সুপ্রিমকোর্টে হেল্পলাইন চালু

প্রথম পাতা » সুপ্রিমকোর্ট » সুপ্রিমকোর্টে হেল্পলাইন চালু
বৃহস্পতিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৪



সুপ্রিমকোর্টে হেল্পলাইন চালু

কোনো বিচারপ্রার্থী বা সেবাগ্রহীতা সুপ্রিমকোর্ট রেজিস্ট্রির কোনো শাখায় সেবা গ্রহণে বাধা পেলে কিংবা যেকোনো বিষয়ে অসুবিধার মুখোমুখি হলে সরাসরি মোবাইল ফোনে সুপ্রিমকোর্টকে জানাতে পারবেন। এছাড়াও সুপ্রিমকোর্টে সেবা গ্রহণ সংক্রান্ত প্রয়োজনীয় তথ্যসহ সেবার বিষয়ে পরামর্শ গ্রহণ করতে পারবেন। এ জন্য একটি হেল্পলাইন চালু করা হয়েছে। বুধবার এক বিজ্ঞপ্তিতে বিষয়টি জানিয়েছেন সুপ্রিমকোর্টের জনসংযোগ কর্মকর্তা মো. শফিকুল ইসলাম।

বিজ্ঞপ্তিতে বলা হয়, সুপ্রিমকোর্টে আগত কোনো বিচারপ্রার্থী বা সেবাগ্রহীতা সুপ্রিমকোর্ট রেজিস্ট্রির কোনো শাখায় সেবা গ্রহণে যেকোনো প্রতিবন্ধকতার সম্মুখীন হলে বা সেবা গ্রহণ সংক্রান্ত যে কোনো বিষয়ে অসুবিধার মুখোমুখি হলে ওই সেবাগ্রহীতাকে সহায়তা করার জন্য আজ থেকে সুপ্রিমকোর্টে একটি হেল্পলাইন নাম্বার চালু করা হয়েছে। সেবাগ্রহীতারা +৮৮ ০১৩১৬১৫৪২১৬ এই নাম্বারে যোগাযোগ করে সেবা গ্রহণ সংক্রান্ত প্রয়োজনীয় তথ্যসহ সেবা গ্রহণে সম্মুখীন যে কোনো প্রতিবন্ধকতার বিষয়ে পরামর্শ গ্রহণ করতে পারবেন।

‘সুপ্রিমকোর্ট রেজিস্ট্রির একজন কর্মকর্তা এই হেল্পলাইন পরিচালনা করবেন এবং সেবাগ্রহীতাকে প্রয়োজনীয় সাহায্য দেবেন। সরকারি ছুটির দিন ব্যতীত প্রতি রোববার থেকে বৃহস্পতিবার সকাল ১০টা থেকে বিকাল ৪টা পর্যন্ত হেল্পলাইন সার্ভিস চালু থাকবে।

বাংলাদেশ সময়: ১৭:২৯:৩০   ২৬৮ বার পঠিত  




সুপ্রিমকোর্ট’র আরও খবর


সহকারী অ্যাটর্নি জেনারেল পদে নিয়োগ পেলেন এম. মনিরুজ্জামান
১০ কার্যদিবসে অর্ধ লাখেরও বেশি পুরাতন মামলা নিষ্পত্তি হাইকোর্ট বিভাগের
নির্দিষ্ট মামলা না থাকলে ‘শ্যোন অ্যারেস্ট’ নয়, হাইকোর্টের আদেশ স্থগিত
দুই মামলায় জামিন পেলেন ব্যারিস্টার সুমন
পাউরুটিতে ক্যান্সারের উপাদান পটাশিয়াম ব্রোমেটের ব্যবহার বন্ধে রিট
যানবাহনের ফিটনেস সনদ প্রদর্শনের নির্দেশ নয় কেন, হাইকোর্টের রুল
ওসমান হাদি হত্যা মামলা: আসামি ফয়সালের স্ত্রীর জামিন নামঞ্জুর
এমএফএসের ‘অতিরিক্ত’ সার্ভিস চার্জের বৈধতা নিয়ে হাইকোর্টের রুল
রাজধানীর বাসাবাড়ি থেকে ভ্যানে ময়লা নেওয়ার ফি আদায় বন্ধে রিট
বুধবার হাইকোর্টে মামলার শুনানি বিএফআইইউর তদন্তে ইসলামী ব্যাংক দখল ও শেয়ার কেলেঙ্কারিতে সাহাবুদ্দিনসহ ২১ জনের সংশ্লিষ্টতার তথ্য

Law News24.com News Archive

আর্কাইভ