রাজনৈতিক দলের নেতাদের সঙ্গে বৈঠকে প্রধান উপদেষ্টা

প্রথম পাতা » জাতীয় » রাজনৈতিক দলের নেতাদের সঙ্গে বৈঠকে প্রধান উপদেষ্টা
বুধবার, ৪ ডিসেম্বর ২০২৪



রাজনৈতিক দলের নেতাদের সঙ্গে বৈঠকে প্রধান উপদেষ্টা

জাতীয় ঐক্যের বিষয়ে আলোচনা করতে রাজনৈতিক দলের নেতাদের সঙ্গে বৈঠকে বসেছেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে প্রধান উপদেষ্টার সঙ্গে এ বৈঠকে বিএনপি, জামায়াতসহ বিভিন্ন দলের নেতারা যোগ দিয়েছেন। বুধবার বিকেল ৩টার পর বিএনপির একটি প্রতিনিধি দল প্রধান উপদেষ্টার সঙ্গে আলোচনা করতে ফরেন সার্ভিস একাডেমিতে যান। স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেনের নেতৃত্বে ৫ সদস্যের প্রতিনিধি দলে আছেন ড. আব্দুল মঈন খান, নজরুল ইসলাম খান, আমীর খসরু মাহমুদ চৌধুরী ও অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন।

জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান, সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পারোয়ারসহ চার সদস্যের প্রতিনিধি দল এ বৈঠকে অংশ নিয়েছে।

নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না, বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক, খেলাফত মজলিসের আমীর মাওলানা আব্দুল বাসিত আজাদ, গণ সংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জোনায়েদ সাকি, বাংলাদেশ খেলাফত মজলিসের মাওলানা মামুনুল হক, গণ অধিকার পরিষদের সভাপতি নূরুল হক নূর ও সাধারণ সম্পাদক রাশেদ খান, এবি পার্টির সদস্যসচিব মজিবুর রহমান মঞ্জু ও যুগ্ম মহাসচিব আসাদুজ্জামান ফুয়াদ বৈঠকে যোগ দিয়েছেন।

ভাসানী অনুসারী পরিষদের রফিকুল ইসলাম বাবলু, জমিয়তে ওলামায়ে ইসলামের মঞ্জুরুল ইসলাম আফেন্দি, এনপিপির ফরিদুজ্জামান ফরহাদ প্রমুখ নেতারা বৈঠকে অংশ নিচ্ছেন।

ঐক্য আলোচনার অংশ হিসেবে গতকাল অধ্যাপক ইউনূস বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে অংশ নেয়া ছাত্রনেতাদের সঙ্গে বৈঠক করেন। বৃহস্পতিবার ধর্মীয় নেতাদের সঙ্গে বৈঠক করবেন তিনি।

বাংলাদেশ সময়: ২৩:৫৩:১৮   ২৫৬ বার পঠিত  




জাতীয়’র আরও খবর


দেশের সব বিদ্যুৎকেন্দ্রের নিরাপত্তা জোরদারের নির্দেশ
সালমান মুক্তাদিরের চাঁদাবাজির অভিযোগের সুনির্দিষ্ট প্রমাণ নেই: স্বরাষ্ট্রমন্ত্রী
আইনি জটিলতায় কক্সবাজারের উন্নয়ন প্রকল্প বাধাগ্রস্ত: প্রতিমন্ত্রী
পুলিশ কর্মকর্তাদের ‘আমাকে ছাড়া চলবে না’ মানসিকতা পরিহারের আহ্বান
বিচারকদের কর্তৃপক্ষের অনুমতি ছাড়া কর্মস্থল ত্যাগ না করার নির্দেশ : সিলেটে প্রধান বিচারপতি
ফ্যাসিবাদী শক্তিকে আর রাজনীতি করতে দেওয়া হবে না: স্বরাষ্ট্রমন্ত্রী
প্রাথমিক শিক্ষক নিয়োগে প্রহসনের অভিযোগ নাহিদ ইসলামের
পাকিস্তানি সাংবাদিকের প্রশ্নে ক্ষুব্ধ প্রতিক্রিয়া জয়শঙ্করের
দ্বিতীয় স্ত্রীর মৃত্যু: রিমান্ডে এমপি গাজী নজরুল যা বলেছেন
শনিবার থেকে হামের বিশেষ টিকা ক্যাম্পেইন, ৩৪ লাখ শিশুকে টিকা দেওয়ার লক্ষ্য

Law News24.com News Archive

আর্কাইভ