পুতুলের ফ্ল্যাট ক্রোক ও দেখভালে রিসিভার নিয়োগ দিলেন আদালত

প্রথম পাতা » জাতীয় » পুতুলের ফ্ল্যাট ক্রোক ও দেখভালে রিসিভার নিয়োগ দিলেন আদালত
বুধবার, ৩০ এপ্রিল ২০২৫



পুতুলের ফ্ল্যাট ক্রোক ও দেখভালে রিসিভার নিয়োগ দিলেন আদালত

দুর্নীতির মামলায় চার্জশিটভূক্ত আসামি ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার মেয়ে সায়মা ওয়াজেদ পুতুলের নামে রাজধানীর গুলশানে থাকা একটি ফ্ল্যাট ক্রোক করার আদেশ দিয়েছেন আদালত। একইসঙ্গে ক্রোক আদেশ হওয়া ফ্ল্যাটের দেখভালের জন্য রিসিভার নিয়োগের অনুমতি দেওয়া হয়েছে।

মঙ্গলবার (২৯ এপ্রিল) দুর্নীতি দমন কমিশনের আবেদনের পরিপ্রেক্ষিতে ঢাকার মেট্রোপলিটন সিনিয়র স্পেশাল জজ মো. জাকির হোসেন গালিবের আদালত এ আদেশ দেন।

দুদকের জনসংযোগ কর্মকর্তা আকতারুল ইসলাম এসব তথ্য নিশ্চিত করেছেন।

এদিন দুদকের পক্ষে সংস্থাটির উপপরিচালক মনিরুল ইসলাম ফ্ল্যাট ক্রোক ও রিসিভার নিয়োগের আদেশ চেয়ে আবেদন করেন। শুনানি শেষে আদালত তা মঞ্জুর করে আদেশ দেন।

আবেদনে বলা হয়, অভিযোগ সংশ্লিষ্ট ব্যক্তি সায়মা ওয়াজেদের স্থাবর সম্পদসমূহ অন্যত্র হস্তান্তর, স্থানান্তর বা বেহাত করার চেষ্টা করছেন। মামলা নিষ্পত্তির পূর্বে এ সম্পদ হস্তান্তর বা স্থানান্তর হয়ে গেলে অনুসন্ধানে ক্ষতির সম্ভাবনা রয়েছে। এমতাবস্থায়, অভিযোগটির সুষ্ঠু অনুসন্ধানের স্বার্থে অনুসন্ধান সম্পন্ন না হওয়া পর্যন্ত অভিযোগ সংশ্লিষ্ট ব্যক্তির উল্লিখিত স্থাবর সম্পদ/সম্পত্তির মালিকানা পরিবর্তন/স্থানান্তর বা অন্য কোনো প্রক্রিয়ায় হস্তান্তর করতে না পারেন এজন্য ক্রোক এবং রিসিভার নিয়োগের আদেশ হওয়া আবশ্যক।

বাংলাদেশ সময়: ৭:৩২:০৩   ২৯৮ বার পঠিত  




জাতীয়’র আরও খবর


শেখ হাসিনার ফেরার পথ খতিয়ে দেখতে পেট্রাপোল সীমান্তে আ.লীগের চার নেতা
বেসরকারি ব্যাংকে ঋণখেলাপি বেড়ে দেশে মোট ঋণখেলাপি ৬ লাখ কোটি টাকা ছাড়াল
সৌরবিদ্যুৎ স্থাপনে নতুন আইন, থাকছে নেট-মিটারিং সুবিধা
পুলিশে প্রশাসনিক রদবদল
প্রধানমন্ত্রীর সঙ্গে এনসিপির বৈঠক সোমবার
বিনিয়োগে বাধার পাহাড়: স্থবির শিল্প ও অর্থনীতির সংকট
ভূমি সংক্রান্ত সমস্যার সমাধানে ১৬১২২ হটলাইন সেবা
পুলিশে ১৪ হাজার নতুন পদ সৃজনের অনুমোদন
অপরাধীদের আইনি ও রাজনৈতিকভাবে মোকাবিলা করা হবে: আইনমন্ত্রী
শান্তি-শৃঙ্খলা রক্ষায় আইনশৃঙ্খলা বাহিনীকে সহযোগিতার আহ্বান আইজিপির

Law News24.com News Archive

আর্কাইভ