সাকিব আল হাসানের সম্পদ জব্দের নির্দেশ

প্রথম পাতা » খেলা » সাকিব আল হাসানের সম্পদ জব্দের নির্দেশ
মঙ্গলবার, ২৫ মার্চ ২০২৫



সাকিব আল হাসানের সম্পদ জব্দের নির্দেশ

চার কোটি টাকার চেক ডিজঅনারের অভিযোগে করা মামলায় বাংলাদেশ ক্রিকেট দলের সাবেক অধিনায়ক সাকিব আল হাসানের সম্পদ জব্দের আদেশ দিয়েছেন আদালত।

সোমবার (২৪ মার্চ) ঢাকার অতিরিক্ত মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জিয়াদুর রহমানের আদালত এ আদেশ দেন। আদালতের পেশকার রিপন মিয়া এ তথ্য জানিয়েছেন।

এর আগে পুঁজিবাজারে কারসাজি ও আর্থিক অনিয়ম খতিয়ে দেখতে গত ২ অক্টোবর সাকিব, তার স্ত্রী উম্মে আহমেদ শিশির ও তাদের ব্যবসায়িক প্রতিষ্ঠানের ব্যাংক হিসাবের তথ্য তলব করে ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট (বিএফআইইউ)। তদন্ত শেষে সরকারের নির্দেশে বিএফআইইউ তার সব ব্যাংক হিসাব জব্দ করে।

তারকা অলরাউন্ডার ক্রিকেটার সাকিব জাতীয় সংসদ নির্বাচনে মাগুরা-১ আসন থেকে আওয়ামী লীগের টিকিটে সংসদ সদস্য নির্বাচিত হন। গত ৫ আগস্ট শেখ হাসিনার সরকারের পতনের পর আদাবর থানায় দায়ের করা একটি হত্যা মামলায় তিনি আসামি। এরপর থেকেই দেশের বাইরে অবস্থান করছেন এই অলরাউন্ডার। বর্তমানে পরিবারের সঙ্গে যুক্তরাষ্ট্রে অবস্থান করছেন সাকিব।

বাংলাদেশ সময়: ৩:৫৯:৪২   ৩৮৩ বার পঠিত  




খেলা’র আরও খবর


ফুটবল খেলতে গিয়ে প্রাণ হারাল অষ্টম শ্রেণির ছাত্র জোবায়েদ
ফিফা র‌্যাঙ্কিংয়ে ইতিহাস গড়ে পঞ্চম স্থানে মরক্কো
মাতুয়াইলে দেড় একরের নতুন খেলার মাঠ নির্মাণের ঘোষণা
সাবেক ডিএসসিসি মেয়র সাঈদ খোকন ডিবি হেফাজতে
সাফ চ্যাম্পিয়নশিপের ফাইনালে পাকিস্তান, বাংলাদেশের স্বপ্নভঙ্গ
মেসি-পরবর্তী যুগে আর্জেন্টিনার হার
এবিজি ক্রিকেট স্টেডিয়ামের ভূয়সী প্রশংসা করলেন হাবিবুল বাশার
আর্জেন্টিনার মাটিতে প্রীতি ম্যাচে মুখোমুখি হতে পারে ইন্টার মায়ামি ও রিভার প্লেট
ঢেউয়ের ওপর দাঁড়িয়ে মনে হয়েছিল আকাশে উড়ছি: সার্ফার ফাতেমা আক্তার
ইন্টার মায়ামিতেই থাকছেন মেসি

Law News24.com News Archive

আর্কাইভ