কারামুক্ত নুসরাত ফারিয়া

প্রথম পাতা » প্রধান সংবাদ » কারামুক্ত নুসরাত ফারিয়া
মঙ্গলবার, ২০ মে ২০২৫



কারামুক্ত নুসরাত ফারিয়া

রাজধানীর ভাটারা থানায় দায়ের হওয়া হত্যাচেষ্টা মামলায় গ্রেফতারের ২ দিনের মধ্যে জামিনে কারামুক্ত হলেন অভিনেত্রী নুসরাত ফারিয়া। মঙ্গলবার (২০ মে) বেলা ৩টা ২০ মিনিটের দিকে কাশিমপুর কারাগার থেকে বের হন।

জানা গেছে, মঙ্গলবার বেলা ১১টার দিকে আদালত থেকে ই-মেইলের মাধ্যমে জামিনের কাগজ কাশিমপুর কারাগারে পৌঁছায়। নুসরাত ফারিয়ার চাচাতো বোন লামিয়া বেলা ৩টার দিকে গণমাধ্যমকর্মীদের সঙ্গে কথা বলে জানান, কিছুক্ষণ পর কারাগার থেকে বের হবেন।

পরে ৩টা ২০ মিনিটের দিকে দুটি প্রাইভেট গাড়ি আর একটি কালো রঙের মাইক্রো জিপ কারাগারের মূল ফটক ছেড়ে যায়। তবে নুসরাত ফারিয়া কোন গাড়িতে ছিলেন, সেটা নিশ্চিত হওয়া যায়নি। পরিবার আত্মীয়-স্বজনদের নিয়ে গাড়িতেই বের হয়ে যান তিনি। সকাল থেকেই তাকে স্বাগত জানানোর জন্য অনেক ভক্ত ফুল নিয়ে অপেক্ষায় ছিলেন। তবে জামিনে মুক্ত হওয়ার পরে কারও সঙ্গে তিনি দেখা করেননি।

এদিকে, রাষ্ট্রপক্ষের আইনজীবী ওমর ফারুক জানান, পুলিশ রিপোর্ট দাখিল না করা পর্যন্ত জামিন মঞ্জুর করা হয়েছে নুসরাত ফারিয়ার।

অন্যদিকে, অভিনেত্রী নুসরাত ফারিয়ার বিরুদ্ধে করা হত্যাচেষ্টা মামলার ঘটনাকালীন তিনি দেশের বাইরে (কানাডা) ছিলেন এবং তদন্তে সম্পৃক্ততার সুনির্দিষ্ট কোনো তথ্য পাওয়া যায়নি বলে প্রতিবেদনে উল্লেখ করেছেন তদন্তকারী কর্মকর্তা।

প্রতিবেদনে বলা হয়, নুসরাত ফারিয়াকে গ্রেফতারের পর ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) কার্যালয়ে তাকে প্রাথমিকভাবে জিজ্ঞাসাবাদ করা হয়েছে। এছাড়া আসামির পাসপোর্ট পর্যালোচনায় দেখা গেছে— গত বছরের ৯ জুলাই থেকে ১৪ জুলাই পর্যন্ত মামলার ঘটনাকালীন তিনি দেশের বাইরে (কানাডা) ছিলেন।

এখন পর্যন্ত তদন্তে উক্ত মামলার ঘটনায় আসামির সম্পৃক্ততা সম্পর্কে সুনির্দিষ্ট কোনো তথ্য পাওয়া যায়নি। মামলার তদন্ত এখনও অব্যাহত রয়েছে বলেও প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

এর আগে, রোববার সকালে থাইল্যান্ড যাওয়ার উদ্দেশ্যে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে গেলে ইমিগ্রেশন পুলিশ তাকে আটকায়। পরে তাকে সোপর্দ করা হয় ভাটারা থানায়। এরপর ফারিয়াকে গ্রেফতার দেখিয়ে জিজ্ঞাসাবাদের জন্য নেওয়া হয় মিন্টো রোডের মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি) কার্যালয়ে। গতকাল সোমবার তাকে কারাগারে পাঠায় আদালত। জামিনের পূর্ণাঙ্গ শুনানি হবে আগামী বৃহস্পতিবার।

প্রসঙ্গত, রাজধানীর ভাটারা থানায় দায়ের হওয়া জুলাই-আগস্টের একটি হত্যাচেষ্টা মামলায় গ্রেফতার দেখিয়ে নুসরাতকে সিএমএম আদালতে হাজির করা হয়।

বাংলাদেশ সময়: ১৭:৫৪:৪১   ৪২৫ বার পঠিত  




প্রধান সংবাদ’র আরও খবর


ভারত পালানোর সময় দর্শনা চেকপোস্টে আ.লীগ নেতা গ্রেপ্তার
দেশের বিভিন্ন অঞ্চলে আগামী ৫ দিন বৃষ্টির পূর্বাভাস
সাবেক সঙ্গীকে ভুলতে কতদিন সময় লাগে, গবেষণায় যা জানা গেল
ইরান-যুক্তরাষ্ট্র সংঘাত: কূটনীতিই একমাত্র সমাধানের পথ, দাবি আরাগচির
সালমান মুক্তাদিরের স্টুডিও ভাঙচুর: মূল পরিকল্পনাকারীসহ গ্রেপ্তার ৫
দ্রুত ও সুসংহত বিচার নিশ্চিত করাই বিচার বিভাগের লক্ষ্য: প্রধান বিচারপতি
দেশের সব বিদ্যুৎকেন্দ্রের নিরাপত্তা জোরদারের নির্দেশ
ইতালির মাউন্ট এতনায় অগ্ন্যুৎপাত: রেড অ্যালার্ট জারি ও ফ্লাইট চলাচল ব্যাহত
চীন-পাকিস্তান সীমান্ত চুক্তি নিয়ে ভারতের তীব্র আপত্তি
আইনি জটিলতায় কক্সবাজারের উন্নয়ন প্রকল্প বাধাগ্রস্ত: প্রতিমন্ত্রী

Law News24.com News Archive

আর্কাইভ