সাবেক ত্রাণ প্রতিমন্ত্রীর বিরুদ্ধে আরও একটি হত্যাচেষ্টা মামলা

প্রথম পাতা » জাতীয় » সাবেক ত্রাণ প্রতিমন্ত্রীর বিরুদ্ধে আরও একটি হত্যাচেষ্টা মামলা
বুধবার, ৮ জানুয়ারী ২০২৫



সাবেক ত্রাণ প্রতিমন্ত্রীর বিরুদ্ধে আরও একটি হত্যাচেষ্টা মামলা

ছাত্র-জনতার আন্দোলন চলাকালে সাভারে দোকান কর্মচারী মোহাম্মদ এরশাদকে গুলি করে হত্যাচেষ্টার ঘটনায় সাবেক দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী এবং ঢাকা জেলা আওয়ামী লীগের সিনিয়র সহসভাপতি ডা. মো. এনামুর রহমানসহ ১৫৫ জনের বিরুদ্ধে মামলা হয়েছে।

সোমবার রাতে সাভার মডেল থানায় এ মামলা করেন গুলিতে আহত দোকান কর্মচারী মোহাম্মদ এরশাদ। তিনি সাভার পৌরসভার চাঁপাইন এলাকার মুক্তার আলীর ছেলে।

মঙ্গলবার সকালে মামলার বিষয়টি নিশ্চিত করে সাভার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জুয়েল মিঞা জানান, মামলায় আসামিদের বিরুদ্ধে পরস্পরের যোগসাজশে দাঙ্গা-হাঙ্গামা, মারাত্মক অস্ত্রশস্ত্রে সজ্জিত হয়ে হত্যার উদ্দেশ্যে মারধর করে গুরুতর জখমসহ হত্যাচেষ্টার হুকুম দেওয়ার অভিযোগ আনা হয়েছে।আন্দোলনের প্রথম পর্যায়ে ১৮ জুলাই বিকালে সাভার বাজার বাসস্ট্যান্ডে চৌরঙ্গী মার্কেটের সামনে ডান ও বাম পায়ের হাঁটুর নিচে গুলিবিদ্ধ হন এরশাদ। পরে তাকে সাভারের এনাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।

এ মামলার অন্যান্য আসামিদের মধ্যে রয়েছেন, সাভার পৌরসভার সাবেক মেয়র ও পৌর আওয়ামী লীগের সভাপতি আব্দুল গনি, সাবেক পৌর কাউন্সিলর নজরুল ইসলাম মানিক মোল্লা, নূরে আলম সিদ্দিকী নিউটন, রমজান আলী, সাভার উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও সাভার থানা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মঞ্জুরুল আলম রাজীব, ঢাকা জেলা আওয়ামী লীগের সিনিয়র সহসভাপতি মাসুদ চৌধুরী ও ঢাকা জেলা যুবলীগের আহ্বায়ক মিজানুর রহমান ওরফে মাসুদ চৌধুরী।

বাংলাদেশ সময়: ০:১৩:০০   ২৭৫ বার পঠিত  




জাতীয়’র আরও খবর


আইনগত সহায়তার মাধ্যমে ন্যায়বিচারের পথ সুগম করার আহ্বান আইনমন্ত্রীর
ফ্যামিলি কার্ডের সুবিধা পাবেন না যে ৮ শ্রেণির পরিবার
সরকারি প্রতিষ্ঠানে ৫ লাখ ২২ হাজার পদ শূন্য
মন্ত্রীকে না জানিয়ে সরকারি সফরে এপিএস, গুদাম পরিদর্শনের পর অব্যাহতি
পৃথক বিচার বিভাগীয় সচিবালয়ের সিদ্ধান্ত সংবিধান সংশোধন কমিটিতে হবে: আইনমন্ত্রী
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে মন্ত্রিসভার বৈঠক অনুষ্ঠিত
ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহের প্রক্রিয়া ও নিয়মাবলি
তারল্যসংকটে থাকা ছয় ব্যাংকে চট্টগ্রাম বন্দরের ১,২০০ কোটি টাকা আটকা
রোহিঙ্গা প্রত্যাবাসনে কানাডার সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী
শারদীয় দুর্গাপূজায় টানা পাঁচ দিন বন্ধ থাকবে ব্যাংক

Law News24.com News Archive

আর্কাইভ