সাবেক প্রধান বিচারপতির বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের আহ্বান বিএনপির

প্রথম পাতা » জাতীয় » সাবেক প্রধান বিচারপতির বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের আহ্বান বিএনপির
শনিবার, ৫ অক্টোবর ২০২৪



সাবেক প্রধান বিচারপতির বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের আহ্বান বিএনপির

সাবেক প্রধান বিচারপতি এবিএম খায়রুল হককে সংবিধান ধ্বংস ও তত্ত্বাবধায়ক সরকার পদ্ধতি বাতিলের ‘মূল হোতা’ অভিহিত করে তার বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহী অপরাধে ব্যবস্থা গ্রহণ করতে প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের কাছে আহ্বান জানিয়েছে বিএনপি।

শনিবার (০৫ অক্টোবর) বিকালে যমুনায় প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে সংলাপের পর বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাংবাদিকদের কাছে এ কথা জানান।

প্রশাসনে ফ্যাসিবাদের অনেক দোসর কর্মরত আছেন জানিয়ে তাদের অপসারণ, জেলা প্রশাসক নিয়োগে নতুন ফিট লিস্ট এবং যেসব জেলা প্রশাসকের বিরুদ্ধে অভিযোগ উঠেছে তাদের নিয়োগ বাতিল, ফ্যাসিবাদের সময়ের চুক্তিভিত্তিক সব নিয়োগ বাতিলের দাবি জানিয়েছেন মির্জা ফখরুল।

তিনি বলেন, অন্তর্বর্তী সরকারের মধ্যে দু-একজন আছেন যারা বিপ্লব-গণঅভ্যুত্থানের যে মূল স্পিরিট তাকে ব্যাহত করছে, তাদের সরানোর কথা বলেছি। আমরা গত ১৫ বছর ধরে সরকারি কর্মকর্তাদের পদোন্নতিবঞ্চিতদের ভূতাপেক্ষ পদোন্নতি নিশ্চিত করার জন্য বলে এসেছি।

প্রধান উপদেষ্টার আমন্ত্রণে রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংলাপে প্রথম দল হিসেবে বিএনপি শনিবার যোগ দেয়। একঘণ্টা বৈঠকের পর প্রধান উপদেষ্টা জামায়াতে ইসলামীর সঙ্গে সংলাপে বসেন। জামায়াতের আমির ডা. শফিকুর রহমান দলটির নেতৃত্বে দেন।

মির্জা ফখরুল সংলাপের আলোচনার বিষয়বস্তু তুলে ধরে বলেন, আমরা এনআইডি কার্ড যেটা স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অধীনে ন্যস্ত করতে আইন করা হয়েছিল সেটাকে অর্ডিন্যান্স জারির মাধ্যমে বাতিল করতে বলেছি।

বাংলাদেশ সময়: ২৩:৩৫:২৬   ২৩০ বার পঠিত  




জাতীয়’র আরও খবর


পূর্বাচল ও ঝিলমিলে ১,০৭৪ প্লট বরাদ্দে অনিয়ম, স্থগিত নথির কার্যক্রম
ভারপ্রাপ্ত পররাষ্ট্রমন্ত্রী হিসেবে পূর্ণ মন্ত্রীর ক্ষমতা পেলেন হুমায়ুন কবির
সিঙ্গাপুর ও কাতার থেকে ৬ কার্গো এলএনজি কিনবে সরকার
চার দিনের সফরে জাপান যাচ্ছেন প্রধানমন্ত্রী
নোয়াখালীতে দোকানে বসে থাকা বৃদ্ধকে গুলি
পুলিশের জন্য ৬ হাজার ৬০৯ কোটি টাকার যানবাহন কেনার উদ্যোগ
এনআইডি সংশোধনে নির্বাচন কমিশনের অগ্রগতি, নিষ্পত্তি ৬৪ লাখের বেশি আবেদন
দেশের বাজারে স্বর্ণের দাম কমল
বগুড়ার শিশু আবু বক্করের চোখের চিকিৎসার দায়িত্ব নিলেন প্রধানমন্ত্রী
দোকানপাট ও শপিং মল বন্ধের সময় এগিয়ে রাত ৮টা

Law News24.com News Archive

আর্কাইভ