যাত্রাবাড়ী থানার সাবেক ওসি আবুল হাসান ৭ দিনের রিমান্ডে

প্রথম পাতা » জেলা জজ কোর্ট » যাত্রাবাড়ী থানার সাবেক ওসি আবুল হাসান ৭ দিনের রিমান্ডে
শুক্রবার, ২০ সেপ্টেম্বর ২০২৪



যাত্রাবাড়ী থানার সাবেক ওসি আবুল হাসান ৭ দিনের রিমান্ডে

কোটা সংস্কার আন্দোলনের সময় রাজধানীর যাত্রাবাড়ীতে গত ১৮ জুলাই শিক্ষার্থী সাকিব হাসানের মৃত্যুর ঘটনায় দায়ের করা মামলায় জিজ্ঞাসাবাদে যাত্রাবাড়ী থানার সাবেক ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল হাসানকে সাত দিনের রিমান্ডে দিয়েছেন আদালত।

বৃহস্পতিবার (১৯ সেপ্টেম্বর) সকালে ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট (সিএমএম) আদালতের ম্যাজিস্ট্রেট আরিফুর রহমান এ আদেশ দেন।

আদালত সূত্র জানায়, সাকিব হাসান নামের এক তরুণকে হত্যার ঘটনায় যাত্রাবাড়ী থানায় করা মামলায় আবুল হাসানকে আজ সকালে গ্রেপ্তার দেখানো হয়। পরে তাকে এই মামলায় ১০ দিন রিমান্ডে নেওয়ার আবেদন করা হয়। অন্যদিকে আসামিপক্ষ থেকে রিমান্ড নামঞ্জুর করে জামিনের আবেদন জানানো হয়। উভয় পক্ষের শুনানি নিয়ে আদালত আবুল হাসানকে সাত দিন রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করার অনুমতি দেন।

গত ২ সেপ্টেম্বর সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ ৪৪০ জনের বিরুদ্ধে মামলাটি করেন জাতীয় শ্রমিক দলের নেতা আবু বকর (৫৫)।

আদালতে দাখিল করা পুলিশের ফরোয়ার্ডিং প্রতিবেদনে বলা হয়, গত ১৭ সেপ্টেম্বর টেকনাফ থেকে আবুল হাসানকে গ্রেপ্তার করা হয়।

বাংলাদেশ সময়: ৩:৫৮:১৬   ২৫৯ বার পঠিত  




জেলা জজ কোর্ট’র আরও খবর


ঢাকা কলেজে ককটেল বিস্ফোরণ: দুই শিক্ষার্থী কারাগারে, একজন কিশোর উন্নয়ন কেন্দ্রে
শাহজালাল বিমানবন্দরে ১১ কোটি ৬৭ লাখ টাকার স্বর্ণসহ গ্রেপ্তার ৩, রিমান্ড মঞ্জুর
জুলাই হত্যা মামলায় রিমান্ড শেষে কারাগারে সাবেক স্বাস্থ্য সচিব সিরাজুল হক
সন্ত্রাসবিরোধী আইনের মামলায় যুব মহিলা লীগ নেত্রী পাপিয়া কারাগারে
সাবেক এমপি আতাউল হককে ১০ দিনের রিমান্ডে চায় পুলিশ
দুর্নীতির মামলায় সাবেক আইজিপি বেনজীর আহমেদের সাক্ষ্য গ্রহণ সমাপ্ত
২৫ কোটি টাকা ঋণ আত্মসাৎ-পাচার বায়তুল মোকাররমের সাবেক খতিব রুহুল আমিনের ৫ দিনের রিমান্ড
ইউসিবির ২৫ কোটি টাকা আত্মসাৎ ও পাচারের মামলা ইউসিবির অর্থ আত্মসাৎ ও পাচারের মামলায় সাবেক ভূমিমন্ত্রী জাবেদসহ ১৭ জনের কারাদণ্ড
২৫ কোটি টাকা ঋণ আত্মসাৎ-পাচার সাবেক শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদকে হত্যা মামলায় গ্রেপ্তার দেখানোর আবেদন
বৈদেশিক মুদ্রার মামলা: আনিসুল হক ও সালমান এফ রহমানের অব্যাহতি চেয়ে শুনানি

Law News24.com News Archive

আর্কাইভ