অতিরিক্ত ডিআইজি মশিউর ৭ দিনের রিমান্ডে

প্রথম পাতা » জেলা জজ কোর্ট » অতিরিক্ত ডিআইজি মশিউর ৭ দিনের রিমান্ডে
বৃহস্পতিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৪



অতিরিক্ত ডিআইজি মশিউর ৭ দিনের রিমান্ডে

পুলিশের অতিরিক্ত উপমহাপরিদর্শক (ডিআইজি) মশিউর রহমানকে জিজ্ঞাসাবাদের জন্য সাত দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে রাজধানীর ধানমন্ডিতে কিশোর আব্দুল মোতালেব (১৪) নিহত হওয়ার ঘটনার মামলায় তাকে রিমান্ড দেওয়া হয়েছে।

গত ১৯ জুলাই আন্দোলনে ঢাকার নিউমার্কেট এলাকায় ব্যবসায়ী আব্দুল ওয়াদুদ নিহত হওয়ার ঘটনায় করা মামলায় সাত দিনের রিমান্ড শেষে বৃহস্পতিবার (২৬ সেপ্টেম্বর) মশিউরকে আদালতে হাজির করা হয়।

এদিন ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট ফারজানা শাকিলা সুমু চৌধুরীর আদালতে হাজির করে ১০ দিনের রিমান্ড আবেদন করেন মামলার তদন্ত কর্মকর্তা গোয়েন্দা পুলিশের পরিদর্শক নজরুল ইসলাম। অন্যদিকে আসামিপক্ষ রিমান্ড বাতিলসহ মশিউরের জামিন চেয়ে আবেদন করেন। শুনানি শেষে জামিন আবেদন নামঞ্জুর করে জিজ্ঞাসাবাদের জন্য তাকে রিমান্ডে নেওয়ার আদেশ দেন আদালত।

মামলায় নিহতের বাবা আব্দুল মতিন অভিযোগ করেন, গত ৪ আগস্ট ধানমন্ডি এলাকায় প্রতিবাদ কর্মসূচিতে অংশ নেওয়ার সময় তার ছেলেকে গুলি করে হত্যা করা হয়। এ ঘটনায় ২৬ আগস্ট মতিন বাদী হয়ে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও মশিউরসহ ১৭৪ জনের বিরুদ্ধে মামলা করেন।

মশিউর রহমান দীর্ঘ সময় ডিএমপির ডিবিতে কর্মরত ছিলেন। বিগত সরকারের শেষ দিকে তিনি অতিরিক্ত ডিআইজি পদে পদোন্নতি পান। আওয়ামী লীগ সরকার পতনের পর সম্প্রতি মশিউর রহমানকে ডিএমপির ডিবি থেকে পুলিশের চট্টগ্রাম রেঞ্জ ডিআইজির কার্যালয়ে সংযুক্ত করা হয়। গত ১৯ সেপ্টেম্বর ঢাকা বিমানবন্দর এলাকা থেকে গ্রেপ্তার করা হয় মশিউরকে।

বাংলাদেশ সময়: ১৭:২৪:৫৯   ২২৫ বার পঠিত  




জেলা জজ কোর্ট’র আরও খবর


“এর চেয়ে আমাকে ক্রসফায়ারে মেরে ফেলুন” আদালতে সুব্রত বাইনের মেয়ে
ঢাকার সিজেএম আদালতের হাজতখানার ওসি হুমায়নের বিরুদ্ধে অভিযোগ আইনজীবীর
ঢাকার আদালতে নিষ্পত্তিকৃত ২ হাজার ৪৩২ মামলার আলামত ধ্বংস
আসামি না হয়েও কারাভোগ, মুক্তি পেলেন সেই মামুন মিয়া
রামিসা হত্যা মামলায় আসামিপক্ষে লড়বেন না ঢাকা বারের আইনজীবীরা
আত্মসমর্পণের পর কারাগারে কথিত যুবদল নেতা ফাহিম
স্থায়ী জামিন পেলেন সাংবাদিক আনিস আলমগীর, বাধা নেই দেশত্যাগেও
হাজিরা থেকে অব্যাহতি পাওয়ার পর আমি আদালতে আসবো, হাজিরা দেব, অভ্যাস হয়ে গেছে: লতিফ সিদ্দিকী
সময় টিভির সাবেক এমডিসহ ৬ জনের বিরুদ্ধে আদালতের সমন
বরিশাল জেলা আইনজীবী সমিতির বার্ষিক বাজেট ও নবীন বরন

Law News24.com News Archive

আর্কাইভ