১১ বছর পর দিগন্ত টিভির সম্প্রচারের স্থগিতাদেশ প্রত্যাহার

প্রথম পাতা » জাতীয় » ১১ বছর পর দিগন্ত টিভির সম্প্রচারের স্থগিতাদেশ প্রত্যাহার
শুক্রবার, ৯ আগস্ট ২০২৪



১১ বছর পর দিগন্ত টিভির সম্প্রচারের স্থগিতাদেশ প্রত্যাহার

১১ বছর পর বেসরকারি স্যাটেলাইট চ্যানেল দিগন্ত টেলিভিশনের সম্প্রচারের স্থগিতাদেশ প্রত্যাহার করে নিল তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়।

টেলিভিশন কর্তৃপক্ষের আবেদনের পরিপ্রেক্ষিতে বৃহস্পতিবার এ স্থগিতাদেশ প্রত্যাহার করেছে মন্ত্রণালয়। আদেশের কপি বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশনেও (বিটিআরসি) পাঠানো হয়েছে।

২০১৩ সালে বিদ্বেষ, গুজব ছড়ানো ও দায়িত্বজ্ঞানহীনতার অভিযোগে এ চ্যানেলের সম্প্রচার সাময়িক বন্ধ করেছিল আওয়ামী লীগ সরকার।

গত ৬ আগস্ট দিগন্ত টেলিভিশন কার্যালয়ে প্রতিষ্ঠানটির সাবেক সব কর্মকর্তা জড়ো হন। নতুন করে দিগন্ত টেলিভিশন চালু হওয়ার বিষয় নিয়ে আলোচনা করতেই একত্রিত হন তারা।

সরকারি চাকরিতে কোটা সংস্কারের দাবিতে ৩৬ দিন আগে শিক্ষার্থীদের যে আন্দোলন শুরু হয়েছিল তা সরকার পতনের আন্দোলনে রূপান্তরিত হওয়ার পর দেশজুড়ে সংঘাত শুরু হয়। এ পরিস্থিতিতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা পদত্যাগ করে দেশ ছেড়ে যান। এরপর বদলে যেতে শুরু করে দেশের সার্বিক চিত্র।

বাংলাদেশ সময়: ১২:৫২:৪৫   ২৫৭ বার পঠিত  




জাতীয়’র আরও খবর


সাইবার সুরক্ষা আইন সংশোধনে সরকারের উদ্যোগ
জুলাই-আগস্টে ৮৬২৬ কোটি টাকার বিদেশি ঋণ পরিশোধ
অন্তর্বর্তী সরকারের তুলনায় বর্তমানে নৈরাজ্য কমেছে: প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা
জানুয়ারিতে সংবিধান সংশোধন বিল উত্থাপনের পরিকল্পনা
মিডিয়াকে টার্গেট করে সাইবার নিরাপত্তা আইন করা হচ্ছে না: স্বরাষ্ট্রমন্ত্রী
পুলিশ বাহিনীকে রাজনীতিমুক্ত ও জনবান্ধব করার আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর
দেশের সব বিদ্যুৎকেন্দ্রের নিরাপত্তা জোরদারের নির্দেশ
সালমান মুক্তাদিরের চাঁদাবাজির অভিযোগের সুনির্দিষ্ট প্রমাণ নেই: স্বরাষ্ট্রমন্ত্রী
আইনি জটিলতায় কক্সবাজারের উন্নয়ন প্রকল্প বাধাগ্রস্ত: প্রতিমন্ত্রী
পুলিশ কর্মকর্তাদের ‘আমাকে ছাড়া চলবে না’ মানসিকতা পরিহারের আহ্বান

Law News24.com News Archive

আর্কাইভ