লন্ডনের পথে খালেদা জিয়া

প্রথম পাতা » জাতীয় » লন্ডনের পথে খালেদা জিয়া
বুধবার, ৮ জানুয়ারী ২০২৫



লন্ডনের পথে খালেদা জিয়া

উন্নত চিকিৎসার জন্য লন্ডনের পথে রওনা হয়েছেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। রাত পৌনে ১২ টায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে তাকে বহনকারী এয়ার এম্বুলেন্স যাত্রা শুরু করে। রাত ১১টার দিকে খালেদা জিয়ার গাড়ি বহর বিমানবন্দরে প্রবেশ করে।

মঙ্গলবার রাত ৮টা ১৩ মিনিটে গুলশানে বাসভবন ফিরোজা থেকে রওনা দেয় গাড়ি বহর। উন্নত চিকিৎসার জন্য লন্ডনের উদ্দেশ্যে রাত ১০টায় কাতারের আমীরের পাঠানো বিশেষ এয়ার এম্বুলেন্সে করে ঢাকা ছাড়ার কথা থাকলেও নেতাকর্মীদের ভিড়ের কারণে বিমানবন্দর পৌঁছাতে বিএনপি চেয়ারপারসনের প্রায় তিন ঘণ্টা লেগে যায়। তাকে শুভেচ্ছা জানাতে হাজার হাজার নেতাকর্মী সড়কের দুই পাশে ভিড় করেন। তারা খালেদা জিয়ার নামে নানা স্লোগান দেন। কাতারের আমীরের পাঠানো বিশেষ এয়ার এম্বুলেন্সে করে লন্ডন পৌঁছেই বেগম খালেদা জিয়া সরাসরি ‘লন্ডন ক্লিনিকে’ ভর্তি হবেন। পরবর্তীতে লন্ডন ক্লিনিক সুপারিশ করলে তাকে যুক্তরাষ্ট্রের জন হপকিন্স ইউনিভার্সিটি হসপিটালে নেয়া হতে পারে।

খালেদা জিয়ার বিদেশযাত্রা: বিদায় জানাতে রাজধানীর সড়কে নেতাকর্মীদের ঢল

ওদিকে খালেদা জিয়ার বিদেশ সফরকে কেন্দ্র করে বিকাল থেকেই তার বাসভবন ও আশপাশে বিএনপির এবং এর অঙ্গ-সহযোগি সংগঠনসহ সমমনা রাজনৈতিক দলগুলোর নেতাকর্মীরা ভিড় করেন। তার বাসভবন থেকে বিমান বন্দর পর্যন্ত সড়কের পাশে দলীয় নেতাকর্মীরা অবস্থান নেন। তাদেরকে খালেদা জিয়ার নামে বিভিন্ন স্লোগান দিতে দেখা গেছে।

সন্ধ্যায় ফিরোজায় বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ দলের শীর্ষ নেতারা খালেদা জিয়ার সঙ্গে সাক্ষাৎ করে শুভেচ্ছা জানান।

বাংলাদেশ সময়: ০:২০:৩০   ৩১৫ বার পঠিত  




জাতীয়’র আরও খবর


আইনগত সহায়তার মাধ্যমে ন্যায়বিচারের পথ সুগম করার আহ্বান আইনমন্ত্রীর
ফ্যামিলি কার্ডের সুবিধা পাবেন না যে ৮ শ্রেণির পরিবার
সরকারি প্রতিষ্ঠানে ৫ লাখ ২২ হাজার পদ শূন্য
মন্ত্রীকে না জানিয়ে সরকারি সফরে এপিএস, গুদাম পরিদর্শনের পর অব্যাহতি
পৃথক বিচার বিভাগীয় সচিবালয়ের সিদ্ধান্ত সংবিধান সংশোধন কমিটিতে হবে: আইনমন্ত্রী
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে মন্ত্রিসভার বৈঠক অনুষ্ঠিত
ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহের প্রক্রিয়া ও নিয়মাবলি
তারল্যসংকটে থাকা ছয় ব্যাংকে চট্টগ্রাম বন্দরের ১,২০০ কোটি টাকা আটকা
রোহিঙ্গা প্রত্যাবাসনে কানাডার সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী
শারদীয় দুর্গাপূজায় টানা পাঁচ দিন বন্ধ থাকবে ব্যাংক

Law News24.com News Archive

আর্কাইভ