রিমান্ড শেষে কারাগারে আ স ম ফিরোজ

প্রথম পাতা » জাতীয় » রিমান্ড শেষে কারাগারে আ স ম ফিরোজ
মঙ্গলবার, ১০ সেপ্টেম্বর ২০২৪



রিমান্ড শেষে কারাগারে আ স ম ফিরোজ

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় রাজধানী ভাটারা থানাধীন এলাকায় সোহাগ মিয়া নামের এক যুবক নিহতের মামলায় সাবেক হুইপ আ স ম ফিরোজকে রিমান্ড শেষে কারাগারে পাঠানো হয়েছে।

সোমবার (৯ সেপ্টেম্বর) ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে দুই দফায় ১০ দিনের রিমান্ড শেষে আ স ম ফিরোজকে হাজির করে পুলিশ।

পরে তাকে কারাগারে আটক রাখার আবেদন করেন মামলার তদন্ত কর্মকর্তা ভাটারা থানার এসআই মাসুদুর রহমান। অপরদিকে আ স ম ফিরোজের আইনজীবী জামিন চেয়ে আবেদন করেন। শুনানি শেষে মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মেহেরা মাহবুব জামিন আবেদন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর আদেশ দেন।

জানা গেছে, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় গত ১৯ জুলাই বিকেলে ভাটারায় ফরাজী হাসপাতালের সামনে পুলিশের গুলিতে নিহত হন সোহাগ মিয়া। এ ঘটনায় ২০ আগস্ট তার বাবা শাফায়েত হোসেন ভাটারা থানায় হত্যা মামলা দায়ের করেন।

এ মামলায় গত ২৩ আগস্ট রাতে ঢাকার বনানী থেকে আ স ম ফিরোজকে গ্রেপ্তার করে পুলিশ। পরদিন ২৪ আগস্ট আদালত তার সাতদিনের রিমান্ড মঞ্জুর করেন। এরপর ৩১ আগস্ট আরও তিনদিনের রিমান্ডের আদেশ দেন আদালত।

বাংলাদেশ সময়: ৭:৩৩:৪২   ২১৩ বার পঠিত  




জাতীয়’র আরও খবর


বেনজীর আহমেদকে দেশে ফেরাতে কতদিন লাগবে?
নিজে গাড়ি চালিয়ে রাজধানীর পরিস্থিতি দেখলেন প্রধানমন্ত্রী
৮৬ ডেপুটি অ্যাটর্নি জেনারেল ও ১৭৯ সহকারী অ্যাটর্নি জেনারেল নিয়োগ
সন্তানকে সম্পত্তি লিখে দিলেও বিক্রিতে লাগবে বাবা-মায়ের সম্মতি: আইনমন্ত্রী
বিতর্ক পিছু ছাড়ছে না জামায়াতের
সাবেক রাষ্ট্রপতি সাহাবুদ্দিনকে নিয়ে আলাদা অনুসন্ধান করবে না বাংলাদেশ ব্যাংক
‘সাহাবুদ্দিনের বিষয়ে সঠিক সময়ে সিদ্ধান্ত নেবে সরকার’
জুলাই গণ-অভ্যুত্থান ফিরে দেখা ব্লক রেইডে গণগ্রেপ্তার, হাসপাতাল থেকে তুলে নেওয়া হয় সমন্বয়কদের
অনলাইনে আয়কর রিটার্ন জমা দিতে নিবন্ধন শুরু করবেন যেভাবে
নবনিযুক্ত নৌবাহিনী প্রধানের সঙ্গে প্রধানমন্ত্রীর সৌজন্য সাক্ষাৎ, নিরাপত্তা ও আধুনিকায়ন নিয়ে আলোচনা

Law News24.com News Archive

আর্কাইভ