হামাসের শীর্ষ প্রধান সিনওয়ার নিহত: ইসরাইলের পররাষ্ট্রমন্ত্রী

প্রথম পাতা » আন্তর্জাতিক » হামাসের শীর্ষ প্রধান সিনওয়ার নিহত: ইসরাইলের পররাষ্ট্রমন্ত্রী
শুক্রবার, ১৮ অক্টোবর ২০২৪



হামাসের শীর্ষ প্রধান সিনওয়ার নিহত: ইসরাইলের পররাষ্ট্রমন্ত্রী

ইসরাইলের হামলায় হামাসের শীর্ষ নেতা ইয়াহিয়া সিনওয়ার নিহত হয়েছেন বলে দাবি করেছেন দেশটির পররাষ্ট্রমন্ত্রী ইসরাইল কাৎজ। এ খবর দিয়েছে অনলাইন বিবিসি। এতে বলা হয়, সিনওয়ারের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে এক বিবৃতিতে পররাষ্ট্রমন্ত্রী বলেছেন- ৭ অক্টোবর ইসরাইলে হামলার অন্যতম ‘মাস্টারমাইন্ড’ ছিলেন সিনওয়ার। হামাসের এই শীর্ষ নেতার হত্যা ইসরাইলি সেনাদের বড় কৃতিত্ব হিসেবে বর্ণনা করেছেন কাৎজ। তিনি বলেছেন, এটি ইসরাইলের জন্য সামরিক ও নৈতিক অর্জন। তবে এখন পর্যন্ত সিনওয়ারের মৃত্যুর বিষয়ে কিছু জানায়নি হামাস। বৃহস্পতিবার গাজা উপত্যকার একটি স্কুলে ভয়াবহ হামলা চালিয়েছে ইসরাইলি বাহিনী। এতে কমপক্ষে ২৮ জন নিহত হয়েছেন বলে জানিয়েছে হামাস নিয়ন্ত্রিত গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়। স্কুলটি বাস্তুচ্যুত ফিলিস্তিনিদের আশ্রয়কেন্দ্র হিসেবে ব্যবহৃত হচ্ছিল।

বাংলাদেশ সময়: ৬:১১:২৯   ২৭৯ বার পঠিত  




আন্তর্জাতিক’র আরও খবর


নাইজেরিয়ায় নৌকাডুবিতে ২৪ জনের মৃত্যু
ভারতের মধ্যপ্রদেশ ও আসামে উচ্ছেদ অভিযানে বিতর্ক
তাজমহল পরিদর্শনের অনুমতি পেলেন না পাকিস্তানের মন্ত্রী
ওমান উপকূলে দুটি ট্যাংকারে অজ্ঞাত ক্ষেপণাস্ত্রের আঘাত
রোহিঙ্গা গণহত্যায় আইসিজের রায় ইসরায়েলের জন্য উদ্বেগের কারণ
আইসিজের রায়ের বিবরণ রোহিঙ্গা জেনোসাইডে মিয়ানমারকে দোষী সাব্যস্ত করল আইসিজে
নেতানিয়াহুকে সরাতে গাদি আইজেনকোটের নতুন রাজনৈতিক কৌশল
ইতালির স্বপ্নে লিবিয়ায় মৃত্যুফাঁদ, মুক্তিপণ দিয়েও মিলছে না মাদারীপুরের তরুণদের খোঁজ
পাকিস্তানের সঙ্গে সংঘাতের পর ভারতের রাফায়েল যুদ্ধবিমানের সংখ্যা নিয়ে বিতর্ক
রোহিঙ্গাদের ক্ষতিপূরণ ও প্রত্যাবাসনে জোরালো পদক্ষেপ নেবে বাংলাদেশ

Law News24.com News Archive

আর্কাইভ