চাঁদাবাজির মামলায় নওরোজ পত্রিকার সম্পাদক শামসুল হক কারাগারে

প্রথম পাতা » জেলা জজ কোর্ট » চাঁদাবাজির মামলায় নওরোজ পত্রিকার সম্পাদক শামসুল হক কারাগারে
রবিবার, ৭ ডিসেম্বর ২০২৫



চাঁদাবাজির মামলায় নওরোজ পত্রিকার সম্পাদক শামসুল হক কারাগারে

ভয় দেখিয়ে চাঁদা দাবির অভিযোগে দায়ের করা মামলায় আত্মসমর্পণের পর দৈনিক নওরোজ পত্রিকার সম্পাদক শামসুল হক দুররানীকে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত। রোববার(৭ ডিসেম্বর) ঢাকার অতিরিক্ত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মো. মাহবুবুর রহমান এ আদেশ দেন।

গত ১২ নভেম্বর রাজিবুল ইসলাম নামের এক ঠিকাদার শামসুল হক দুররানীকে আসামি করে মামলাটি দায়ের করেছিলেন। পরে আদালত তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন।

আসামিপক্ষে আইনজীবী খুরশীদ আলম মিয়া জানান, ‘গ্রেপ্তারি পরোয়ানা জারি থাকায় শামসুল হক দুররানী আজ আদালতে আত্মসমর্পণ করে জামিন আবেদন করেন। শুনানিতে আমরা বলেছি, ওনার বিরুদ্ধে ৩৮৫ ধারার অভিযোগ আনা হয়েছে। কিন্তু এজাহারে ৩৮৫ ধারার কোনো উপাদান নেই। এটা একটা মিথ্যা মামলা। উনি বয়স্ক ও অসুস্থ। আমরা ওনার জামিন চেয়েছিলাম। আদালত জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন।’

মামলায় অভিযোগে বলা হয়েছে, জামালপুরের মেলান্দহ থানাধীন উপজেলা বীজ অফিসে ১ কোটি ৩৪ লাখ ৮৯ হাজার ৭৩২ টাকার একটি কাজ করছেন রাজিবুল ইসলাম। দীর্ঘদিন ধরে এ কাজের সাইটে অজ্ঞাতনামা কিছু লোক কাজে ব্যাঘাত করার চেষ্টা করছেন। গত ৭ নভেম্বর বিকেল সাড়ে পাঁচটার দিকে একটি নম্বর থেকে তাঁকে হোয়াটসঅ্যাপে কল করেন অজ্ঞাতনামা এক ব্যক্তি। তিনি রাত সাতটার দিকে তাঁকে সাভার বাসস্ট্যান্ডে দেখা করতে বলেন। বলেন, জামালপুরে সাইটের কাজে যে ঝামেলা চলছে, তা সমাধান করে দেবেন। রাজিবুল সাভার বাসস্ট্যান্ডে গেলে তাদের দেখা হয়। জামালপুরের সাইটের কাজ সঠিকভাবে করতে ২০ লাখ টাকা চান শামসুল হক দুররানী। টাকা না দিলে কাজ করতে পারবেন না বলে হুমকি দেন তিনি। পরে সবার সঙ্গে আলাপ করে মামলা করেন রাজিবুল ইসলাম।

বাংলাদেশ সময়: ২৩:১০:১০   ১৭২ বার পঠিত  




জেলা জজ কোর্ট’র আরও খবর


আদালতে হাতকড়া ও লিফট নিয়ে ক্ষোভ প্রকাশ করলেন পলক
শেখ হাসিনাসহ ৩৪ জনের বিরুদ্ধে অভিযোগ গঠন শুনানি পিছিয়ে ২৬ অক্টোবর
দ্বিতীয় স্ত্রী মরিয়মের আত্মহত্যা: ‘জামিন পেলে সমাজে বিরূপ ধারণা সৃষ্টি হবে’, গাজী নজরুলের বিষয়ে বিচারক
নিউ গিনি প্রপার্টিজ ভাঙচুর: তিনজন কারাগারে, তিনজন রিমান্ডে
নতুন মামলায় গ্রেপ্তার ঢাবি অধ্যাপক জামাল উদ্দিন
দ্বিতীয় স্ত্রী মরিয়মের আত্মহত্যা: আপসনামা দাখিলের পরও সাবেক এমপি গাজী নজরুলের জামিন নামঞ্জুর
চাঁদা না পেয়ে গুলি ও মারধর: বহিষ্কৃত যুবদল নেতা সাইমন কারাগারে
আদালত থেকে আবারও কৌশলে পালালেন আসামি শরিফুল
রানা প্লাজা ধস: নকশা বহির্ভূত ভবন নির্মাণ মামলার যুক্তিতর্ক ২৮ অক্টোবর
রাজবাড়ীর বালিয়াকান্দী উপজেলায় মেয়েকে ধর্ষণের দায়ে বাবার যাবজ্জীবন

Law News24.com News Archive

আর্কাইভ