জুলাই-আগস্টে নিহতদের ‘জাতীয় বীর’ ঘোষণায় রুল জারি

প্রথম পাতা » সুপ্রিমকোর্ট » জুলাই-আগস্টে নিহতদের ‘জাতীয় বীর’ ঘোষণায় রুল জারি
বুধবার, ২৫ সেপ্টেম্বর ২০২৪



জুলাই-আগস্টে নিহতদের ‘জাতীয় বীর’ ঘোষণায় রুল জারি

জুলাই ও আগস্টে ছাত্র-জনতার আন্দোলনে নিহতদের ‘জাতীয় বীর’ কেন ঘোষণা করা হবে না, তা জানতে চেয়েছে হাইকোর্ট।

মঙ্গলবার (২৪ আগস্ট) বিচারপতি কামরুল হোসেন মোল্লা ও বিচারপতি কাজী জিনাত হকের বেঞ্চ এ বিষয়ে একটি রিট আবেদনের প্রাথমিক শুনানি নিয়ে রুল জারি করে।

বৈষম্যবিরোধী আন্দোলনকে কেন্দ্র করে জুলাই-আগস্টে নিহতদের জাতীয় বীর ঘোষণা করার নির্দেশনা চেয়ে এ রিট মামলা দায়ের করেন রাজধানীর ক্যান্টনমেন্ট এলাকার বাসিন্দা আলী নাজের।

মামলার পক্ষে শুনানি করেন জ্যেষ্ঠ আইনজীবী জয়নুল আবেদীন; সঙ্গে ছিলেন আইনজীবী রায়হান আলম ও জাকিয়া হুমায়রা তমা।

রায়হান আলম সাংবাদিকদের বলেন, যারা নিহত হয়েছেন তাদের কেন ‘জাতীয় বীর’ ঘোষণা করা হবে না; যারা আহত হয়েছে তাদের কেন মুক্তিযোদ্ধা ঘোষণা করা হবে না; ওই সময় মৃত্যুবরণকারীদের পরিবারকে কেন পুনর্বাসন করা হবে না এবং আহতদের কেন ১৯৭১ সালের মুক্তিযোদ্ধাদের মতো আর্থিক সুবিধা দেওয়া হবে না- এসব বিষয়ে আমরা রুল চেয়েছি। শুনানি শেষে আদালত রুল জারি করেছেন।”

রিটে আইন সচিব, স্বরাষ্ট্র সচিবসহ সংশ্লিষ্টদের বিবাদী করা হয়েছে।

বাংলাদেশ সময়: ১০:৫৯:৪৩   ২৫৪ বার পঠিত  




সুপ্রিমকোর্ট’র আরও খবর


সহকারী অ্যাটর্নি জেনারেল পদে নিয়োগ পেলেন এম. মনিরুজ্জামান
১০ কার্যদিবসে অর্ধ লাখেরও বেশি পুরাতন মামলা নিষ্পত্তি হাইকোর্ট বিভাগের
নির্দিষ্ট মামলা না থাকলে ‘শ্যোন অ্যারেস্ট’ নয়, হাইকোর্টের আদেশ স্থগিত
দুই মামলায় জামিন পেলেন ব্যারিস্টার সুমন
পাউরুটিতে ক্যান্সারের উপাদান পটাশিয়াম ব্রোমেটের ব্যবহার বন্ধে রিট
যানবাহনের ফিটনেস সনদ প্রদর্শনের নির্দেশ নয় কেন, হাইকোর্টের রুল
ওসমান হাদি হত্যা মামলা: আসামি ফয়সালের স্ত্রীর জামিন নামঞ্জুর
এমএফএসের ‘অতিরিক্ত’ সার্ভিস চার্জের বৈধতা নিয়ে হাইকোর্টের রুল
রাজধানীর বাসাবাড়ি থেকে ভ্যানে ময়লা নেওয়ার ফি আদায় বন্ধে রিট
বুধবার হাইকোর্টে মামলার শুনানি বিএফআইইউর তদন্তে ইসলামী ব্যাংক দখল ও শেয়ার কেলেঙ্কারিতে সাহাবুদ্দিনসহ ২১ জনের সংশ্লিষ্টতার তথ্য

Law News24.com News Archive

আর্কাইভ