‘সবার অন্তত ৭ দিন জেলে থাকা উচিত’

প্রথম পাতা » জাতীয় » ‘সবার অন্তত ৭ দিন জেলে থাকা উচিত’
বৃহস্পতিবার, ২০ ফেব্রুয়ারী ২০২৫



‘সবার অন্তত ৭ দিন জেলে থাকা উচিত’

‘জেলখানার জীবন মারাত্মক শিক্ষার। সবার অন্তত সাত দিন জেলে থাকা উচিত। যদি কখনো কারাগার থেকে বের হতে পারি তখনও এই কথা বলব।’

জুলাই গণঅভ্যুত্থানের সময় ধানমন্ডি থানায় দায়ের হওয়া এক মামলায় গ্রেপ্তার দেখানোর আবেদন নিয়ে বুধবার (১৯ ফেব্রুয়ারি) ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করা হয় সাবেক আইসিটি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলককে। সে সময় তিনি এমন মন্তব্য করেন।

হেলমেট, হাতকড়া ও বুলেটপ্রুফ জ্যাকেট পরিহিত অবস্থায় কাশিমপুর কেন্দ্রীয় কারাগার থেকে এদিন সকাল ১১টায় আদালতে নেওয়া হয় তাকে। বিচারক এজলাসে আসেন ১১টা ৬ মিনিটে। এর মধ্যেই সাংবাদিকদের শুনিয়ে বেশ কিছু কথা বলেন পলক। এর আগে অন্য কয়েদিদের সঙ্গে হেঁটে আসার সময়ও বেশ কিছু কথা বলেন তিনি।

এসময় অর্থ সংকটে কারাগারে মানবেতর অবস্থায় থাকার কথা জানান তিনি। অন্য বন্দিদের সঙ্গে রুটি কলা ভাগ করে খেতে হচ্ছে বলেও দাবি করেছেন তিনি।

আইনজীবী ও সাংবাদিকদের উদ্দেশে পলক বলেন, ‘চিড়া মুড়ি খাওয়ারও টাকা নাই। কারাগারে সুমনের (ব্যারিস্টার সৈয়দ সায়েদুল হক সুমন) সঙ্গে রুটি কলা ভাগ করে খাই।’

এ সময় পুলিশ তাকে কথা বলতে নিষেধ করেন। জবাবে পলক বলেন, ‘আমি কোনো বেআইনি কথা বলছি না।’

আদালতে কথা বললে রিমান্ড বাড়িয়ে দেওয়া হয় বলেও অভিযোগ করেন পলক। তিনি বলেন, ‘কথা বললেই রিমান্ড বাড়িয়ে দেয়। আইনজীবীরা কথা বললে রিমান্ড বেড়ে যায়।’

এদিন কাঠগড়ায় থাকা অবস্থায় ঢাকা মহানগর দায়রা জজ আদালতের পাবলিক প্রসিকিউটর (পিপি) ওমর ফারুক ফারুকীকে সালাম দেন পলক। শুরুতে পলককে এড়িয়ে নিজের কাজেই মনোযোগী ছিলেন ফারুকী। পরে তৃতীয় বার সালাম দেওয়ার পর জবাব দেন পিপি ওমর ফারুক। এসময় পলক বলেন, ‘স্যার তিনবারের সময় সালামের জবাব দিয়েছেন। জুনিয়র হিসেবে কথা বইলেন স্যার।’

প্রসঙ্গত, সাবেক প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলকও একজন আইনজীবী। রাজনীতির সঙ্গে জড়ানোর পর আইনপেশায় আর সক্রিয় নন।

আইনজীবীদের সঙ্গে কথা বলার সময় তিনি সাংবাদিকদের উদ্দেশে বলেন, ‘আমাদের নিয়ে লেখার সময় আপনারা একটু সদয় হবেন।’

শুনানি শেষে পলককে ধানমন্ডি থানার মামলায় গ্রেপ্তার দেখানোর আদেশ দেন ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট এম এ আজহারুল ইসলাম। পরে তাকে চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতের গারদখানায় নিয়ে যাওয়া হয়।

বাংলাদেশ সময়: ৪:০৯:২৫   ২৮১ বার পঠিত  




জাতীয়’র আরও খবর


বেনজীর আহমেদকে দেশে ফেরাতে কতদিন লাগবে?
নিজে গাড়ি চালিয়ে রাজধানীর পরিস্থিতি দেখলেন প্রধানমন্ত্রী
৮৬ ডেপুটি অ্যাটর্নি জেনারেল ও ১৭৯ সহকারী অ্যাটর্নি জেনারেল নিয়োগ
সন্তানকে সম্পত্তি লিখে দিলেও বিক্রিতে লাগবে বাবা-মায়ের সম্মতি: আইনমন্ত্রী
বিতর্ক পিছু ছাড়ছে না জামায়াতের
সাবেক রাষ্ট্রপতি সাহাবুদ্দিনকে নিয়ে আলাদা অনুসন্ধান করবে না বাংলাদেশ ব্যাংক
‘সাহাবুদ্দিনের বিষয়ে সঠিক সময়ে সিদ্ধান্ত নেবে সরকার’
জুলাই গণ-অভ্যুত্থান ফিরে দেখা ব্লক রেইডে গণগ্রেপ্তার, হাসপাতাল থেকে তুলে নেওয়া হয় সমন্বয়কদের
অনলাইনে আয়কর রিটার্ন জমা দিতে নিবন্ধন শুরু করবেন যেভাবে
নবনিযুক্ত নৌবাহিনী প্রধানের সঙ্গে প্রধানমন্ত্রীর সৌজন্য সাক্ষাৎ, নিরাপত্তা ও আধুনিকায়ন নিয়ে আলোচনা

Law News24.com News Archive

আর্কাইভ