মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬

প্রধানমন্ত্রীর উপদেষ্টা সাঈদ খোকনের ফের ৭ দিনের রিমান্ড আবেদন

প্রথম পাতা » জেলা জজ কোর্ট » প্রধানমন্ত্রীর উপদেষ্টা সাঈদ খোকনের ফের ৭ দিনের রিমান্ড আবেদন
মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬



বৈষম্যবিরোধী আন্দোলনের সময় রাজধানীর ধানমন্ডির জিগাতলায় আবদুল মোতালিব নামের এক কিশোর নিহতের ঘটনায় দায়ের করা মামলায় ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) সাবেক মেয়র মোহাম্মদ সাঈদ খোকনকে জিজ্ঞাসাবাদের জন্য আবারও ৭ দিনের রিমান্ড চেয়ে আবেদন করেছে পুলিশ। মঙ্গলবার (২৪ নভেম্বর) মামলার তদন্ত কর্মকর্তা ডিবির রমনা জোনাল টিমের পরিদর্শক মো. সুজন হক এই আবেদন করেন। ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে এ বিষয়ে শুনানি অনুষ্ঠিত হবে। এর আগে গত ১৭ নভেম্বর একই মামলায় পুলিশ ১০ দিনের রিমান্ড আবেদন করলে আদালত ৭ দিনের রিমান্ড মঞ্জুর করেছিলেন। গত ৪ আগস্ট বৈষম্যবিরোধী আন্দোলনে জিগাতলা বাসস্ট্যান্ড এলাকায় আবদুল মোতালিব গুলিবিদ্ধ হয়ে নিহত হন। এ ঘটনায় ২৬ আগস্ট তার বাবা আব্দুল মতিন ধানমন্ডি থানায় মামলাটি দায়ের করেন। মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল ও ওবায়দুল কাদেরসহ ১৭৬ জনকে আসামি করা হয়েছে। সাঈদ খোকন এই মামলার এজাহারভুক্ত ২৯ নম্বর আসামি।

বাংলাদেশ সময়: ২৩:৪৮:৪৩   ৫ বার পঠিত   #  #  #  #  #  #