শনিবার, ২৮ নভেম্বর ২০২৬

আহত বিজিবি সদস্যদের দেখতে হাসপাতালে স্বরাষ্ট্রমন্ত্রী

প্রথম পাতা » প্রধান সংবাদ » আহত বিজিবি সদস্যদের দেখতে হাসপাতালে স্বরাষ্ট্রমন্ত্রী
শনিবার, ২৮ নভেম্বর ২০২৬



গোপালগঞ্জ ও গাজীপুরে আইন-শৃঙ্খলা রক্ষায় দায়িত্ব পালনকালে আহত বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সদস্যদের দেখতে হাসপাতালে গিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। শনিবার (২৮ নভেম্বর) ঢাকার পিলখানায় বিজিবি সদর দপ্তরের শহীদ জাকির হোসেন বিজিবি হাসপাতালে গিয়ে তিনি তাদের শারীরিক অবস্থার খোঁজখবর নেন এবং চিকিৎসকদের সঙ্গে চিকিৎসার বিষয়ে কথা বলেন। এ সময় বিজিবি মহাপরিচালক মেজর জেনারেল মোহাম্মদ আশরাফুজ্জামান সিদ্দিকী উপস্থিত ছিলেন।

গত ১৭ নভেম্বর গোপালগঞ্জে দায়িত্ব পালনকালে দুর্বৃত্তদের হামলায় মাথায় আঘাত পান খুলনা সেক্টর সদর দপ্তরে কর্মরত নায়েক মো. মনির হোসেন। তাকে ২১ নভেম্বর পিলখানার বিজিবি হাসপাতালে স্থানান্তর করা হয়। এর আগে ১৬ নভেম্বর গাজীপুর শিল্পাঞ্চলে দায়িত্ব পালনকালে শ্রমিকদের ছোড়া ইটের আঘাতে আহত হন গাজীপুর ব্যাটালিয়নের (৬৩ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. খালেকুজ্জামান ও সিপাহি রঞ্জু মিয়া। খালেকুজ্জামানের ডান হাতের তিনটি আঙুলের হাড় ভেঙে যায় এবং রঞ্জু মিয়ার ডান হাতের হাড় ভেঙে যায় ও শরীরের বিভিন্ন স্থানে ক্ষত সৃষ্টি হয়। বর্তমানে তিনজনই ওই হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

বাংলাদেশ সময়: ২২:১৬:৫১   ৩৫ বার পঠিত   #  #  #  #  #  #