ইসরাইলকে থামাতে ইসলামিক জোট গঠনের আহ্বান এরদোগানের

প্রথম পাতা » আন্তর্জাতিক » ইসরাইলকে থামাতে ইসলামিক জোট গঠনের আহ্বান এরদোগানের
মঙ্গলবার, ১০ সেপ্টেম্বর ২০২৪



তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়্যেপ এরদোগান।

‘ইসরাইলের ঔদ্ধত্য, দস্যুতা এবং রাষ্ট্রীয় সন্ত্রাস’ বন্ধে ইসলামিক দেশগুলোর একটি জোট গঠনের ডাক দিয়েছেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়্যেপ এরদোগান। শুক্রবার পশ্চিমতীরে ইসরাইলের বসতি সম্প্রসারণের প্রতিবাদে বিক্ষোভে অংশ নিয়েছিলেন তুরস্কের বংশোদ্ভূত মার্কিন এক নারী। তাকে ইসরাইলি সেনারা গুলি করে হত্যা করেছে। এ বিষয়টি ফিলিস্তিন ও তুর্কি কর্মকর্তারা আলোচনার পর এরদোগান ওই মন্তব্য করেন। ইস্তাম্বুলের কাছে ইসলামিক স্কুলগুলোর একটি এসোসিয়েশনে বক্তব্য রাখছিলেন তিনি। এ সময় তিনি আরও বলেন, সম্প্রসারণবাদের ক্রমবর্ধমান হুমকির বিরুদ্ধে সংহতি জানানোর একটি ঐক্য গড়ে তোলার জন্য মিশর ও সিরিয়ার সঙ্গে সম্প্রতি সম্পর্ক উন্নত করার কিছু পদক্ষেপ নিয়েছে তুরস্ক।

তিনি বলেন, এই সম্প্রসারণবাদের হুমকিতে রয়েছে লেবানন এবং সিরিয়াও। তবে এরদোগানের এমন আহ্বানের জবাবে ইসরাইলের পররাষ্ট্রমন্ত্রী ইসরাইল কাটজ বলেছেন, তার হামাস বন্ধুদের পক্ষে নিজের দেশের মানুষকে ঘৃণা ও সহিংসতার আগুনের দিকে ঠেলে দিচ্ছেন তুর্কি প্রেসিডেন্ট। সম্প্রসারণবাদ নিয়ে এরদোগান যে মন্তব্য করেছেন তাকে তিনি মিথ্যা ও উস্কানিমূলক বলে অভিহিত করেন। এ খবর দিয়েছে অনলাইন জি নিউজ।

বাংলাদেশ সময়: ৭:৫৭:২০   ২৭২ বার পঠিত  




আন্তর্জাতিক’র আরও খবর


পারমাণবিক হুমকির কাছে মাথা নত করবে না ভারত
ভারতের মণিপুরে নাগা-কুকি সংঘর্ষে ৪৮ ঘণ্টায় ৯ জনের মৃত্যু
লক্ষ্ণৌতে বারান্দা থেকে পড়ে ক্যাফে ব্যবসায়ীর মৃত্যু, প্রেমিকার বিরুদ্ধে হত্যা মামলা
পাকিস্তানের রাওয়ালপিন্ডিতে ১৪৪ ধারা জারি: পাঁচজনের বেশি জমায়েত নিষিদ্ধ
রিয়াদ বিমানবন্দরে হামলায় ১২ জন নিহত, নিন্দা জানালেন ট্রাম্প
পানামায় শক্তিশালী ভূমিকম্প: জরুরি অবস্থা ঘোষণা, ক্ষতিগ্রস্ত শত শত ভবন
দিল্লি বিক্ষোভ: আটকের পর মুক্তি পেলেন নেহা বোরা
‘আপনিই ভারতের আসল বস’— আম্বানিকে প্রধানমন্ত্রী বলে সম্বোধন মাস্কের
যুক্তরাষ্ট্রকে ইরানের হুঁশিয়ারি: ইতিহাসের পুনরাবৃত্তির জন্য প্রস্তুত থাকুন
ফ্রান্সে শিক্ষার্থীদের বিক্ষোভে পুলিশের দমন-পীড়ন ও ব্যাপক গ্রেপ্তারের অভিযোগ

Law News24.com News Archive

আর্কাইভ