পেরেরার ‘ট্রাজিক’ সেঞ্চুরি, হ্যাটট্রিক হার ঢাকার

প্রথম পাতা » খেলা » পেরেরার ‘ট্রাজিক’ সেঞ্চুরি, হ্যাটট্রিক হার ঢাকার
শনিবার, ৪ জানুয়ারী ২০২৫



পেরেরার ‘ট্রাজিক’ সেঞ্চুরি, হ্যাটট্রিক হার ঢাকার

১৭৩ রান তাড়া করতে নেমে ৪১ রানে নেই ৬ উইকেট। এই পরিস্থিতি থেকে শুরুতে টেনে তুললেন দলকে। এরপর চার-ছক্কার বৃষ্টি নামিয়ে এক পর্যায়ে জয়ের সম্ভাবনাও তৈরী করলেন ঢাকা ক্যাপিটালস অধিনায়ক থিসারা পেরেরা। যদিও শেষ পর্যন্ত পারেননি, তবে তুলে নিয়েছেন বিষ্ফোরক এক সেঞ্চুরি।

আজ বিপিএলে ঢাকা পর্বের শেষ ম্যাচে দিনের দ্বিতীয় খেলায় খুলনা টাইগার্সের বিপক্ষে ২০ রানে হেরেছে ঢাকা। আগে ব্যাটিং করে ১৭৩ রান করে খুলনা। জবাবে ১৫৩ রানে থামে ঢাকার ইনিংস। ৬০ বলে ৯ চার ও ৭ ছক্কায় ১০০ রানে অপরাজিত থাকেন পেরেরা। এখন পর্যন্ত বিপিএলে ৩ ম্যাচ খেলে সবকটিতেই হারলো ঢাকা।

ঢাকা পর্ব শেষে ৩ ম্যাচে শতভাগ জয় নিয়ে টেবিলের শীর্ষে রংপুর রাইডার্স। ২ নম্বরে থাকা খুলনা জিতেছে ২ ম্যাচের সবকটি। টেবিলের তলানীর দুই দল ঢাকা ও সিলেট কোনো জয় পায়নি। তবে সিলেট খেলেছেই মাত্র ১ ম্যাচ।

বাংলাদেশ সময়: ১২:২৪:৪৯   ২৪০ বার পঠিত  




খেলা’র আরও খবর


আর মাত্র ১ দিন গ্যালারিতে নিষিদ্ধ ইরানের সাবেক পতাকা, সমর্থকদের টিকিট বাতিল
ক্রিকেটার নাসির ও তামিমার বিরুদ্ধে রায় আজ বুধবার
বিশ্বকাপে কে বেশি গোল করবেন মেসি না রোনালদো? এমবাপ্পের ভবিষ্যদ্বাণী
সাফের শিরোপা পুনরুদ্ধার করলো ভারত মিশন হ্যাটট্রিক হলো না বাংলাদেশের
হাইকোর্টে রিট খারিজ, বিসিবি নির্বাচনে বাধা নেই
বিসিবি নির্বাচন নিয়ে হস্তক্ষেপ করবে না হাইকোর্ট
বিসিবির অ্যাডহক কমিটির কার্যক্রম স্থগিত চেয়ে করা রিট খারিজ
নাসির তামিমার ৭ বছর সাজা হতে পারে: আইনজীবী
অন্যের স্ত্রীকে বিয়ে: ক্রিকেটার নাসির ও তামিমার বিরুদ্ধে মামলার রায় ১০ জুন
বিসিবির অ্যাডহক কমিটির বৈধতা চ্যালেঞ্জ করে রিট

Law News24.com News Archive

আর্কাইভ