রাষ্ট্রদূতের গাড়িবহরে হামলা, ৫ দিনের রিমান্ডে সিয়াম

প্রথম পাতা » জেলা জজ কোর্ট » রাষ্ট্রদূতের গাড়িবহরে হামলা, ৫ দিনের রিমান্ডে সিয়াম
বুধবার, ২৫ সেপ্টেম্বর ২০২৪



রাষ্ট্রদূতের গাড়িবহরে হামলা, ৫ দিনের রিমান্ডে সিয়াম

ঢাকায় সাবেক মার্কিন রাষ্ট্রদূত মার্শা বার্নিকাটের গাড়িবহরে হামলার ঘটনায় গ্রেফতার সিয়াম হাসানের ৫ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। এ ঘটনায় তার ১০ দিনের রিমান্ড চেয়েছিল পুলিশ।

আজ মঙ্গলবার ঢাকার অতিরিক্ত মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জিয়াদুর রহমান তার ৫ দিনের রিমান্ড মঞ্জুর করেন।

এর আগে গ্রেফতার চার্জশিটভুক্ত আসামি সিয়াম হাসানের ১০ দিনের পুলিশ রিমান্ড চেয়ে আবেদন করে পুলিশ।

তার আগে গতকাল সোমবার সাবেক মার্কিন রাষ্ট্রদূত মার্শা বার্নিকাটের গাড়িবহরে ২০১৮ সালে হামলার ঘটনায় রজ্জুকৃত মামলায় সম্পূরক চার্জশিটভুক্ত আসামি মো. সিয়াম হাসানকে মোহাম্মদপুর তাজমহল রোডের একটি বাসা থেকে গ্রেফতার করা হয়।

উল্লেখ্য, সিয়াম হাসান সদ্য ছাত্র-জনতার অভ্যুত্থান চলাকালে হত্যার ঘটনায় এজাহারনামীয় আসামি। তার নামে আরও মামলা রয়েছে।

বাংলাদেশ সময়: ১১:০৩:১২   ৩১৩ বার পঠিত  




জেলা জজ কোর্ট’র আরও খবর


হাতিরঝিলে ব্যবসায়ী হত্যা : দুই দিনের রিমান্ড স্বামীর, কারাগারে স্ত্রী
১৫ বছর আগে ব্যবসায়ী হত্যায় ২ আসামির যাবজ্জীবন
শিশু ধর্ষণের দায়ে ওসমানের যাবজ্জীবন
এবার হত্যাচেষ্টার মামলায় সাবেক উপাচার্য কলিমুল্লাহকে গ্রেপ্তার দেখানোর আবেদন
সালমান এফ রহমানকে এবার আরেক মামলায় গ্রেপ্তার দেখানোর আদেশ
মহাখালীতে রেল কর্মকর্তা হত্যা মামলায় ‘প্রেমিকা’ বিউটি রিমান্ডে
বিয়ের প্রস্তাবে রাজি না হওয়ায় প্রেমিককে হত্যা, প্রেমিকা ৩ দিনের রিমান্ডে
সাজানো মামলায় ২৭ বছর আদালতে ঘুরছেন ৮ বিএনপি নেতাকর্মী, পরোয়ানার পরও হাজির হননি বাদী
প্রতারণার মামলায় সময় টিভির সাবেক এমডি জোবায়েরের জামিন নামঞ্জুর
কাফরুলে যুবদলকর্মী হত্যা: শ্যুটার চঞ্চলের ৩ দিনের রিমান্ড

Law News24.com News Archive

আর্কাইভ