র‍্যাবের হাতে গ্রেপ্তার সাবেক ডিএমপি কমিশনার আছাদুজ্জামান মিয়া

প্রথম পাতা » জাতীয় » র‍্যাবের হাতে গ্রেপ্তার সাবেক ডিএমপি কমিশনার আছাদুজ্জামান মিয়া
বৃহস্পতিবার, ১২ সেপ্টেম্বর ২০২৪



সাবেক ডিএমপি কমিশনার আছাদুজ্জামান মিয়া

রাজধানীর মহাখালী থেকে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) সাবেক কমিশনার আছাদুজ্জামান মিয়াকে গ্রেফতার করেছে র‍্যাব। বুধবার (১১ সেপ্টেম্বর) রাতে তাকে গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করে বাহিনীটি।

রাজধানীর খিলগাঁও থানায় ২০১৫ সালে ছাত্রদল নেতা জনি হত্যা মামলায় তাকে গ্রেফতার দেখানো হয়েছে। গত ২ সেপ্টেম্বর জনির বাবা ইয়াকুব আলী মামলাটি দায়ের করেন।

প্রসঙ্গত, ২০১৫ সালের জানুয়ারিতে ডিএমপির কমিশনার হিসেবে যোগদান করেন আছাদুজ্জামান মিয়া। চার বছর আট মাস ডিএমপি কমিশনারের দায়িত্ব পালনের পর ২০১৯ সালের আগস্টে অবসরে যান তিনি। এর কয়েকদিন পর তাকে একই পদে একমাসের চুক্তিতে নিয়োগ দেয় সরকার। এরপর ২০১৯ সালের ৩ সেপ্টেম্বর তিন বছরের জন্য জাতীয় নিরাপত্তা সেলের প্রধান নির্বাহী কর্মকর্তা হিসেবে তাকে নিয়োগ দেয়া হয়। ২০২২ সালের সেপ্টেম্বরে তার চুক্তির মেয়াদ শেষ হয়।

বাংলাদেশ সময়: ২:৪৯:১৯   ২৫৩ বার পঠিত  




জাতীয়’র আরও খবর


ন্যাম ভবনে মরিয়মকে বারান্দায় ঘুমাতে বাধ্য করতেন গাজী নজরুল
সাইবার সুরক্ষা আইন সংশোধনে সরকারের উদ্যোগ
জুলাই-আগস্টে ৮৬২৬ কোটি টাকার বিদেশি ঋণ পরিশোধ
অন্তর্বর্তী সরকারের তুলনায় বর্তমানে নৈরাজ্য কমেছে: প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা
জানুয়ারিতে সংবিধান সংশোধন বিল উত্থাপনের পরিকল্পনা
মিডিয়াকে টার্গেট করে সাইবার নিরাপত্তা আইন করা হচ্ছে না: স্বরাষ্ট্রমন্ত্রী
পুলিশ বাহিনীকে রাজনীতিমুক্ত ও জনবান্ধব করার আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর
দেশের সব বিদ্যুৎকেন্দ্রের নিরাপত্তা জোরদারের নির্দেশ
সালমান মুক্তাদিরের চাঁদাবাজির অভিযোগের সুনির্দিষ্ট প্রমাণ নেই: স্বরাষ্ট্রমন্ত্রী
আইনি জটিলতায় কক্সবাজারের উন্নয়ন প্রকল্প বাধাগ্রস্ত: প্রতিমন্ত্রী

Law News24.com News Archive

আর্কাইভ