ল’ রিপোর্টার্স ফোরামের নতুন কমিটির দায়িত্ব গ্রহণ

প্রথম পাতা » জাতীয় » ল’ রিপোর্টার্স ফোরামের নতুন কমিটির দায়িত্ব গ্রহণ
শনিবার, ৬ জুলাই ২০২৪



ল’ রিপোর্টার্স ফোরামের নতুন কমিটির দায়িত্ব গ্রহণ

ল’ রিপোর্টার্স ফোরামের নবনির্বাচিত কার্যনির্বাহী কমিটির দায়িত্ব হস্তান্তর করা হয়েছে।

বৃহস্পতিবার নবনির্বাচিত কমিটির কাছে বর্তমান কমিটির নেতারা দায়িত্ব হস্তান্তর করেন। দুপুরে সুপ্রিম কোর্ট বার ভবনে এলআরএফ কার্যালয়ে এ হস্তান্তর প্রক্রিয়া সম্পন্ন হয়।

অনুষ্ঠানে বিদায়ী কমিটির সভাপতি শামীমা আক্তার নবনির্বাচিত কমিটির সভাপতি আশরাফ-উল-আলমের কাছে দায়িত্ব হস্তান্তর করেন। নবনির্বাচিত কমিটির সাধারণ সম্পাদক মনিরুজ্জামান মিশন ও বিদায়ী কমিটির সাধারণ সম্পাদক হাবিবুর রহমানসহ উভয় (নবনির্বাচিত ও সদ্যবিদায়ী) কমিটির নেতাদের উপস্থিতিতে দায়িত্ব হস্তান্তর ও দায়িত্ব গ্রহণ প্রক্রিয়া সম্পন্ন করেন।

অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে সংসদ সদস্য ব্যারিস্টার সৈয়দ সায়েদুল হক সুমন বলেন, এমপিদের থেকেও সাংবাদিকরা আমার বেশি আপন। কেননা গত এক সপ্তাহ আমার জীবনের হুমকি নিয়ে যে যন্ত্রণায় ভুগছি; কোনো সংসদ সদস্য আমার খোঁজ নেয়নি। আইন সাংবাদিকরা আমার পাশে দাঁড়িয়েছেন। তাই আমি মনে করি সাংবাদিকরাই আমার সহযোদ্ধা ও আদর্শের উত্তরাধিকরী।

যুদ্ধাপরাধ ট্রাইব্যুনাল থেকে কাজ করতে গিয়ে দেখেছি সুপ্রিম কোর্টের সাংবাদিকরা সততার সাথে কাজ করছে। আমি মনে করি, দেশকে সততার সাথে নেতৃত্ব দেওয়ার যোগ্যতা তাদের আছে। ল’রিপোর্টাস ফোরামের নতুন কমিটি আজকে দায়িত্ব নেওয়ার পর আরও এগিয়ে যাবে বলে মনে করি।

এ সময় ঢাকা সাংবাদিক ইউনিয়নের (ডিইউজে) সভাপতি সোহেল হায়দার চৌধুরী বলেন, মাঠপর্যায়ের সাংবাদিকরা বেতন বৈষম্যের শিকার। আজকের ল’রিপোর্টার্স ফোরামের নতুন কমিটি দায়িত্ব নিয়েছে, সবাই ঐক্যবদ্ধভাবে কাজ করে যাবে- এ প্রত্যাশা করি।

অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন- ঢাকা সাংবাদিক ইউনিয়নের (ডিইউজে) সিনিয়র সহ-সভাপতি নজরুল ইসলাম মিঠু, ঢাকা রিপোর্টার্স ইউনিটির সভাপতি (ডিআরইউ) সৈয়দ শুক্কুর আলী শুভ, এলআরএফের সাবেক সভাপতি এম বদিউজ্জামান, আশুতোষ সরকার, ওয়াকিল আহমেদ হিরন, মাশহুদুল হক, সাবেক সাধারণ সম্পাদক দিদারুল আলম, আজিজুল ইসলাম পান্নু, হাসান জাবেদ, মুহাম্মদ ইয়াছিন, আহাম্মেদ সরোয়ার হোসেন ভূঁঞা, সদস্য মিল্টন আনোয়ার, আবু সালেহ রনি প্রমুখ।

বাংলাদেশ সময়: ০:১২:২০   ২৬১ বার পঠিত   #  #  #




জাতীয়’র আরও খবর


সংবিধান সংশোধনে বিশেষ কমিটি গঠন, বিরোধী দলের ওয়াকআউট
আজ বরিশাল যাচ্ছেন প্রধানমন্ত্রী
আইএমএফের শর্ত বাস্তবায়ন পর্যায়ক্রমে বাড়ানো হচ্ছে ডলারের দাম
শেখ হাসিনার বক্তব্য প্রচারে আদালতের নির্দেশনা মেনে চলার অনুরোধ
সচিব কমিটির সুপারিশ সরকারি চাকরিজীবীর বেতন ১০০% পর্যন্ত বাড়তে পারে
একযোগে ৩৮ বিচারককে বদলি
পিতা-মাতার ভরণপোষণ না করলে বিদ্যমান আইনে কী শাস্তি
পে-স্কেল নিয়ে নতুন জল্পনা, গেজেট নিয়ে যা জানা গেলো
অন্তর্বর্তী সরকারের আমলে দুর্নীতির অভিযোগ তদন্তে দুদকের অনুসন্ধান চান সালাহউদ্দিন
ইসলামী ব্যাংক নির্বাচনের আগে একটি দলকে ১১ হাজার কোটি টাকা দিয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী

Law News24.com News Archive

আর্কাইভ