টেস্ট ও টি-টোয়েন্টি থেকে অবসরের ঘোষণা সাকিবের, ওয়ানডেতে ইতি টানবেন পঁচিশে

প্রথম পাতা » খেলা » টেস্ট ও টি-টোয়েন্টি থেকে অবসরের ঘোষণা সাকিবের, ওয়ানডেতে ইতি টানবেন পঁচিশে
বৃহস্পতিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৪



টেস্ট ও টি-টোয়েন্টি থেকে অবসরের ঘোষণা সাকিবের, ওয়ানডেতে ইতি টানবেন পঁচিশে

আকস্মিক! বেশ আকস্মিক খবর… বাংলাদেশ ক্রিকেটের ভক্তদের জন্য খবরটি বেশ নাড়া দেয়ার মতোই। আন্তর্জাতিক টি-টোয়েন্টি ক্রিকেটে আর দেখা যাবে না সাবেক টাইগার অধিনায়ক সাকিব আল হাসানকে।

বিশ্বসেরা এই অলরাউন্ডার জানালেন, টি-টোয়েন্টিতে ইতোমধ্যে তিনি তার শেষ আন্তর্জাতিক ম্যাচ খেলে ফেলেছেন। টি-টোয়েন্টি বিশ্বকাপে আফগানিস্তানের বিপক্ষে খেলা ম্যাচই এ সংস্করণে তার শেষ ম্যাচ ছিল।

সাদা পোশাকেও ইতি টানছেন বিশ্বসেরা এই অলরাউন্ডার। দেশে রাজনৈতিক প্রেক্ষাপট পরিবর্তন হওয়ায় নিরাপত্তার নিশ্চয়তা পেলে ঢাকায় ফিরবেন তিনি। ফিরে আগামী মাসে মিরপুরের হোম অব ক্রিকেটে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে একটি ম্যাচ খেলে টেস্ট থেকে অবসরে যাবেন সাকিব।

বাংলাদেশ-ভারত দ্বিপাক্ষিক সিরিজের দ্বিতীয় টেস্ট খেলতে এখন দলের সাথে ভারতের উত্তর প্রদেশের কানপুরে অবস্থান করছেন মিস্টার সেভেন্টি ফাইভ। সেখানেই ম্যাচ পূর্ববর্তী এক সংবাদ সম্মেলনে আজ বৃহস্পতিবার (২৬ সেপ্টেম্বর) এ ঘোষণা দেন তিনি।

তবে খেলে যাবেন ওয়ানডে ক্রিকেট। আগামী বছরের ফেব্রুয়ারিতে পাকিস্তানে অনুষ্ঠিত হতে যাওয়া চ্যাম্পিয়ন্স ট্রফির পর একদিনের ক্রিকেটকেও বিদায় বলবেন সাকিব।

বাংলাদেশ সময়: ১৭:৩৬:৪০   ৩৩৮ বার পঠিত  




খেলা’র আরও খবর


আর্জেন্টিনার মাটিতে প্রীতি ম্যাচে মুখোমুখি হতে পারে ইন্টার মায়ামি ও রিভার প্লেট
ঢেউয়ের ওপর দাঁড়িয়ে মনে হয়েছিল আকাশে উড়ছি: সার্ফার ফাতেমা আক্তার
ইন্টার মায়ামিতেই থাকছেন মেসি
নারী ক্রিকেটারদের যৌন হয়রানির অভিযোগের প্রমাণ মিলেছে: বিসিবি
ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে প্রথম টেস্টের জন্য বাংলাদেশ দল ঘোষণা
২০২৭ অনূর্ধ্ব-১৯ নারী টি-টোয়েন্টি বিশ্বকাপের সূচি ঘোষণা
বিতর্কিত ভিডিও নিয়ে মুখ খুললেন মাহমুদউল্লাহ রিয়াদ
৭ বছর পর মরুর বুকে ত্রিদেশীয় ওয়ানডে: পরিসংখ্যানে এগিয়ে বাংলাদেশ, শক্ত চ্যালেঞ্জে আফগান-জিম্বাবুয়ে
নতুন বাংলাদেশের চিত্র বদলে দেওয়ার প্রত্যাশা যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রীর
মেসির সামনে তিন লক্ষ্য, ইতিহাস গড়ার হাতছানি

Law News24.com News Archive

আর্কাইভ