রিংকুর মামলা শুনানি, আদালতকে বিবেচনার আহ্বান ফারুকীর

প্রথম পাতা » প্রধান সংবাদ » রিংকুর মামলা শুনানি, আদালতকে বিবেচনার আহ্বান ফারুকীর
বৃহস্পতিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৪



রিংকুর মামলা শুনানি, আদালতকে বিবেচনার আহ্বান ফারুকীর

বৈষম্যবিরোধী আন্দোলনের সময় রাজধানীর গুলশানে নাইমুর রহমান নামে এক শিক্ষার্থী হত্যা মামলায় তরুণ নাট্যনির্মাতা রাফাত মজুমদার রিংকুকে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত। মঙ্গলবার (২৪ সেপ্টেম্বর) ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট ছানাউল্যাহর আদালত শুনানি শেষে তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন। সেইসঙ্গে জামিন শুনানির জন্য আজ বৃহস্পতিবার (২৬ সেপ্টেম্বর) দিন ধার্য করা হয়।

এদিকে, সম্প্রতি নিউইয়র্কভিত্তিক গণমাধ্যমের অনুষ্ঠান ‘ঠিকানায় খালেদ মুহিউদ্দীন’-এ দেওয়া সাক্ষাৎকারে আইন উপদেষ্টা আসিফ নজরুল বলেন, ‌‘মামলা বা এফআইআর হওয়া মানে তো গ্রেপ্তার না।’

ওই অনুষ্ঠানে তিনি বলেন, ‘যদি ঘটনা সম্পর্কিত ব্যক্তি না হয় তাহলে মামলা করার ক্ষেত্রে নিরুৎসাহিত করতে পুলিশকে জানিয়েছি।’

আসিফ নজরুল আশ্বস্ত করে বলেন, ‘এফআইআর মানেই গ্রেপ্তার নয়। পুলিশ ক্রেডিবল কিছু না পেলে গ্রেপ্তার করবে না, এটা নিশ্চিত। আসলে যারা মামলা করতে আসে, এত প্রেসার থাকে তা বলার মতো না।’

আইন উপদেষ্টা আসিফ নজরুলের কথার রেশ ধরে আদালতে আজকের (বৃহস্পতিবার) শুনানিতে নাইমুর রহমান নামে এক শিক্ষার্থী হত্যা মামলায় নাট্যনির্মাতা রাফাত মজুমদার রিংকুর বিষয়টা সহৃদয় বিবেচনার আশা করছেন নির্মাতা মোস্তফা সরয়ার ফারুকী।

এই বিষয়ে তিনি বুধবার (২৫ সেপ্টেম্বর) রাতে তার ফেসবুকে একটি স্ট্যাটাস দেন। সেখানে তিনি লিখেন, ‌‌‘আইন উপদেষ্টা যেমন ইতিমধ্যেই বলেছেন, সুনির্দিষ্ট অভিযোগ ছাড়া মামলা হলেই গ্রেফতার নয়। আমরা বিশ্বাস করি আগামীকাল আদালত রাফাত মজুমদার রিংকুর মামলা শুনানির ক্ষেত্রে বিষয়টা সহৃদয় বিবেচনায় রাখবেন।অল আইজ অন দ্য কোর্ট টুমরো! ধন্যবাদ।’

বৈষম্যবিরোধী আন্দোলনের সময় গত ১৯ জুলাই গুলশানের শাহজাদপুরে সুবাস্তু নগরভ্যালীর সামনে গুলিতে নাইমুর রহমান নিহত হন। এ ঘটনায় তার বাবা খলিলুর রহমান সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, বোন শেখ রেহানাসহ ৬৪ জনের বিরুদ্ধে মামলা করেন। অপর আসামিদের মধ্যে রয়েছেন- সজিব ওয়াজেদ জয়, নূরে আলম চৌধুরী লিটন, মজিবুর রহমান চৌধুরী নিক্সন, নসরুল হামিদ বিপু, মোহাম্মদ আলী আরাফাত, নুর মোহাম্মদ, দিলীপ কুমার আগরওয়ালা।

এর আগে, সোমবার রাতে রিংকুকে গ্রেপ্তার করে গুলশান থানা পুলিশ। নির্মাতা রিংকু পরিচালনার পাশাপাশি রাজনীতির সঙ্গে জড়িত বলে জানা গেছে। তিনি একসময় ঢাকা মহানগর উত্তর ছাত্রলীগের সাবেক সহ-সভাপতির দায়িত্বে ছিলেন।

তরুণ নির্মাতা রিংকুর নাটকের মধ্যে আছে ‘রঙিন আশা’, ‘পুতুলের সংসার’, ‘ইতিবৃত্ত’, ‘নরসুন্দরী’, ‘কবর’, ‘বন্ধন’, ‘ব্লগার মিতু’, ‘জাল’, ‘কাটুস’, ‘অতিরিক্ত’, ‘নোঙ্গর’, ‘রিকশা গার্ল’।

নাটক নির্মাণ করে দীপ্ত টিভি অ্যাওয়ার্ড, মেরিল প্রথম আলো অ্যাওয়ার্ডসহ বেশ কিছু পুরস্কারও পেয়েছেন তিনি।

বাংলাদেশ সময়: ১৭:২৩:২৪   ৩৬৮ বার পঠিত  




প্রধান সংবাদ’র আরও খবর


পিলখানা হত্যা মামলায় প্রথমবার আসামি হচ্ছেন শেখ হাসিনা
১০ মার্চ ফ্যামিলি কার্ডের পাইলট প্রকল্পের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী
বগুড়া-৬ ও শেরপুর-৩ আসনের ভোট ৯ এপ্রিল
আরও ১২০২টি রাজনৈতিক মামলা প্রত্যাহারের অনুমোদন দেয়া হয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী
হাইকোর্টের ২ বিচারপতির পদত্যাগপত্র গ্রহণ করেছেন রাষ্ট্রপতি
কর্মকর্তা-কর্মচারীদের যেসব নির্দেশনা আইন মন্ত্রণালয়ের
অটো পাশ নিয়ে যা বললেন শিক্ষামন্ত্রী মিলন
বাসসের এমডির বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ তদন্তে কমিটি গঠন
‘জখম বা হাড় না ভাঙা’ পর্যন্ত স্ত্রীকে প্রহার বৈধ করেছে তালেবান
সড়কে সমঝোতার ভিত্তিতে টাকা নেয়া হলে সেটা চাঁদা নয়: সড়ক পরিবহন মন্ত্রী

Law News24.com News Archive

আর্কাইভ