাংলাদেশ সময়: ২২:২৬:৪৭   ১৭০ বার পঠিত  




জাতীয়’র আরও খবর


বেনজীর আহমেদকে দেশে ফেরাতে কতদিন লাগবে?
নিজে গাড়ি চালিয়ে রাজধানীর পরিস্থিতি দেখলেন প্রধানমন্ত্রী
৮৬ ডেপুটি অ্যাটর্নি জেনারেল ও ১৭৯ সহকারী অ্যাটর্নি জেনারেল নিয়োগ
সন্তানকে সম্পত্তি লিখে দিলেও বিক্রিতে লাগবে বাবা-মায়ের সম্মতি: আইনমন্ত্রী
বিতর্ক পিছু ছাড়ছে না জামায়াতের
সাবেক রাষ্ট্রপতি সাহাবুদ্দিনকে নিয়ে আলাদা অনুসন্ধান করবে না বাংলাদেশ ব্যাংক
‘সাহাবুদ্দিনের বিষয়ে সঠিক সময়ে সিদ্ধান্ত নেবে সরকার’
জুলাই গণ-অভ্যুত্থান ফিরে দেখা ব্লক রেইডে গণগ্রেপ্তার, হাসপাতাল থেকে তুলে নেওয়া হয় সমন্বয়কদের
অনলাইনে আয়কর রিটার্ন জমা দিতে নিবন্ধন শুরু করবেন যেভাবে
নবনিযুক্ত নৌবাহিনী প্রধানের সঙ্গে প্রধানমন্ত্রীর সৌজন্য সাক্ষাৎ, নিরাপত্তা ও আধুনিকায়ন নিয়ে আলোচনা

Law News24.com News Archive

আর্কাইভ