রাশেদ খান মেনন ফের ৩ দিনের রিমান্ডে

প্রথম পাতা » জাতীয় » রাশেদ খান মেনন ফের ৩ দিনের রিমান্ডে
বুধবার, ১৮ সেপ্টেম্বর ২০২৪



রাশেদ খান মেনন ফের ৩ দিনের রিমান্ডে

বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেননকে ফের তিনদিনের রিমান্ডে দিয়েছেন আদালত। শাহবাগ থানায় দায়ের করা হত্যাচেষ্টা মামলায় মেননের রিমান্ডের আবেদন করে পুলিশ।

মঙ্গলবার (১৭ সেপ্টেম্বর) অতিরিক্ত মুখ্য মহানগর হাকিম মো. ছানাউল্লাহ এ আদেশ দেন।

শাহবাগ থানার উপপরিদর্শক (এসআই) মো. মইনুল ইসলাম খান পুলক তাকে পাঁচদিনের রিমান্ডের আবেদন করেন। এর আগে তদন্ত কর্মকর্তা এ বিষয়ে আবেদন করলে মেননকে মামলায় গ্রেপ্তার দেখানো হয়।

এর আগে বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনের সময় রাজধানীর নিউমার্কেট এলাকায় ব্যবসায়ী আব্দুল ওয়াদুদের (৪৫) মৃত্যুর ঘটনায় দায়ের করা মামলায় গত ২৩ আগস্ট রাশেদ খান মেননকে পাঁচদিনের রিমান্ডে দিয়েছিলেন আদালত। দ্বিতীয় দফায় ২৭ আগস্ট মেননের ছয় দিনের রিমান্ড হয়। সর্বমোট ১১ দিনের রিমান্ডে ছিলেন তিনি।

গত ২২ আগস্ট গুলশানের বাসা থেকে গ্রেপ্তার হন সাবেক মন্ত্রী রাশেদ খান মেনন।

বাংলাদেশ সময়: ১০:০২:২৫   ২৪৯ বার পঠিত  




জাতীয়’র আরও খবর


কৃষক কার্ডের মাধ্যমে ১০ ধরনের সেবা পাবেন ২ কোটি ৪০ লাখ কৃষক
পাচারকৃত অর্থ ফেরাতে ও অপরাধীদের শাস্তির সুপারিশ সংসদীয় কমিটির
ন্যাম ভবনে মরিয়মকে বারান্দায় ঘুমাতে বাধ্য করতেন গাজী নজরুল
সাইবার সুরক্ষা আইন সংশোধনে সরকারের উদ্যোগ
জুলাই-আগস্টে ৮৬২৬ কোটি টাকার বিদেশি ঋণ পরিশোধ
অন্তর্বর্তী সরকারের তুলনায় বর্তমানে নৈরাজ্য কমেছে: প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা
জানুয়ারিতে সংবিধান সংশোধন বিল উত্থাপনের পরিকল্পনা
মিডিয়াকে টার্গেট করে সাইবার নিরাপত্তা আইন করা হচ্ছে না: স্বরাষ্ট্রমন্ত্রী
পুলিশ বাহিনীকে রাজনীতিমুক্ত ও জনবান্ধব করার আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর
দেশের সব বিদ্যুৎকেন্দ্রের নিরাপত্তা জোরদারের নির্দেশ

Law News24.com News Archive

আর্কাইভ