জাতীয় দলের অধিনায়কত্ব ছাড়ছেন শান্ত

প্রথম পাতা » খেলা » জাতীয় দলের অধিনায়কত্ব ছাড়ছেন শান্ত
শনিবার, ২৬ অক্টোবর ২০২৪



জাতীয় দলের অধিনায়কত্ব ছাড়ছেন শান্ত

তিন ফরম্যাটেই বাংলাদেশ জাতীয় দলের অধিনায়কত্ব ছাড়ার ইচ্ছা পোষণ করেছেন নাজমুল হোসেন শান্ত। দক্ষিণ আফ্রিকা সিরিজের পর টাইগারদের নেতৃত্ব থেকে সরে দাঁড়ানোর ইচ্ছার কথা চিঠি দিয়ে জানিয়েছেন বিসিবিকে।

চলতি বছরের ফেব্রুয়ারিতে তিন ফরম্যাটেই বাংলাদেশ দলের অধিনায়ক করা হয় নাজমুল শান্তকে। এই সময়ে তার নেতৃত্বে সাফল্যর চেয়ে ব্যর্থতার পাল্লাই বেশি ভারী। তবে তার চেয়ে বেশি দুশ্চিন্তার কারণ, অধিনায়ক হওয়ার পর থেকেই ব্যাট হাতে অধারাবাহিক শান্ত। যা নিয়ে প্রায়ই প্রশ্নের মুখে পড়ছে তার নেতৃত্ব। সমালোচিত হতে হচ্ছে বিসিবিকেও। যে কারণে চলমান দক্ষিণ আফ্রিকা টেস্ট সিরিজ শেষেই নেতৃত্ব থেকে সরে যেতে চান এই ব্যাটার।

নেতৃত্ব ছেড়ে দেয়ার বিষয়টি এরইমধ্যে বোর্ডকে জানিয়েছেন শান্ত। তবে বোর্ডপ্রধান ফারুক আহমেদ বিদেশে থাকায় সেই সিদ্ধান্ত এখন অনুমোদনের অপেক্ষায়। বিসিবি সভাপতি দেশে ফিরলে এ বিষয়ে সিদ্ধান্ত হবে।

বাংলাদেশ সময়: ১৫:১৮:১৪   ৩৯৪ বার পঠিত  




খেলা’র আরও খবর


ফুটবল খেলতে গিয়ে প্রাণ হারাল অষ্টম শ্রেণির ছাত্র জোবায়েদ
ফিফা র‌্যাঙ্কিংয়ে ইতিহাস গড়ে পঞ্চম স্থানে মরক্কো
মাতুয়াইলে দেড় একরের নতুন খেলার মাঠ নির্মাণের ঘোষণা
সাবেক ডিএসসিসি মেয়র সাঈদ খোকন ডিবি হেফাজতে
সাফ চ্যাম্পিয়নশিপের ফাইনালে পাকিস্তান, বাংলাদেশের স্বপ্নভঙ্গ
মেসি-পরবর্তী যুগে আর্জেন্টিনার হার
এবিজি ক্রিকেট স্টেডিয়ামের ভূয়সী প্রশংসা করলেন হাবিবুল বাশার
আর্জেন্টিনার মাটিতে প্রীতি ম্যাচে মুখোমুখি হতে পারে ইন্টার মায়ামি ও রিভার প্লেট
ঢেউয়ের ওপর দাঁড়িয়ে মনে হয়েছিল আকাশে উড়ছি: সার্ফার ফাতেমা আক্তার
ইন্টার মায়ামিতেই থাকছেন মেসি

Law News24.com News Archive

আর্কাইভ