বিচার বিভাগ পৃথককরণের ১৭ বছর উদযাপন

প্রথম পাতা » জাতীয় » বিচার বিভাগ পৃথককরণের ১৭ বছর উদযাপন
শনিবার, ২ নভেম্বর ২০২৪



বিচার বিভাগ পৃথককরণের ১৭ বছর উদযাপনবিচার বিভাগ পৃথককরণের ১৭ বছর উদযাপন

পহেলা নভেম্বর বিচার বিভাগ পৃথককরণ দিবস। ২০০৭ সালের এই দিনে সেনা সমর্থিত তত্ত্বাবধায়ক সরকারের আমলে মাসদার হোসেন মামলার রায়ের প্রেক্ষিতে নির্বাহী বিভাগ থেকে বিচার বিভাগ পৃথক হয়। ওইদিন থেকেই দিবসটি পালন করা হচ্ছে। নিম্ন আদালতের বিচারকদের সংগঠন বাংলাদেশ জুডিসিয়াল সার্ভিস এসোসিয়েশনের উদ্যোগে শুক্রবার কেক কেটে ১৭ বছর পূর্তি দিবস উদযাপন করে।

বিচার প্রশাসন প্রশিক্ষণ ইনস্টিটিউটে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে বিচার প্রশাসন প্রশিক্ষণ ইনস্টিটিউটের ভারপ্রাপ্ত মহাপরিচালক মো. সাব্বির ফয়েজ, আইন মন্ত্রণালয়ের যুগ্ম সচিব মো. রুহুল আমিন, বাংলাদেশ জুডিসিয়াল সার্ভিস অ্যাসোসিয়েশনের মহাসচিব জেলা জজ মো. মাজহারুল ইসলাম, জেলা জজ শেখ হাফিজুর রহমানসহ বিভিন্ন পর্যায়ের বিচারকরা ছিলেন।

বিচারক সাব্বির ফয়েজ বলেন, বিগত সেনা সমর্থিত তত্ত্বাবধায়ক সরকারের আমলে নির্বাহী বিভাগ থেকে বিচার বিভাগ পৃথক হয়। এই পৃথকীকরণে সাবেক প্রধান বিচারপতি মো. রুহুল আমিন, সাবেক প্রধান বিচারপতি এমএম রুহুল আমিনসহ যাদের ভূমিকা রয়েছে তাদের স্মরণ করেন তিনি।

তিনি বলেন, বর্তমান প্রধান বিচারপতি ড. সৈয়দ রেফাত আহমেদ বিচার বিভাগের জন্য সুপ্রিম কোর্টের অধীনে পৃথক সচিবালয় প্রতিষ্ঠার লক্ষ্যে প্রস্তাবনা পাঠিয়েছে আইন মন্ত্রণালয়ে। এই প্রস্তাবনা বাস্তবায়নের মধ্য দিয়ে বিচার বিভাগ পৃথকীকরণ আরো কার্যকর রূপ পাবে বলে আমি বিশ্বাস করি।

নির্বাহী বিভাগ থেকে বিচার বিভাগ পৃথককরন সংক্রান্ত মাসদার হোসেন মামলার রায় আসে ১৯৯৯ সালে। দেশের সর্বোচ্চ আদালতের দেওয়া ওই রায় ২০০৭ সালে বিগত সেনা সমর্থিত তত্ত্বাবধায়ক সরকারের আমলে বাস্তবায়ন করা হয়। পৃথক হয় নির্বাহী বিভাগ থেকে বিচার বিভাগ। কিন্তু গত ১৬ বছরে বিগত আওয়ামী লীগ সরকারের আমলে বিচার বিভাগের জন্য সুপ্রিম কোর্টের অধীনে পৃথক সচিবালয় প্রতিষ্ঠার কোনো উদ্যোগ নেওয়া হয়নি। শুধু পৃথক সচিবালয়ই নয় নানা সংকটের মধ্য দিয়ে যাচ্ছে বিচার বিভাগ। আছে স্বচ্ছতা ও জবাবদিহিতার অভাব, মামলা অনুপাতে বিচারকের নিদারুণ স্বল্পতা, বার ও বেঞ্চের মধ্যে সহযোগিতার মনোভাবের ঘাটতি, আদালতগুলোর অবকাঠামোগত সংকট, অধস্তন আদালতের বিচারকদের বদলি ও পদোন্নতির ক্ষেত্রে কোন যৌক্তিক ও গ্রহণযোগ্য নীতিমালা না থাকা ইত্যাদি।

বাংলাদেশ সময়: ৯:৫৯:৩৩   ১৭৬ বার পঠিত  




জাতীয়’র আরও খবর


ন্যায়বিচার প্রতিষ্ঠায় বিচারিক সক্রিয়তা গুরুত্বপূর্ণ: আইনমন্ত্রী
সংসদের কেনাকাটায় অনিয়মের প্রমাণ মেলেনি, জানাল তদন্ত কমিটি
সংসদে আইনমন্ত্রী জুলাই গণঅভ্যুত্থানের পর হত্যা, গুমসহ ১ হাজার ৮৫৫ মামলা
দাম বাড়লো সয়াবিন তেলের
২২ বছরের মধ্যে সর্বোচ্চ ১২৭২ ডেথ রেফারেন্স বিচার নিষ্পত্তির অপেক্ষায় ফাঁসির আসামিরা
রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রে জ্বালানি লোডিং শুরু
ভ্রাম্যমাণ লিগ্যাল এইড ক্যাম্প চালু, বিনামূল্যে আইনজীবী সেবা পাবে সাধারণ মানুষ
দুই সচিবকে বদলি, একজনের পদোন্নতি
‘কনটেন্ট ক্রিয়েটর’ পরিচয়ে অনুমতি ছাড়া ভিডিও প্রচার করলে দ্রুত বিচার
বিচার বিভাগে ডিজিটাল অগ্রযাত্রা, জনভোগান্তি কমাতে সংস্কারে গতি আনছে সরকার

Law News24.com News Archive

আর্কাইভ