পুলিশের ৬ ডিআইজিকে বদলি

প্রথম পাতা » জাতীয় » পুলিশের ৬ ডিআইজিকে বদলি
মঙ্গলবার, ৮ অক্টোবর ২০২৪



পুলিশের ৬ ডিআইজিকে বদলি

উপ-পুলিশ মহাপরিদর্শক (ডিআইজি) পদমর্যাদার ছয় কর্মকর্তাকে বদলি করা হয়েছে। মঙ্গলবার (৮ অক্টোবর) রাষ্ট্রপতির আদেশক্রমে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের পুলিশ-১ শাখার উপসচিব আবু সাঈদ স্বাক্ষরিত প্রজ্ঞাপনে তাদের বদলি করা হয়।

এর মধ্যে পুলিশ অধিদপ্তরের ডিআইজি মো. আলী হোসেন ফকিরকে আর্মড পুলিশ ব্যাটালিয়ন ঢাকায়, পুলিশ অধিদপ্তরের ডিআইজি মো. জিল্লুর রহমানকে সারদায় বাংলাদেশ পুলিশ একাডেমিতে, পুলিশ অধিদপ্তরের ডিআইজি ড. মো. নাজমুল করিম খানকে পুলিশ স্টাফ কলেজ ঢাকায়, ঢাকার বিশেষ শাখার (এসবি) ডিআইজি মীর আশরাফ আলীকে সারদায় বাংলাদেশ পুলিশ একাডেমিতে বদলি করা হয়েছে।

এ ছাড়া, রেলওয়ে পুলিশের ডিআইডি মো. আবদুল মালেককে টিডিএস এর কমান্ড্যান্ট এবং সারদায় বাংলাদেশ পুলিশ একাডেমির ডিআইজি মো. গোলাম রউফ খানকে রেলওয়ে পুলিশের ডিআইজি পদে বদলি করা হয়েছে।

বাংলাদেশ সময়: ২২:৩০:১৫   ২১১ বার পঠিত  




জাতীয়’র আরও খবর


জলবায়ু অর্থায়ন সম্পর্কিত জাতীয় কমিটির সভাপতি প্রধানমন্ত্রী তারেক রহমান
বেনজীর আহমেদকে দেশে ফেরাতে কতদিন লাগবে?
নিজে গাড়ি চালিয়ে রাজধানীর পরিস্থিতি দেখলেন প্রধানমন্ত্রী
৮৬ ডেপুটি অ্যাটর্নি জেনারেল ও ১৭৯ সহকারী অ্যাটর্নি জেনারেল নিয়োগ
সন্তানকে সম্পত্তি লিখে দিলেও বিক্রিতে লাগবে বাবা-মায়ের সম্মতি: আইনমন্ত্রী
বিতর্ক পিছু ছাড়ছে না জামায়াতের
সাবেক রাষ্ট্রপতি সাহাবুদ্দিনকে নিয়ে আলাদা অনুসন্ধান করবে না বাংলাদেশ ব্যাংক
‘সাহাবুদ্দিনের বিষয়ে সঠিক সময়ে সিদ্ধান্ত নেবে সরকার’
জুলাই গণ-অভ্যুত্থান ফিরে দেখা ব্লক রেইডে গণগ্রেপ্তার, হাসপাতাল থেকে তুলে নেওয়া হয় সমন্বয়কদের
অনলাইনে আয়কর রিটার্ন জমা দিতে নিবন্ধন শুরু করবেন যেভাবে

Law News24.com News Archive

আর্কাইভ