টিপু মুনশির জমি জব্দ, ব্যাংক হিসাব ও শেয়ার অবরুদ্ধ

প্রথম পাতা » জাতীয় » টিপু মুনশির জমি জব্দ, ব্যাংক হিসাব ও শেয়ার অবরুদ্ধ
সোমবার, ২১ এপ্রিল ২০২৫



টিপু মুনশির জমি জব্দ, ব্যাংক হিসাব ও শেয়ার অবরুদ্ধ

সাবেক বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি ও তার স্ত্রী মালবিকা মুনশির নামে থাকা ১২টি ব্যাংক হিসাব, ১৮টি প্রতিষ্ঠানের শেয়ার ও দুটি গাড়ি অবরুদ্ধের আদেশ দিয়েছেন আদালত। একইসঙ্গে টিপু মুনশির উত্তরার প্লটসহ তিনতলা ভবন ও রংপুরের পীরগাছার থানার ৯১ শতাংশ জমি এবং স্ত্রী মালবিকা মুনশির গুলশানের জমি জব্দের আদেশ দেওয়া হয়েছে।

সোমবার (২১ এপ্রিল) ঢাকা মহানগর দায়রা জজ জাকির হোসেন গালিবের আদালত দুদকের আবেদনের পরিপ্রেক্ষিতে এ আদেশ দেন।

দুদকের পক্ষে সহকারী পরিচালক পাপন কুমার সাহা এসব জব্দ ও অবরুদ্ধের আবেদন করেন। দুদকের জনসংযোগ কর্মকর্তা আকতারুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন।

টিপু মুনশির রাজধানীর উত্তরার প্লটসহ তিন তলা ভবন ও রংপুরের পীরগাছার থানার ৯১ দশমিক ৯২ শতাংশ জমি জব্দের আদেশ দিয়েছেন আদালত। এছাড়া ১১ ব্যাংক হিসাব, ৯টি শেয়ার ও ২টি গাড়ি অবরুদ্ধের আদেশ দেওয়া হয়েছে। এসব হিসাবে ৮ কোটি ৭২ লাখ ৭৩ হাজার ৪৪০ টাকা রয়েছে। এর মধ্যে ১১টি হিসাবে আছে, ২ কোটি ৭৩ লাখ ৯৩ হাজার ৭৬০ টাকা রয়েছে। ৯ শেয়ার ও ২ গাড়ি মূল্য দেওয়া হয়েছে ৫ কোটি ৫৮ লাখ ৭৯ হাজার ৬৮০ টাকা।

মালবিকা মুনশির রাজধানীর গুলশানের একটি জমি, ১টি ব্যাংক হিসাব ও পরিবারের সঞ্চয়পত্রসহ ১০ প্রতিষ্ঠানের ৪ কোটি ৬৭ লাখ ২৫ হাজার ১০৩ টাকার শেয়ার অবরুদ্ধের আদেশ দেওয়া হয়েছে।

আবেদনে বলা হয়েছে, আসামি টিপু মুনশি পাবলিক সার্ভেন্ট হিসেবে দায়িত্বে থেকে অপরাধমূলক অসদাচরণ ও ক্ষমতার অপব্যবহারের মাধ্যমে অবৈধ উপায়ে অসৎ উদ্দেশ্যে জ্ঞাত আয়ের উৎসের সঙ্গে অসংগতিপূর্ণ ৫ কোটি ৯০ লাখ ২৭ হাজার ৬১২ টাকা মূল্যের স্থাবর ও অস্থাবর সম্পদ অর্জন করে ভোগ দখলে রেখেছেন।

আবেদনে আরও বলা হয়, তিনি নিজ নামে ১১টি ব্যাংক হিসাবে সন্দেহজনক ১৭ কোটি ৫৫ লাখ ৭৯ হাজার ৬৩৩ টাকা জমা ও ১৪ কোটি ৬২ লাখ ৭৮ হাজার ৮১৭ টাকা উত্তোলনসহ মোট ৩২ কোটি ১৮ লাখ ৫৮ হাজার ৪৫০ টাকার অস্বাভাবিক লেনদেন করে মানি লন্ডারিং সম্পৃক্ত অপরাধ ‘দুর্নীতি ও ঘুষ সংঘটনের মাধ্যমে প্রাপ্ত অর্থ বা সম্পত্তির অবৈধ উৎস গোপন বা আড়াল করার উদ্দেশ্যে তা স্থানান্তর ও রূপান্তর করেছেন।

তার বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশন আইন, ২০০৪-এর ২৭(১) ধারা তৎসহ মানি লন্ডারিং প্রতিরোধ আইন, ২০১২-এর ৪(২) ও ৪(৩) ধারা এবং দুর্নীতি প্রতিরোধ আইন, ১৯৪৭-এর ৫(২) ধারায় একটি মামলা রুজু করা হয়। মামলাটি তদন্তাধীন।

এর আগে, গত ২৯ আগস্ট রাজধানীর গুলশান থেকে টিপু মুনশিকে গ্রেপ্তার করে পুলিশ। এরপর কয়েক দফা রিমান্ড শেষে কারাগারে আছেন তিনি।

বাংলাদেশ সময়: ২২:৪৪:৪৩   ১৫২ বার পঠিত  




জাতীয়’র আরও খবর


দুই সচিবকে বদলি, একজনের পদোন্নতি
‘কনটেন্ট ক্রিয়েটর’ পরিচয়ে অনুমতি ছাড়া ভিডিও প্রচার করলে দ্রুত বিচার
বিচার বিভাগে ডিজিটাল অগ্রযাত্রা, জনভোগান্তি কমাতে সংস্কারে গতি আনছে সরকার
যে কারাগারে খালেদা জিয়ার শরীরে ধীরে ধীরে বিষ দেওয়া হয়
সোমবার থেকে সারাদেশে হাম-রুবেলার টিকাদান কর্মসূচি শুরু
আইনমন্ত্রী মামলা জট নিরসনে সরকারের বহুমাত্রিক পদক্ষেপ
বার কাউন্সিল নির্বাচনে কোনো হস্তক্ষেপ নেই, পেছানো হয়েছে আইনজীবীদের অনুরোধে: আইনমন্ত্রী
নিম্ন আদালতে বিচারাধীন মামলার সংখ্যা ৪০ লাখের বেশি: আইনমন্ত্রী
রমনা বটমূলে বোমা হামলা ২৫ বছরেও শেষ হয়নি বিস্ফোরক আইনে করা মামলার বিচার
নতুনের আবাহনে পহেলা বৈশাখের আগমন

Law News24.com News Archive

আর্কাইভ