শিশু ধর্ষণের অভিযোগে যুবকের যাবজ্জীবন, সম্পদ বিক্রির নির্দেশ আদালতের

প্রথম পাতা » জেলা জজ কোর্ট » শিশু ধর্ষণের অভিযোগে যুবকের যাবজ্জীবন, সম্পদ বিক্রির নির্দেশ আদালতের
রবিবার, ১৮ মে ২০২৫



শিশু ধর্ষণের অভিযোগে যুবকের যাবজ্জীবন, সম্পদ বিক্রির নির্দেশ আদালতের

রাজধানীর দক্ষিণ কেরানীগঞ্জে এক শিশুকে (৬) ধর্ষণের দায়ে এক যুবককে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে আদালত। রোববার (১৮ মে) ঢাকার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-৪ এর বিচারক মুন্সী মো. মশিয়ার রহমান এ রায় দেন। এসময় ট্রাইব্যুনালে উপস্থিত ছিলেন আসামি সজীব। রায় শেষে কারাগারে পাঠানো হয় তাকে।

ভুক্তভোগী শিশুটির বাসাও ওই এলাকায়। তার বাবা পেশায় রিকশা চালক, মা গৃহকর্মী। আসামি সজীব বেপারী বরিশালের কাজিরহাট উপজেলার কাদিরাবাদের রশিদ বেপারীর ছেলে। দক্ষিণ কেরানীগঞ্জের এক বাসায় পরিবার নিয়েই ভাড়া থাকতেন তিনি।

নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-৪ এর প্রসিকিউটর এরশাদ আলম (জর্জ) এসব তথ্য জানান।

তিনি জানান, যাবজ্জীবন দণ্ডের পাশাপাশি এক লাখ টাকা অর্থদণ্ড, অনাদায়ে আরও এক বছরের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে আসামি সজীবকে। এছাড়াও, আসামির স্থাবর-অস্থাবর সম্পদ বিক্রি করে জরিমানার টাকা আদায় করে ভুক্তভোগীকে দিতে বিচারক ঢাকার জেলা ম্যাজিস্ট্রেটকে নির্দেশ দিয়েছেন।

মামলার বিবরণে জানা যায়, ২০২০ সালের ৫ মে রিকশা নিয়ে বের হয়ে যান মেয়েটির বাবা। তার মাও কাজে চলে যান। পরে দুপুর ১২টার দিকে ভুক্তভোগী মেয়েটি এবং তার দুই বছরের ভাইকে বাসার সামনে থেকে নিজ বাসায় নিয়ে যায় অভিযুক্ত সজীব। পরে শিশুটিকে ধর্ষণ করেন তিনি। শিশুটি কান্নাকাটি শুরু করলে তাদের দুইজনকে বাসা থেকে বের করে দেয় সজীব। তার পরিবারকে বিষয়টি জানায় মেয়েটি। ১৩ মে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের ওসিসিতে ভর্তি করানো হয় শিশুটিকে। পরে দক্ষিণ কেরানীগঞ্জ থানায় তার বাবা মামলা করলে সজীবকে গ্রেপ্তার করে পুলিশ। পরে আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন তিনি।

একই বছরের ২৯ অগাস্ট তদন্ত শেষে আদালতে অভিযোগপত্র দাখিল করেন এস আই সঞ্জয় মালো। এরপর অভিযোগ গঠন করে সজীবের বিরুদ্ধে বিচার শুরু হয়।

বাংলাদেশ সময়: ২০:০০:৫২   ২৬৬ বার পঠিত  




জেলা জজ কোর্ট’র আরও খবর


চুয়াডাঙ্গায় ‘ন্যায়কুঞ্জ’ উদ্বোধন করলেন হাইকোর্ট বিভাগের বিচারপতি জাফর আহমেদ
চট্টগ্রামে শিশু আয়াত হত্যা মামলায় আসামির মৃত্যুদণ্ড
চিফ জুডিসিয়ালে রায় চুয়াডাঙ্গায় পৃথক ৩ মামলায় নারীসহ ৪ জনের কারাদণ্ড ও অর্থদণ্ড
ড. ইউনূসের বিরুদ্ধে মামলার আবেদন খারিজ
তনু হত্যা মামলায় সাবেক দুই সেনাসদস্যের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা, রেড নোটিশ জারির নির্দেশ
রামিসা ধর্ষণ-হত্যা রায়ের পর্যালোচনায় যা বললেন আদালত
রায়ে সন্তুষ্ট রামিসার বাবা, দ্রুত কার্যকরের দাবি
রামিসা হত্যা মামলায় সোহেল রানা এবং স্বপ্না আক্তারের মৃত্যুদণ্ড
শিশু রামিসা হত্যা মামলার রায় রোববার
শিশু রামিসা হত্যা: সোহেল রানা ও তার স্ত্রীর মৃত্যুদণ্ড চায় রাষ্ট্রপক্ষ

Law News24.com News Archive

আর্কাইভ