চিফ প্রসিকিউটর চার সপ্তাহের মধ্যে চানখাঁরপুল হত্যা মামলায় আনুষ্ঠানিক অভিযোগ দাখিল

প্রথম পাতা » জাতীয় » চিফ প্রসিকিউটর চার সপ্তাহের মধ্যে চানখাঁরপুল হত্যা মামলায় আনুষ্ঠানিক অভিযোগ দাখিল
বুধবার, ২৩ এপ্রিল ২০২৫



চার সপ্তাহের মধ্যে চানখাঁরপুল হত্যা মামলায় আনুষ্ঠানিক অভিযোগ দাখিল

বৈষম‍্যবিরোধী ছাত্র আন্দোলনকে কেন্দ্র করে রাজধানীর চানখাঁরপুলে গুলি করে ৬ জনকে হত্যার ঘটনায় করা মানবতাবিরোধী অপরাধের মামলায় আগামী চার সপ্তাহের মধ্যে (ফরমাল চার্জ) আনুষ্ঠানিক অভিযোগ আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে দাখিল করা হবে বলে জানিয়েছেন চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম।

মঙ্গলবার মামলার শুনানি শেষে তিনি সাংবাদিকদের এ তথ‍্য জানান।

এর আগে এই মামলায় তদন্ত সংস্থার জমা দেওয়া তদন্ত প্রতিবেদন যাচাই-বাছাই শেষে আনুষ্ঠানিক অভিযোগ হিসেবে দাখিল করতে আজ চার সপ্তাহ সময় চান চিফ প্রসিকিউটর।

এরপর ট্রাইব্যুনালের চেয়ারম্যান বিচারপতি মো. গোলাম মর্তূজা মজুমদারের নেতৃত্বাধীন তিন সদস্যের ট্র্যাইব্যুনাল সময় আবেদন মঞ্জুর করে আগামী ২৫ মে এই মামলায় পরবর্তী তারিখ ধার্য করেন।

গত ২১ এপ্রিল চিফ প্রসিকিউটর জানিয়েছিলেন, ‘জুলাই আগস্টে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের অভিযোগে এটিই প্রথম দাখিল করা কোনও তদন্ত প্রতিবেদন এবং আশা করি, এই প্রতিবেদনটি যাচাই-বাছাই করে ট্রাইব্যুনালে প্রথম ফরমাল চার্জ (আনুষ্ঠানিক অভিযোগ) হিসেবে দাখিল করা হবে।’

চিফ প্রসিকিউটর আরও বলেন, আন্তর্জাতিক অপরাধ ট্র্যাইব্যুনালের তদন্ত সংস্থার দেওয়া এই মামলার তদন্ত প্রতিবেদনটি ৯০ পৃষ্ঠার। এই তদন্ত করতে তদন্ত সংস্থার সময় লেগেছে ৬ মাস ১৩ দিন। এই তদন্ত প্রতিবেদনে ৭৯ সাক্ষীর জবানবন্দি নেওয়া হয়েছে। এছাড়া ১৯টি ভিডিও, পত্রিকার ১১টি রিপোর্ট, ২টি অডিও, বই ও রিপোর্ট ১১টি এবং ৬টি ডেথ সার্টিফিকেট সংযুক্ত করা হয়েছে। তদন্ত প্রতিবেদনে আসামি করা হয়েছে সাবেক ডিএমপি কমিশনার হাবিবুর রহমানসহ ৮ জনকে। যাদের মধ্যে গ্রেফতার আছেন- ইন্সপেক্টর আরশাদ, কনস্টেবল মো. সুজন, কনস্টেবল ইমাজ হোসেন ইমন ও কনস্টেবল নাসিরুল ইসলাম।

এই তদন্ত প্রতিবেদনের অভিযোগে বলা হয়েছে, রাজধানীর চানখাঁরপুল এলাকায় আসামিরা নিরস্ত্র ও শান্তিপূর্ণ আন্দোলনকারীদের ওপর প্রাণঘাতী অস্ত্র ব্যবহার করে শহিদ শাহরিয়ার খান আনাস, শেখ মাহদি হাসান জুনায়েদ, শহিদ মো. ইয়াকুব, শহিদ মো. রাকিব হাওলাদার, শহিদ মো. ইসমামুল হক ও শহিদ মানিক মিয়াকে গুলি করে হত্যা করে।

বাংলাদেশ সময়: ০:৫৬:৪৭   ২৬৯ বার পঠিত  




জাতীয়’র আরও খবর


জুলাই-আগস্টে ৮৬২৬ কোটি টাকার বিদেশি ঋণ পরিশোধ
অন্তর্বর্তী সরকারের তুলনায় বর্তমানে নৈরাজ্য কমেছে: প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা
জানুয়ারিতে সংবিধান সংশোধন বিল উত্থাপনের পরিকল্পনা
মিডিয়াকে টার্গেট করে সাইবার নিরাপত্তা আইন করা হচ্ছে না: স্বরাষ্ট্রমন্ত্রী
পুলিশ বাহিনীকে রাজনীতিমুক্ত ও জনবান্ধব করার আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর
দেশের সব বিদ্যুৎকেন্দ্রের নিরাপত্তা জোরদারের নির্দেশ
সালমান মুক্তাদিরের চাঁদাবাজির অভিযোগের সুনির্দিষ্ট প্রমাণ নেই: স্বরাষ্ট্রমন্ত্রী
আইনি জটিলতায় কক্সবাজারের উন্নয়ন প্রকল্প বাধাগ্রস্ত: প্রতিমন্ত্রী
পুলিশ কর্মকর্তাদের ‘আমাকে ছাড়া চলবে না’ মানসিকতা পরিহারের আহ্বান
বিচারকদের কর্তৃপক্ষের অনুমতি ছাড়া কর্মস্থল ত্যাগ না করার নির্দেশ : সিলেটে প্রধান বিচারপতি

Law News24.com News Archive

আর্কাইভ