কুষ্টিয়ায় যেতে চান না ইনু!

প্রথম পাতা » জাতীয় » কুষ্টিয়ায় যেতে চান না ইনু!
বৃহস্পতিবার, ২৪ এপ্রিল ২০২৫



কুষ্টিয়ায় যেতে চান না ইনু!

ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. মাহবুবুর রহমানের আদালতে বুধবার (২৩ এপ্রিল) হাজির করা হয় সাবেক তথ্যমন্ত্রী হাসানুল হক ইনুকে। এসময় তার আইনজীবী মোহাম্মদ সেলিমকে জিজ্ঞেস করেন, ‘আজকে কোন মামলা? কিছু জানো নাকি?’

জবাবে আইনজীবী বলেন, জানা নাই। তখন ইনু বলেন, আগামী ৮ মে কুষ্টিয়ায় তারিখ রয়েছে। এখানে ৬ মে হাজিরা রয়েছে। ৭ মে একটা মামলায় শ্যোন এরেস্টের ব্যবস্থা করো। যাতে ৮ মে কুষ্টিয়ায় না যাওয়া লাগে। তখন আইনজীবী তাকে আশ্বস্ত করেন।

এরপর ভাটারা থানার মামলায় তাকে গ্রেপ্তার দেখানো হয়। এর আগে, ২৬ আগস্ট রাজধানীর উত্তরা এলাকা থেকে তাকে গ্রেপ্তার করে পুলিশ। এরপর তাকে বিভিন্ন মামলায় রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করা হয়েছে।

এদিন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের সাবেক প্রসিকিউটর অ্যাডভোকেট তুরিন আফরোজকে আদালতে হাজির করা হলে এজলাসে তিনি ফুঁপিয়ে কাঁদেন। এ সময় তাকে সান্ত্বনা দেন সাবেক তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু।

ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে নারী পুলিশ সদস্যের সহযোগিতায় তাকে কাঠগড়ায় তোলা হয়। প্রথমে তাকে হাস্যোজ্জ্বল দেখা গেলেও পরে তিনি কান্নায় ভেঙে পড়েন। কাঠগড়ায় দাঁড়িয়ে কাঁদতে থাকলে ইনু ছাড়াও সাবেক আইজিপি শহিদুল হক ও ছাত্রলীগের সাবেক নেতা তানভীর হাসান সৈকত তাকে সান্ত্বনা দেন।

বাংলাদেশ সময়: ১:৫০:১৭   ২১৩ বার পঠিত  




জাতীয়’র আরও খবর


সরকারি চাকরিজীবীদের ৪২ ধরনের ভাতা করমুক্ত
আইএমএফের সঙ্গে নতুন ঋণচুক্তি ডিসেম্বরে
৪৯তম বিসিএসে ৬৫১ জনের নিয়োগ ও যোগদানের সময়সূচি ঘোষণা
সৌদি আরবে হুতিদের হামলার নিন্দা জানাল বাংলাদেশ
এলপিজির সরবরাহ সংকট ও বাড়তি দাম নিয়ে ভোগান্তিতে গ্রাহক
প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী হিসেবে ব্যারিস্টার গিয়াস উদ্দিন রিমনের নিয়োগ
চুয়াডাঙ্গায় ঝড়ে লন্ডভন্ড কয়েকটি গ্রাম, সাময়িক বন্ধ রেল যোগাযোগ
ডিএনএ ল্যাবরেটরি ব্যবস্থাপনা অধিদপ্তরের ৯৪ শতাংশ পদ ফাঁকা
বিদ্যুৎ উৎপাদনের দ্বারপ্রান্তে রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র
জঙ্গল সলিমপুরে পুলিশ একাডেমি ও কারাগার নির্মাণের সিদ্ধান্ত

Law News24.com News Archive

আর্কাইভ