নোবেলের বিরুদ্ধে তরুণীকে ৬ মাস আটকে ধর্ষণের অভিযোগ

প্রথম পাতা » প্রধান সংবাদ » নোবেলের বিরুদ্ধে তরুণীকে ৬ মাস আটকে ধর্ষণের অভিযোগ
মঙ্গলবার, ২০ মে ২০২৫



নোবেলের বিরুদ্ধে তরুণীকে ৬ মাস আটকে ধর্ষণের অভিযোগ

নারী নির্যাতন মামলায় গায়ক মাইনুল আহসান নোবেলকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন আদালত। মঙ্গলবার (২০ মে) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জিয়া উদ্দিন আহমেদ এই আদেশ দেন।

এর আগে, গতকাল সোমবার দিবাগত রাতে নোবেলকে গ্রেফতার করে ডেমরা থানা পুলিশ। পুলিশ জানায়, ছয়মাসের বেশি সময় ধরে এক তরুনীকে বাসায় আটকে রেখে ধর্ষণ করে নোবেল।

ডিএমপি থেকে পাঠানো ক্ষুদে বার্তায় বলা হয়, ডেমরা পুলিশ সূত্রে জানা গেছে, ২০১৮ সালে সামাজিক যোগাযোগমাধ্যমে নোবেলের সাথে ভুক্তভোগীর পরিচয় হয়। এরপর নোবেলের সাথে ভিকটিমের মাঝে মধ্যে মুঠোফোনে যোগাযোগ হতো। গত ২০২৪ সালের ১২ নভেম্বর নোবেল মোহাম্মদপুরে গিয়ে ভুক্তভোগীর সাথে দেখা করে। একপর্যায়ে বাসার স্টুডিও দেখানোর উদ্দেশে নিজ বাসায় নিয়ে যায় নোবেল। এরপর আরও দুই থেকে তিনজন অজ্ঞাত সহযোগীর সহায়তায় নোবেলের বাসায় তাকে আটকে রাখা হয়। ঘটনার সময় নোবেল ভিকটিমের মোবাইল ভেঙে ফেলে। এছাড়া, নেশাগ্রস্ত অবস্থায় মারধর করে ধর্ষণ করে ভিডিও ধারণপূর্বক ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দেয়ার হুমকি দিয়ে মে মাসের ১৯ তারিখ ২০২৫ পর্যন্ত ভুক্তভোগীকে আটক রাখে নোবেল।

সামাজিক যোগাযোগমাধ্যমে নোবেলের মারধরের একটি ভিডিও ভাইরাল হয়। পরে ভুক্তভোগীর পরিবার তাকে চিনতে পেরে জাতীয় জরুরি সেবা ৯৯৯ এ কল করে। এরপর গতকাল ১৯ মে রাত সাড়ে ৯টার দিকে ডেমরা থানা পুলিশ ভিকটিমকে উদ্ধার করে। এ ঘটনায় ভিকটিমের অভিযোগের প্রেক্ষিতে ডেমরা থানায় একটি নারী নির্যাতন মামলা রুজু করা হয়।

থানা সূত্র আরও জানায়, মামলাটির তদন্তের সময় ঘটনাস্থলের সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ ও প্রযুক্তির সহায়তায় ঘটনার সাথে জড়িত কণ্ঠশিল্পী নোবেলকে গ্রেফতার করা হয়।

বাংলাদেশ সময়: ১৭:৫৭:২৪   ৫৬৯ বার পঠিত  




প্রধান সংবাদ’র আরও খবর


জনপ্রিয় অভিনেতা সোহেল খান আর নেই
আইনশৃঙ্খলা রক্ষায় সারা দেশে ১০১ প্লাটুন বিজিবি মোতায়েন
দেশে স্বর্ণের দাম বাড়ল
জিয়াউল আহসানের বিরুদ্ধে মামলার যুক্তিতর্ক শুরু আজ
রোহিঙ্গা ইস্যুতে মিয়ানমারের ওপর চাপ বাড়াতে যুক্তরাজ্যকে ঢাকার আহ্বান
পাবনার ঈশ্বরদীতে বিএনপির মিছিলের প্রস্তুতির সময় মুখোশধারীদের হামলা ও গুলি, আহত ৫
ইরানে হামলার প্রয়োজন নেই: ইসরায়েলের হবু প্রধানমন্ত্রী
মুকসুদপুর থানায় আগুন দিয়ে ফেসবুকে ভিডিও দেওয়া নিষিদ্ধ ছাত্রলীগ কর্মী নগরকান্দায় গ্রেপ্তার
কাল দীর্ঘ সময় বিদ্যুৎহীন থাকবে যেসব এলাকা
নারায়ণগঞ্জে বিএনপি কার্যালয় পোড়ানোর মামলায় আসামি সাবেক ছাত্রদল নেতা!

Law News24.com News Archive

আর্কাইভ