ফ্যাসিবাদের সহযোগী বিচারপতিদের বিরুদ্ধে ব্যবস্থা নেবে সুপ্রিম কোর্ট: আইন উপদেষ্টা

প্রথম পাতা » জাতীয় » ফ্যাসিবাদের সহযোগী বিচারপতিদের বিরুদ্ধে ব্যবস্থা নেবে সুপ্রিম কোর্ট: আইন উপদেষ্টা
বুধবার, ৯ অক্টোবর ২০২৪



বিচারপতিদের বিরুদ্ধে ব্যবস্থা নেবে সুপ্রিম কোর্ট: আইন উপদেষ্টা

ফ্যাসিবাদী সরকারের সহায়ক শক্তি হিসেবে কাজ করা বিচারপতিদের বিষয়ে সুপ্রিম কোর্টই ব্যবস্থা নেবেন বলে জানিয়েছেন আইন উপদেষ্টা ড. আসিফ নজরুল।

তিনি বলেন, সুপ্রিম কোর্টের অনেক বিচারপতি ফ্যাসিবাদী সরকারের সহায়ক শক্তি হিসেবে কাজ করেছে। ছাত্র-জনতার পক্ষ থেকে তাদের পদত্যাগের দাবি উঠেছে। এসব বিচারপতির বিরুদ্ধে আইনি কাঠামোর মধ্যে থেকে সুপ্রিম কোর্টের নিজেদেরই ব্যবস্থা নেওয়ার সুযোগ রয়েছে।

বুধবার প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদের সঙ্গে বৈঠক শেষে আইন উপদেষ্টা বলেন, আগামী সপ্তাহে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল পুনর্গঠন করা হবে। আদালত পুনর্গঠিত হলে বিচারের যে আনুষ্ঠানিক প্রক্রিয়া, সেটি শুরু হবে।

তিনি বলেন, বিগত ১৫ বছরের চেয়ে এবার বিচারপতি নিয়োগ ভালো হয়েছে। তুলনা করলে আপনারা নিজেরাই তা বুঝতে পারবেন।

বাংলাদেশ সময়: ২২:২৯:৫৮   ২৩৩ বার পঠিত  




জাতীয়’র আরও খবর


বেনজীর আহমেদকে দেশে ফেরাতে কতদিন লাগবে?
নিজে গাড়ি চালিয়ে রাজধানীর পরিস্থিতি দেখলেন প্রধানমন্ত্রী
৮৬ ডেপুটি অ্যাটর্নি জেনারেল ও ১৭৯ সহকারী অ্যাটর্নি জেনারেল নিয়োগ
সন্তানকে সম্পত্তি লিখে দিলেও বিক্রিতে লাগবে বাবা-মায়ের সম্মতি: আইনমন্ত্রী
বিতর্ক পিছু ছাড়ছে না জামায়াতের
সাবেক রাষ্ট্রপতি সাহাবুদ্দিনকে নিয়ে আলাদা অনুসন্ধান করবে না বাংলাদেশ ব্যাংক
‘সাহাবুদ্দিনের বিষয়ে সঠিক সময়ে সিদ্ধান্ত নেবে সরকার’
জুলাই গণ-অভ্যুত্থান ফিরে দেখা ব্লক রেইডে গণগ্রেপ্তার, হাসপাতাল থেকে তুলে নেওয়া হয় সমন্বয়কদের
অনলাইনে আয়কর রিটার্ন জমা দিতে নিবন্ধন শুরু করবেন যেভাবে
নবনিযুক্ত নৌবাহিনী প্রধানের সঙ্গে প্রধানমন্ত্রীর সৌজন্য সাক্ষাৎ, নিরাপত্তা ও আধুনিকায়ন নিয়ে আলোচনা

Law News24.com News Archive

আর্কাইভ