আজ থেকে মঙ্গলবার অফিস ৯টা-৩টা ব্যাংক চলবে ১০টা থেকে ৩টা

প্রথম পাতা » জাতীয় » আজ থেকে মঙ্গলবার অফিস ৯টা-৩টা ব্যাংক চলবে ১০টা থেকে ৩টা
রবিবার, ২৮ জুলাই ২০২৪



আজ থেকে মঙ্গলবার অফিস ৯টা-৩টা

রোববার থেকে মঙ্গলবার পর্যন্ত সকাল ৯টা থেকে বিকাল ৩টা পর্যন্ত অফিস চলবে বলে জানিয়েছেন জনপ্রশাসনমন্ত্রী ফরহাদ হোসেন। গতকাল শনিবার তিনি এ তথ্য জানান।

কোটা সংস্কার আন্দোলন ঘিরে উদ্ভূত পরিস্থিতিতে গত সপ্তাহে তিন দিন (রবি, সোম ও মঙ্গলবার) সাধারণ ছুটি ঘোষণা করে সরকার। পরে বুধবার থেকে সীমিত পরিসরে চালু হয় সরকারি অফিস। বুধ ও বৃহস্পতিবার বেলা ১১টা থেকে বিকাল ৩টা পর্যন্ত মোট চার ঘণ্টা চলে অফিস। সময় কমিয়ে ঐ দুই দিন চলে ব্যাংকিং কার্যক্রম ও পুঁজিবাজারে লেনদেন। চলেছে আদালত। দেশের পরিস্থিতি স্বাভাবিক হতে শুরু করেছে।

এদিকে, অফিস-আদালত খুলে দেওয়া হলেও সারা দেশে বন্ধ থাকা শিক্ষাপ্রতিষ্ঠান খোলার বিষয়ে সরকার থেকে এখনো কোনো সিদ্ধান্ত আসেনি। গত ১৯ জুলাই দিবাগত রাত ১২টা থেকে সেনাবাহিনী মোতায়েন ও কারফিউ জারি করে সরকার।

বাংলাদেশ সময়: ১২:৫০:০৯   ২৬৬ বার পঠিত  




জাতীয়’র আরও খবর


সাইবার সুরক্ষা আইন সংশোধনে সরকারের উদ্যোগ
জুলাই-আগস্টে ৮৬২৬ কোটি টাকার বিদেশি ঋণ পরিশোধ
অন্তর্বর্তী সরকারের তুলনায় বর্তমানে নৈরাজ্য কমেছে: প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা
জানুয়ারিতে সংবিধান সংশোধন বিল উত্থাপনের পরিকল্পনা
মিডিয়াকে টার্গেট করে সাইবার নিরাপত্তা আইন করা হচ্ছে না: স্বরাষ্ট্রমন্ত্রী
পুলিশ বাহিনীকে রাজনীতিমুক্ত ও জনবান্ধব করার আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর
দেশের সব বিদ্যুৎকেন্দ্রের নিরাপত্তা জোরদারের নির্দেশ
সালমান মুক্তাদিরের চাঁদাবাজির অভিযোগের সুনির্দিষ্ট প্রমাণ নেই: স্বরাষ্ট্রমন্ত্রী
আইনি জটিলতায় কক্সবাজারের উন্নয়ন প্রকল্প বাধাগ্রস্ত: প্রতিমন্ত্রী
পুলিশ কর্মকর্তাদের ‘আমাকে ছাড়া চলবে না’ মানসিকতা পরিহারের আহ্বান

Law News24.com News Archive

আর্কাইভ