ঘুমের মধ্যেই অভিনেত্রী মেঘলার মৃত্যু

প্রথম পাতা » বিনোদন » ঘুমের মধ্যেই অভিনেত্রী মেঘলার মৃত্যু
শনিবার, ১৪ সেপ্টেম্বর ২০২৪



ঘুমের মধ্যেই অভিনেত্রী মেঘলার মৃত্যু

চলতি প্রজন্মের মডেল-অভিনেত্রী সাদিকা রহমান মেঘলা মারা গেছেন (ইন্নালিল্লাহি … রাজিউন)। এ তথ্য নিশ্চিত করেছেন মেঘলার ছোট বোন রুখসানা। মেঘলা বেশ কয়েকটি বিজ্ঞাপনচিত্রে মডেল হন। রুপালি পর্দার নায়িকা হওয়ার স্বপ্ন ছিল তার। একটি সিনেমায় চুক্তিবদ্ধও হয়েছিলেন। ছবিটির নাম ‘ফ্রিল্যান্সার’। তবে স্বপ্ন পূরণের আগেই পাড়ি জমালেন পরপারে। জানা গেছে, বৃহস্পতিবার (১২ সেপ্টেম্বর) দিবাগত রাত ৩টার দিকে গ্রামের বাড়িতে মারা গেছেন এই অভিনয়শিল্পী।

মেঘলার ছোট বোন রুখসানা বলেন, দুই দিন আগে ঢাকা থেকে আপু গ্রামের বাড়িতে এসেছিল। রাতে ঘুমানোর আগে বলছিল, পায়ের মধ্যে কেমন যেন করছে। তখন পায়ে তেল মালিশ করে দিই। হঠাৎ রাতে ঘুম ভাঙলে ওর গায়ে হাত পড়তেই শরীর ঠান্ডা লাগে। তখন সবাইকে ডাকি। তারপর মৃত্যু হয়েছে নিশ্চিত হই। ১৩ সেপ্টেম্বর বাদ জোহর পারিবারিক কবরস্থানে দাফন করা হয়েছে তাকে।

মেঘলা ঢাকার শ্যামলীতে থাকতেন। কিশোরগঞ্জ জন্ম হলেও নেত্রকোনায় বেড়ে ওঠা তার। নায়িকা হওয়ার স্বপ্ন নিয়েই মডেলিংয়ে নাম লেখান তিনি।

বাংলাদেশ সময়: ১২:৪৭:৪৮   ৪৯৬ বার পঠিত  




বিনোদন’র আরও খবর


লাইভে এসে বউয়ের শাড়ি দিয়ে আত্মহত্যার চেষ্টা, গ্রেফতার প্রিন্স মামুন
ডিপজলের নামে খালাতো ভাই টাইগারের মানহানি মামলা, তদন্তে ডিবি
ফেরদৌস, শাওন, সোমা ইসলাম, আনিস আলমগীরসহ ২৭ জনের বিরুদ্ধে ট্রাইব্যুনালে অভিযোগ
যৌতুক দাবি ও স্ত্রীকে নির্যাতনের মামলায় কারাগারে টিকটকার প্রিন্স মামুন
প্রতারণার মামলায়ও তৌহিদ আফ্রিদির জামিন, ‘মুক্তিতে বাধা নেই’
প্রতারণার মামলায় আত্মসমর্পণ করে নায়িকা ববির জামিন
প্রতারণা মামলায় অভিনেত্রী তানজিন তিশাকে আদালতে হাজিরের নির্দেশ
পরীমনির প্রশ্ন রাষ্ট্র কি তার দায় নেবে
ইকরার মৃত্যু: জামিন মেলেনি অভিনেতা জাহের আলভীর
জুলাই নিয়ে কটাক্ষ: শাওন, মাহিসহ তিনজনের বিরুদ্ধে থানায় জিডি

Law News24.com News Archive

আর্কাইভ